সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

খুলনায় সড়ক দুর্ঘটনায় খুবি শিক্ষার্থী নিহত, শিক্ষার্থীদের বিক্ষোভ

খুবি প্রতিনিধি
প্রকাশ : ৩১ মার্চ ২০২৬, ০৩:৫০ পিএম
খুলনায় সড়ক দুর্ঘটনায় খুবি শিক্ষার্থী নিহত, শিক্ষার্থীদের বিক্ষোভ

খুলনা মহানগরীর সদর থানাধীন জেলা পরিষদ ভবনের সামনে সড়ক দুর্ঘটনায় খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) এক শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

নিহত শিক্ষার্থীর নাম মৌমিতা হালদার (২৬)। তিনি খুলনা বিশ্ববিদ্যালয়ের ২০২১ ব্যাচের শিক্ষার্থী এবং সদর থানার মুস্নিপাড়া এলাকার বাসিন্দা ছিলেন।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার (৩০ মার্চ) সন্ধ্যা আনুমানিক ৭টা ২০ মিনিটে মৌমিতা হালদার রিকশাযোগে ডাকবাংলা মোড় থেকে নিজ বাসার দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে জেলা পরিষদ ভবনের সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগতির প্রাইভেটকার রিকশাটিকে ধাক্কা দেয়।এতে তিনি রিকশা থেকে ছিটকে পড়ে গুরুতরভাবে আহত হন। তাৎক্ষণিকভাবে স্থানীয়রা তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক রাত আনুমানিক ৭টা ৫০ মিনিটে তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার পর স্বজনরা মরদেহ হাসপাতাল থেকে নিয়ে যান। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট থানা। এদিকে, মৌমিতা হালদারের মৃত্যুতে সহপাঠী ও বিশ্ববিদ্যালয় সংশ্লিষ্টদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। তারা তার আত্মার শান্তি কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

এদিকে, এই মর্মান্তিক ঘটনার প্রতিবাদে ক্ষোভে ফেটে পড়েন খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। মঙ্গলবার দিবাগত রাত প্রায় ১২টার দিকে ক্যাম্পাসে বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেন।

বিক্ষোভে অংশ নেওয়া শিক্ষার্থীরা দ্রুত ঘটনার সুষ্ঠু তদন্ত, দায়ীদের শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তি এবং নগরীতে নিরাপদ সড়ক নিশ্চিত করার দাবি জানান।

শিক্ষার্থীরা বলেন, নিরাপদ সড়কের অভাব ও বেপরোয়া যানবাহন চলাচলের কারণে বারবার এমন দুর্ঘটনা ঘটছে। আমরা এর সুষ্ঠু বিচার চাই।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উত্তর-পূর্বাঞ্চলে বন্যার আশঙ্কা, বাড়ছে নদীর পানি

আর্জেন্টিনাকে কাঁদিয়ে অতিরিক্ত সময়ের গোলে দ্বিতীয়বার বিশ্বচ্যাম্পিয়ন স্পেন

ইরানে বড় হামলা চালাতে ইসরায়েলে রিফুয়েলিং বিমান পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

নুসরাত ফারিয়ার নতুন ওয়েব ফিল্ম ‘লাপাত্তা’

তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রথমার্ধ! গোলশূন্য বিরতিতে আর্জেন্টিনা ও স্পেন

ইসরায়েলি সংসদে বিক্ষোভের মুখে কক্ষ ছাড়লেন নেতানিয়াহু

মাঝমাঠের তীব্র লড়াইয়ে ম্যাচ এখনো গোলশূন্য

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

আর্জেন্টিনা জিতলে বিয়ে? যা বললেন পরীমণি

রুদ্ধশ্বাস জয়ে সিরিজ বাংলাদেশের

জ্বরের মৌসুমে যা খাওয়া দরকার

X