সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

খুলনার বাজারে গরুর মাংস ও সবজির দামে অস্থিরতা

খুলনা প্রতিনিধি
প্রকাশ : ২৬ এপ্রিল ২০২৬, ০৮:৫৫ পিএম
খুলনার বাজারে সবজির পাশাপাশি মাংসের দামও ঊর্ধ্বমুখী। ছবি: সংগৃহীত

খুলনার বাজারে সবজির পাশাপাশি মাংসের দামও ঊর্ধ্বমুখী। মুরগির পর এবার গরুর মাংসের দাম কেজিতে ৩০ থেকে ৫০ টাকা পর্যন্ত বেড়েছে বলে জানা গেছে।

রোববার (২৬ এপ্রিল) খুলনার রূপসা বাজার, মিস্ত্রিপাড়া বাজার ও বয়রা বাজার ঘুরে এ চিত্র দেখা যায়।

সবজির বাজারে বেগুন ৫০ টাকা, সজনে ৮০ টাকা, লাউ প্রতি পিস ৪০-৫০ টাকা, কুমড়া ৪০ টাকা কেজি, ঢ্যাঁড়স ৬০ টাকা, কাঁচামরিচ ৭০-৮০ টাকা, পেঁপে ৪০ টাকা কেজি, শসা ৬০ টাকা কেজি, পটল ৮০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। পেঁয়াজ ২৫-৩০ টাকা, রসুন ৭০-১০০ টাকা এবং আলু ২০-২৫ টাকা কেজি দরে পাওয়া যাচ্ছে।

মাংসের বাজারে ব্রয়লার মুরগি ২০০-২১০ টাকা, সোনালি ৩৩০-৩৫০ টাকা এবং লেয়ার মুরগি ৩০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। গরুর মাংসের দাম ৭৫০ টাকা থেকে বেড়ে ৮০০ টাকা হয়েছে। খাসির মাংস বিক্রি হচ্ছে ১২০০ টাকা কেজি দরে।

মাছের বাজারে রুই ২২০-২৫০ টাকা, ভেটকি ৫০০-৬০০ টাকা, চিংড়ি ৫০০-৮০০ টাকা, তেলাপিয়া ১৫০-১৮০ টাকা, পাবদা ৩০০-৩৫০ টাকা, পাঙাশ ১৬০-১৮০ টাকা, কাতল ২৪০-২৫০ টাকা এবং ছোট মাছ ৩০০-৪০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

বাজারে ক্রেতা-বিক্রেতারা জানান, সবজির সরবরাহ কিছুটা বাড়লেও অন্যান্য নিত্যপণ্যের দাম স্থিতিশীল নয়। ফলে সাধারণ ক্রেতাদের খরচ বেড়ে গেছে।

সবজি ব্যবসায়ী জাকির বলেন, নতুন শাকসবজি বাজারে উঠতে শুরু করেছে, সরবরাহ বাড়লে দাম আরও কমতে পারে।

গরুর মাংস বিক্রেতা আসলাম শেখ জানান, পরিবহন খরচ ও ক্রেতা কম থাকায় দাম বাড়াতে হয়েছে।

মুরগি বিক্রেতা কবির শেখ বলেন, খাদ্য ও পরিবহন খরচ বেড়ে যাওয়ায় পাইকারি দামে প্রভাব পড়েছে।

ক্রেতারা বাজার নিয়ন্ত্রণ ও নিয়মিত মনিটরিংয়ের দাবি জানিয়ে বলেছেন, সব পণ্যের দামে ভারসাম্য না থাকায় সাধারণ মানুষ চাপের মধ্যে পড়ছে।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

২০ জুলাই: ইতিহাসে এই দিনে কী ঘটেছিল?

উত্তর-পূর্বাঞ্চলে বন্যার আশঙ্কা, বাড়ছে নদীর পানি

আর্জেন্টিনাকে কাঁদিয়ে অতিরিক্ত সময়ের গোলে দ্বিতীয়বার বিশ্বচ্যাম্পিয়ন স্পেন

ইরানে বড় হামলা চালাতে ইসরায়েলে রিফুয়েলিং বিমান পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

নুসরাত ফারিয়ার নতুন ওয়েব ফিল্ম ‘লাপাত্তা’

তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রথমার্ধ! গোলশূন্য বিরতিতে আর্জেন্টিনা ও স্পেন

ইসরায়েলি সংসদে বিক্ষোভের মুখে কক্ষ ছাড়লেন নেতানিয়াহু

মাঝমাঠের তীব্র লড়াইয়ে ম্যাচ এখনো গোলশূন্য

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

আর্জেন্টিনা জিতলে বিয়ে? যা বললেন পরীমণি

রুদ্ধশ্বাস জয়ে সিরিজ বাংলাদেশের

X