মঙ্গলবার
২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩

খুলনায় সৎবাবার বিরুদ্ধে ধর্ষণচেষ্টার  অভিযোগে মামলা

খুলনা ব্যুরো
প্রকাশ : ০৭ জুন ২০২৬, ০৯:৫০ পিএম
ছবি: সংগৃহীত।

খুলনার সোনাডাঙ্গা থানায় এক কিশোরীকে ধর্ষণের চেষ্টার অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। মামলায় ওই কিশোরীর সৎ বাবা মো. রানাকে (৪১) অভিযুক্ত করা হয়েছে।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, গত ২ জুন আনুমানিক রাত ১০টা থেকে ১০টা ২৫ মিনিটের মধ্যে সোনাডাঙ্গা মডেল থানাধীন নাজিরঘাট মেইন রোড এলাকার একটি বাসায় এ ঘটনা ঘটে। ভুক্তভোগী কিশোরীর অভিযোগ, তার সৎবাবা মো. রানা তাকে ধর্ষণের চেষ্টা করেন।\

এ ঘটনায় ৪ জুন ভোর ৩টার দিকে সোনাডাঙ্গা থানায় অভিযোগ দায়ের করা হয়। পরে পুলিশ অভিযোগটি আমলে নিয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০-এর ৯(৪)(খ) ধারায় মামলা রুজু করে।

মামলার বাদী কিশোরীর মা। তিনি অভিযোগে উল্লেখ করেন, অভিযুক্তের বিরুদ্ধে এর আগেও অনুরূপ আচরণের অভিযোগ থাকলেও সামাজিক কারণে বিষয়টি প্রকাশ করা হয়নি। সর্বশেষ ঘটনার পর আইনগত প্রতিকার চেয়ে থানায় মামলা দায়ের করা হয়েছে।

সোনাডাঙ্গা থানা পুলিশ জানায়, অভিযোগের বিষয়ে তদন্ত কার্যক্রম শুরু হয়েছে। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। মামলার বিবরণ অনুযায়ী, অভিযুক্ত মো. রানা সোনাডাঙ্গা এলাকার নাজিরঘাট মেইন রোড সংলগ্ন এলাকায় বসবাস করেন।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজে শক্তিশালী অস্ট্রেলিয়া দল ঘোষণা

তিতুমীর কলেজে হল ফি কমানোর দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ

যশোরসহ ১০ জেলায় মামলাপূর্ব বাধ্যতামূলক মেডিয়েশন কার্যক্রমের উদ্বোধন

বিশ্ববাজারে কমেছে তেলের দাম

কালীগঞ্জে অবৈধ চায়না দুয়ারী জাল ধ্বংস, দুই রেস্টুরেন্টকে জরিমানা

আজ সোনার ভরি কত?

ইরানের সামরিক স্থাপনায় যুক্তরাষ্ট্রের হামলা

সংসদ অভিমুখে ফের পদযাত্রা করবে সিজেপি, উত্তপ্ত দিল্লির যন্তর মন্তর

টিভিতে আজকের খেলার সূচি

২১ জুলাই: ইতিহাসের এই দিনে গুরুত্বপূর্ণ ঘটনা

রাষ্ট্র সংস্কারের ৩১ দফা কর্মসূচি বাস্তবায়ন করা হবে: মির্জা ফখরুল

হাম ও ডেঙ্গু দু’টোই প্রতিরোধ জরুরি

গোপালগঞ্জে ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে বৃদ্ধ আটক

ভারি বৃষ্টিতে সাজিয়ালীর ব্রিজ ভেঙে জনদুর্ভোগ চরমে, বিকল্প পথে চলছে যাতায়াত

নড়াইলে পাঁচ বছরের শিশুকে ধর্ষণের পর গলা টিপে হত্যা

বাঘারপাড়ায় ট্রাকচাপায় সাইকেল আরোহীর মৃত্যু

যশোর জেলা স্যানিটারি ও নলকূপ ব্যবসায়ী সমিতি   / নির্বাচন ঘিরে উৎসব আমেজ পাইপপট্টিতে১৩ পদের জন্য লড়াইয়ে ২৫ প্রার্থী

কিশমিশ খেলে মিলবে ৭ উপকারিতা

গোস্ত কিনতিও হ্যারেজ খাতি হয় 

চিকিৎসা যাবে সবার দুয়ারে: প্রধানমন্ত্রীর নতুন নির্দেশনা

X