সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

ঢাকায় নেওয়ার পথে অ্যাম্বুলেন্সে হামলার অভিযোগ

খুলনা প্রতিনিধি:
প্রকাশ : ০৫ মে ২০২৬, ০৮:৩৮ পিএম
প্রতীকী ছবি

খুলনা নগরে রাজু হাওলাদার (৩৮) নামের এক গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত যুবক গুলিবিদ্ধ হয়েছেন। পরে উন্নত চিকিৎসার জন্য তাঁকে ঢাকায় নেওয়ার পথে অ্যাম্বুলেন্স লক্ষ্য করে আবার গুলি চালানোর অভিযোগ উঠেছে।

আহত রাজু হাওলাদার লবণচরা থানার শিপইয়ার্ড এলাকার বাসিন্দা। পুলিশ জানিয়েছে, তাঁর বিরুদ্ধে দেশের বিভিন্ন জেলায় হত্যা, ডাকাতিসহ একাধিক মামলা রয়েছে। এছাড়া লবণচরা থানায় তাঁর বিরুদ্ধে চারটি মামলায় গ্রেপ্তারি পরোয়ানাও রয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার নগরের লবণচরা থানার কোবা মসজিদ সংলগ্ন এলাকায় রাজু হাওলাদার পেটে গুলিবিদ্ধ হন। গুরুতর আহত অবস্থায় তাঁকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। তবে তিনি কখন ও কীভাবে গুলিবিদ্ধ হন, সে বিষয়ে নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।

শারীরিক অবস্থার অবনতি হলে সোমবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে তাঁকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার সিদ্ধান্ত হয়। পথে রূপসা উপজেলার কুদির বটতলা এলাকায় অ্যাম্বুলেন্সটি পৌঁছালে সেটিকে লক্ষ্য করে গুলি চালানোর অভিযোগ ওঠে।

কাটাখালী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাফর আহম্মেদ জানান, লবণচরা থানার একটি দল অ্যাম্বুলেন্সে করে ঢাকায় যাওয়ার পথে কুদির বটতলা এলাকায় গুলির ঘটনা ঘটে বলে শুনেছেন। পরে তারা অতিরিক্ত নিরাপত্তা চাইলে পুলিশ সহায়তা দিয়ে তাদের থানা এলাকা পার করে দেয়। এ ঘটনায় কেউ হতাহত হয়নি বলে তিনি জানান।

লবণচরা থানার ওসি সৈয়দ মোশারেফ হোসেন বলেন, রাজুর গুলিবিদ্ধ হওয়ার ঘটনা কখন ও কোথায় ঘটেছে তা এখনো নিশ্চিত নয়। রাতে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে তাঁর শরীরে গুলির চিহ্ন পাওয়া যায়। তাঁর বিরুদ্ধে চারটি মামলায় গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। ঘটনার কারণ ও জড়িতদের শনাক্তে তদন্ত চলছে। অ্যাম্বুলেন্সে গুলির বিষয়ে তিনি বিস্তারিত কিছু জানাতে পারেননি।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

২০ জুলাই: ইতিহাসে এই দিনে কী ঘটেছিল?

উত্তর-পূর্বাঞ্চলে বন্যার আশঙ্কা, বাড়ছে নদীর পানি

আর্জেন্টিনাকে কাঁদিয়ে অতিরিক্ত সময়ের গোলে দ্বিতীয়বার বিশ্বচ্যাম্পিয়ন স্পেন

ইরানে বড় হামলা চালাতে ইসরায়েলে রিফুয়েলিং বিমান পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

নুসরাত ফারিয়ার নতুন ওয়েব ফিল্ম ‘লাপাত্তা’

তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রথমার্ধ! গোলশূন্য বিরতিতে আর্জেন্টিনা ও স্পেন

ইসরায়েলি সংসদে বিক্ষোভের মুখে কক্ষ ছাড়লেন নেতানিয়াহু

মাঝমাঠের তীব্র লড়াইয়ে ম্যাচ এখনো গোলশূন্য

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

আর্জেন্টিনা জিতলে বিয়ে? যা বললেন পরীমণি

রুদ্ধশ্বাস জয়ে সিরিজ বাংলাদেশের

X