সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

জ্বালানি সংকটে খুলনা, ভোগান্তিতে যানবাহন চালকরা

কাগজ সংবাদ
প্রকাশ : ২৬ মার্চ ২০২৬, ০৫:৩৮ পিএম
আপডেট : ২৬ মার্চ ২০২৬, ০৫:৩৯ পিএম
ছবি: সংগৃহীত

খুলনায় জ্বালানি তেলের সংকট এখনও কাটেনি। মহানগরীর অধিকাংশ পেট্রোল পাম্পে ‘তেল নেই’ লেখা সাঁটানো দেখা যাচ্ছে। কোথাও কোথাও সীমিত পরিমাণ তেল মিললেও তা চাহিদার তুলনায় অনেক কম, ফলে যানবাহন ব্যবহারকারীদের দুর্ভোগ চরমে পৌঁছেছে।

সরকারের পক্ষ থেকে পর্যাপ্ত জ্বালানি মজুদের দাবি করা হলেও বাস্তবে পাম্পগুলোতে তেলের সংকট স্পষ্ট। পেট্রোল পাম্প মালিকদের অভিযোগ, সরবরাহকারী প্রতিষ্ঠানগুলো চাহিদা অনুযায়ী তেল দিচ্ছে না, যার ফলে এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে।

নগরীর বিভিন্ন পাম্প ঘুরে দেখা গেছে, দু-একটি পাম্পে কেবল অল্প পরিমাণ পেট্রোল পাওয়া যাচ্ছে, অন্য জ্বালানি প্রায় নেই বললেই চলে। যেসব পাম্পে তেল মিলছে, সেখানে মোটরসাইকেলসহ বিভিন্ন যানবাহনের দীর্ঘ লাইন দেখা যাচ্ছে। অনেক ক্ষেত্রে তেল কম পাওয়াকে কেন্দ্র করে পাম্পকর্মীদের সঙ্গে গ্রাহকদের বাকবিতণ্ডাও হচ্ছে।

সরেজমিনে পারহাউজ মোড়ের একটি পাম্পে গিয়ে দেখা যায়, মোটরসাইকেল চালকেরা সারিবদ্ধভাবে লাইনে দাঁড়িয়ে আছেন। মিটারে তেলের সংকেত থাকলেও অনিশ্চয়তার কারণে অনেকেই ট্যাংকি ভরে নিচ্ছেন।

নিউমার্কেট এলাকার একটি পাম্পে তেল নিতে আসা হাসানুজ্জামান জানান, বুধবার দিন-রাত কোনো পাম্পে তেল পাননি। বৃহস্পতিবার সকাল থেকে ঘুরে ঘুরে অবশেষে একটি পাম্পে প্রায় এক ঘণ্টা লাইনে দাঁড়িয়ে ৫০০ টাকার তেল নিতে সক্ষম হন।

এদিকে জিরো পয়েন্ট এলাকার তালুকদার ফিলিং স্টেশন ও খুলনা বিশ্ববিদ্যালয়ের সামনে শিকদার ফিলিং স্টেশন বন্ধ রয়েছে। বিশ্বরোড এলাকায় মারিয়া পেট্রোল পাম্পে পুলিশ পাহারায় সীমিত পরিসরে রেশনিং পদ্ধতিতে তেল দেওয়া হচ্ছে, তবে এতে চাহিদা পূরণ হচ্ছে না।

খুলনা জেলা পেট্রোল পাম্প মালিক সমিতির কোষাধ্যক্ষ এস এম মুরাদ হোসেন বলেন, ডিপো থেকে চাহিদা অনুযায়ী তেল সরবরাহ না পাওয়ায় সংকট তৈরি হয়েছে। পাশাপাশি অনেক মোটরসাইকেল চালক একাধিকবার তেল নেওয়ায় দ্রুত মজুদ ফুরিয়ে যাচ্ছে, যা সংকটকে আরও বাড়িয়ে দিচ্ছে।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উত্তর-পূর্বাঞ্চলে বন্যার আশঙ্কা, বাড়ছে নদীর পানি

আর্জেন্টিনাকে কাঁদিয়ে অতিরিক্ত সময়ের গোলে দ্বিতীয়বার বিশ্বচ্যাম্পিয়ন স্পেন

ইরানে বড় হামলা চালাতে ইসরায়েলে রিফুয়েলিং বিমান পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

নুসরাত ফারিয়ার নতুন ওয়েব ফিল্ম ‘লাপাত্তা’

তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রথমার্ধ! গোলশূন্য বিরতিতে আর্জেন্টিনা ও স্পেন

ইসরায়েলি সংসদে বিক্ষোভের মুখে কক্ষ ছাড়লেন নেতানিয়াহু

মাঝমাঠের তীব্র লড়াইয়ে ম্যাচ এখনো গোলশূন্য

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

আর্জেন্টিনা জিতলে বিয়ে? যা বললেন পরীমণি

রুদ্ধশ্বাস জয়ে সিরিজ বাংলাদেশের

জ্বরের মৌসুমে যা খাওয়া দরকার

X