মঙ্গলবার
২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩

খুলনার ট্রিপল মার্ডার মামলার প্রধান আসামি রফিক গ্রেপ্তার

খুলনা প্রতিনিধি
প্রকাশ : ০৫ জুন ২০২৬, ০৪:৩০ পিএম
খুলনার ট্রিপল মার্ডার মামলার প্রধান আসামি রফিক গ্রেপ্তার

খুলনা মহানগরীর সোনাডাঙ্গা থানার আলোচিত ট্রিপল মার্ডার মামলার প্রধান পলাতক আসামি মো. রফিকুল ইসলাম হাওলাদার (৩৮)–কে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

বৃহস্পতিবার (৪ জুন) বরিশালের কাশিপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে নিশ্চিত করেছে র‌্যাব।

শুক্রবার (৫ জুন) সকালে র‌্যাব-৬-এর মিডিয়া সেল জানায়, গোপন তথ্যের ভিত্তিতে র‌্যাব-৬ সদর কোম্পানি ও র‌্যাব-৮-এর যৌথ অভিযানে তাকে আটক করা হয়। গ্রেপ্তার রফিকুল ইসলাম খুলনার দৌলতপুর এলাকার বাসিন্দা এবং মামলার এক নম্বর আসামি।

র‌্যাব জানায়, হত্যা, ধর্ষণ, সন্ত্রাস ও মাদকসহ বিভিন্ন গুরুতর অপরাধে জড়িত পলাতক আসামিদের গ্রেপ্তারে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় এই অভিযান চালানো হয়।

গ্রেপ্তারের পর পরবর্তী আইনগত প্রক্রিয়ার জন্য তাকে সোনাডাঙ্গা থানায় হস্তান্তর করা হয়েছে।

গত ৩০ মে খুলনা নগরীর সোনাডাঙ্গা থানার হাজী তমিজউদ্দিন সড়কের দারুল আমান এলাকায় একটি বাড়ি থেকে ৬৫ বছর বয়সী বেবী এবং দুই শিশু শামীম (১৩) ও মুস্তাকিম (৪)-এর মরদেহ উদ্ধার করে পুলিশ। ঘটনাটি এলাকাজুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করে।

এ ঘটনায় নিহত দুই শিশুর বাবা মাসুম বেপারী সোনাডাঙ্গা থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলায় তার সাবেক স্ত্রীর বর্তমান স্বামী রফিকুল ইসলাম হাওলাদারকে প্রধান আসামি করা হয়।

তদন্ত সূত্রে জানা গেছে, চার বছর আগে পারিবারিক সম্পর্কের পরিবর্তনের মাধ্যমে ফাতেমা বেগম রফিকুল ইসলামকে বিয়ে করেন এবং দারুল আমান এলাকার ওই বাড়িতে বসবাস শুরু করেন। ঈদুল আজহার দুই দিন পর ওই বাড়ি থেকেই নানী ও দুই শিশুর মরদেহ উদ্ধার করা হয়।

ঘটনার পর থেকেই প্রধান আসামি রফিকুল ইসলাম আত্মগোপনে ছিলেন। দীর্ঘ অনুসন্ধানের পর অবশেষে তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয় র‌্যাব।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজে শক্তিশালী অস্ট্রেলিয়া দল ঘোষণা

তিতুমীর কলেজে হল ফি কমানোর দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ

যশোরসহ ১০ জেলায় মামলাপূর্ব বাধ্যতামূলক মেডিয়েশন কার্যক্রমের উদ্বোধন

বিশ্ববাজারে কমেছে তেলের দাম

কালীগঞ্জে অবৈধ চায়না দুয়ারী জাল ধ্বংস, দুই রেস্টুরেন্টকে জরিমানা

আজ সোনার ভরি কত?

ইরানের সামরিক স্থাপনায় যুক্তরাষ্ট্রের হামলা

সংসদ অভিমুখে ফের পদযাত্রা করবে সিজেপি, উত্তপ্ত দিল্লির যন্তর মন্তর

টিভিতে আজকের খেলার সূচি

২১ জুলাই: ইতিহাসের এই দিনে গুরুত্বপূর্ণ ঘটনা

রাষ্ট্র সংস্কারের ৩১ দফা কর্মসূচি বাস্তবায়ন করা হবে: মির্জা ফখরুল

হাম ও ডেঙ্গু দু’টোই প্রতিরোধ জরুরি

গোপালগঞ্জে ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে বৃদ্ধ আটক

ভারি বৃষ্টিতে সাজিয়ালীর ব্রিজ ভেঙে জনদুর্ভোগ চরমে, বিকল্প পথে চলছে যাতায়াত

নড়াইলে পাঁচ বছরের শিশুকে ধর্ষণের পর গলা টিপে হত্যা

বাঘারপাড়ায় ট্রাকচাপায় সাইকেল আরোহীর মৃত্যু

যশোর জেলা স্যানিটারি ও নলকূপ ব্যবসায়ী সমিতি   / নির্বাচন ঘিরে উৎসব আমেজ পাইপপট্টিতে১৩ পদের জন্য লড়াইয়ে ২৫ প্রার্থী

কিশমিশ খেলে মিলবে ৭ উপকারিতা

গোস্ত কিনতিও হ্যারেজ খাতি হয় 

চিকিৎসা যাবে সবার দুয়ারে: প্রধানমন্ত্রীর নতুন নির্দেশনা

X