সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

মসজিদের বারান্দায় মিলল শ্রমিকের মরদেহ

খুলনা প্রতিনিধি
প্রকাশ : ২৪ মে ২০২৬, ১২:২৬ পিএম
ছবি: সংগৃহীত

খুলনা নগরীতে একটি মসজিদের বারান্দা থেকে ডালিম গাজি (৪১) নামে এক দিনমজুরের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতের মাথায় আঘাতের চিহ্ন পাওয়া গেছে।

রোববার (২৪ মে) ভোর সাড়ে ৫টার দিকে নগরীর হরিণটানা থানার কৈয়া বাজার জয়খালী ব্রিজ সংলগ্ন বাইতুল মা'মুর জামে মসজিদের বারান্দা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

হরিণটানা থানার অফিসার ইনচার্জ (ওসি) হেলাল উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত ডালিম গাজি খুলনার কয়রা উপজেলার মহেশ্বরীপুর এলাকার আবুল হোসেন গাজি ও ভানু বিবির ছেলে। তিনি পেশায় দিনমজুর ছিলেন।

স্থানীয়দের জানান, ভোরে ফজরের নামাজ আদায় করতে এসে মুসল্লিরা মসজিদের বারান্দায় ডালিম গাজির মরদেহ পড়ে থাকতে দেখেন। পরে তারা পুলিশে খবর দিলে ঘটনাস্থলে পুলিশ পৌঁছে মরদেহ উদ্ধার করে।

পুলিশ জানায়, নিহতের মাথায় ইটের আঘাতের চিহ্ন রয়েছে। ঘটনাস্থলের পাশ থেকে রক্তমাখা একটি ইটও উদ্ধার করা হয়েছে। তবে কারা এবং কেন তাকে হত্যা করেছে, সে বিষয়ে এখনো নিশ্চিত হওয়া যায়নি।

ওসি হেলাল উদ্দিন জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ইট দিয়ে মাথায় আঘাত করে তাকে হত্যা করা হয়েছে। ঘটনার রহস্য উদঘাটনে আশপাশের এলাকার সিসিটিভি ফুটেজ সংগ্রহের চেষ্টা চলছে।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নুসরাত ফারিয়ার নতুন ওয়েব ফিল্ম ‘লাপাত্তা’

তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রথমার্ধ! গোলশূন্য বিরতিতে আর্জেন্টিনা ও স্পেন

ইসরায়েলি সংসদে বিক্ষোভের মুখে কক্ষ ছাড়লেন নেতানিয়াহু

মাঝমাঠের তীব্র লড়াইয়ে ম্যাচ এখনো গোলশূন্য

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

আর্জেন্টিনা জিতলে বিয়ে? যা বললেন পরীমণি

রুদ্ধশ্বাস জয়ে সিরিজ বাংলাদেশের

জ্বরের মৌসুমে যা খাওয়া দরকার

যশোর মেডিকেল কলেজে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন উদ্বোধন

যশোরে প্রজাপতি স্কুলের শিক্ষার্থীদের  বৃক্ষ রোপন ও বিতরণ 

মেয়েকে হত্যা করে বস্তাবন্দি লাশ মোটরসাইকেলে নিয়ে ঘুরছিলেন বাবা

X