সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

খুলনায় চলন্ত অ্যাম্বুলেন্সে আগুন, অল্পের জন্য রক্ষা পেলেন চালক

কাগজ সংবাদ
প্রকাশ : ৩১ মার্চ ২০২৬, ০৬:৫৪ পিএম
ছবি: সংগৃহীত

খুলনার শিববাড়ি মোড় এলাকায় চলন্ত একটি অ্যাম্বুলেন্সে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (৩১ মার্চ) দুপুরে আদ-দ্বীন হাসপাতালের একটি অ্যাম্বুলেন্সে হঠাৎ আগুন ধরে যায় এবং মুহূর্তেই সেটি সম্পূর্ণ পুড়ে যায়।

ঘটনাকালে অ্যাম্বুলেন্সে কোনো রোগী ছিল না; কেবল চালক মোল্লা সোহাগ গাড়িতে অবস্থান করছিলেন। তিনি দ্রুত নেমে যাওয়ায় বড় ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়।

চালক জানান, আদ-দ্বীন হাসপাতাল থেকে ময়লাপোতা মোড় হয়ে অফিসে ফেরার পথে শিববাড়ি মোড়ে এসে গাড়িটি হঠাৎ বন্ধ হয়ে যায়। এ সময় তিনি আগুনের তাপ অনুভব করেন এবং পেছনের দিক থেকে আগুন ছড়িয়ে পড়ে। আগুনের তাপে তার মাথার কিছু চুলও পুড়ে যায়। পরে তিনি দ্রুত গাড়ি থেকে নেমে বিষয়টি কর্তৃপক্ষকে জানান।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে ৫ থেকে ১০ মিনিটের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনে।

খুলনা ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আরিফ উল হক জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ইঞ্জিন অতিরিক্ত গরম (ওভারহিট) হওয়ার কারণেই আগুনের সূত্রপাত হয়েছে। চলন্ত অবস্থায় গাড়িটি বন্ধ হয়ে যাওয়ার পরই আগুন ছড়িয়ে পড়ে।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

২০ জুলাই: ইতিহাসে এই দিনে কী ঘটেছিল?

উত্তর-পূর্বাঞ্চলে বন্যার আশঙ্কা, বাড়ছে নদীর পানি

আর্জেন্টিনাকে কাঁদিয়ে অতিরিক্ত সময়ের গোলে দ্বিতীয়বার বিশ্বচ্যাম্পিয়ন স্পেন

ইরানে বড় হামলা চালাতে ইসরায়েলে রিফুয়েলিং বিমান পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

নুসরাত ফারিয়ার নতুন ওয়েব ফিল্ম ‘লাপাত্তা’

তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রথমার্ধ! গোলশূন্য বিরতিতে আর্জেন্টিনা ও স্পেন

ইসরায়েলি সংসদে বিক্ষোভের মুখে কক্ষ ছাড়লেন নেতানিয়াহু

মাঝমাঠের তীব্র লড়াইয়ে ম্যাচ এখনো গোলশূন্য

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

আর্জেন্টিনা জিতলে বিয়ে? যা বললেন পরীমণি

রুদ্ধশ্বাস জয়ে সিরিজ বাংলাদেশের

X