সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

কয়রায় উন্মুক্ত বাজেট সভা অনুষ্ঠিত

খুলনা প্রতিনিধি
প্রকাশ : ১৬ মে ২০২৬, ০৭:৩১ পিএম
ছবি: সংগৃহীত।

খুলনার কয়রায় ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেট উপস্থাপন উপলক্ষে কয়রা সদর ইউনিয়ন পরিষদে উন্মুক্ত বাজেট সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৬ মে) সকাল ১০টায় কয়রা সদর ইউনিয়ন পরিষদের হলরুমে উন্নয়ন সংস্থা উত্তরণ ও ডরপের সহযোগিতায় এ সভার আয়োজন করা হয়।

কয়রা সদর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান এস এম লুৎফর রহমানের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন ইউপি সদস্য হরেন্দ্রনাথ সরকার, নাজমুচ্ছায়াদাত, মোস্তফা শফিকুল ইসলাম, শেখ সোহরব হোসেন, আবু হোরায়রা, মাসুম বিল্লাহ, মিজানুর রহমান কোহিনুর, সাংবাদিক ফরহাদ হোসেন, শাহানারা জামাল, মূর্শিদা খাতুন, উত্তরণের মেহেদী হাসান টিটু, ডরপের অপূর্ব রায়, সুশীল সমাজের প্রতিনিধি মোল্ল্যা মনিরুজ্জামান, মিজানুর রহমান, আয়ুব আলী, রাশিদা খাতুন ও পারভীন আক্তারসহ স্থানীয় ব্যক্তিরা।

সভায় ইউনিয়নের আয়-ব্যয়ের বিভিন্ন খাত তুলে ধরা হয়। বক্তারা উপকূলীয় অঞ্চলের মানুষের জীবনমান উন্নয়নে বাস্তবভিত্তিক পরিকল্পনা গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি স্থানীয় উন্নয়ন, সুপেয় পানি সরবরাহ, সড়ক সংস্কার, জলাবদ্ধতা নিরসন, শিক্ষা ও দুর্যোগ মোকাবিলায় বরাদ্দ বৃদ্ধির দাবি জানান।

এ সময় অংশগ্রহণকারীরা স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করে জনকল্যাণমুখী বাজেট প্রণয়নের আহ্বান জানান।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নুসরাত ফারিয়ার নতুন ওয়েব ফিল্ম ‘লাপাত্তা’

তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রথমার্ধ! গোলশূন্য বিরতিতে আর্জেন্টিনা ও স্পেন

ইসরায়েলি সংসদে বিক্ষোভের মুখে কক্ষ ছাড়লেন নেতানিয়াহু

মাঝমাঠের তীব্র লড়াইয়ে ম্যাচ এখনো গোলশূন্য

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

আর্জেন্টিনা জিতলে বিয়ে? যা বললেন পরীমণি

রুদ্ধশ্বাস জয়ে সিরিজ বাংলাদেশের

জ্বরের মৌসুমে যা খাওয়া দরকার

যশোর মেডিকেল কলেজে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন উদ্বোধন

যশোরে প্রজাপতি স্কুলের শিক্ষার্থীদের  বৃক্ষ রোপন ও বিতরণ 

মেয়েকে হত্যা করে বস্তাবন্দি লাশ মোটরসাইকেলে নিয়ে ঘুরছিলেন বাবা

X