সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

অভয়নগরে দুর্বৃত্তদের হামলায় গুরুতর জখম উপজেলা আ’লীগ নেতা

কাগজ সংবাদ
প্রকাশ : ২২ মার্চ ২০২৬, ০৭:৫৮ পিএম
যশোরের অভয়নগরে মারপিটের পর আহত আওয়ামী লীগ নেতা আব্দুর রউফ মোল্যাকে হাসপাতালে নেওয়া হয়।ছবি: গ্রামের কাগজ

যশোরের অভয়নগরে আব্দুর রউফ মোল্যা (৬০) নামে উপজেলা আওয়ামী লীগের এক নেতাকে পিটিয়ে আহত করেছে দুর্বৃত্তরা। রবিবার (২২ মার্চ) সকালে উপজেলার নওয়াপাড়া নূরবাগ এলাকায় জেলা পরিষদ মার্কেটের সামনে এ হামলার ঘটনা ঘটে।

আহত আব্দুর রউফ মোল্যা অভয়নগর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও যশোর জেলা পরিষদের সাবেক সদস্য ছিলেন। প্রত্যক্ষদর্শীরা জানান, রবিবার সকাল সাড়ে ১০টার দিকে আব্দুর রউফ মোল্যা নূরবাগ এলাকায় জেলা পরিষদের মার্কেটের একটি দোকানে বসেছিলেন। এসময় ৫-৭ জন দুর্বৃত্ত হামলা চালিয়ে তাকে দেশীয় অস্ত্র দিয়ে পিটিয়ে আহত করে।

পরে পথচারী ও ব্যবসায়ীদের সহযোগিতায় তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. সৌমিক সেন জানান, আব্দুর রউফ নামে একজন রোগীকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর উন্নত চিকিৎসার জন্য তাকে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তার শরীরের বিভিন্ন জায়গায় আঘাতের চিহৃ রয়েছে।

আহত আওয়ামী লীগ নেতা আব্দুর রউফ মোল্যা বলেন, যশোরে যাওয়ার উদ্দেশে নূরবাগ এলাকায় জেলা পরিষদের মার্কেটের একটি দোকানে বসেছিলাম। এসময় দেশীয় অস্ত্রসহকারে কয়েকজন যুবক আমাকে ধরে নিয়ে মারপিট করে। পরে তারা একজন নারীকে আমার পাশে বসিয়ে ভিডিও ধারণ করে। ভিডিওটির মাধ্যমে তারা নাটক সাজানোর চেষ্টা করে।

এ ব্যাপারে অভয়নগর থানার পুলিশ পরিদর্শক (ওসি তদন্ত) মো. জাহিদুল ইসলাম বলেন, ৯৯৯ থেকে ফোন পাওয়ার পর ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। মারপিটের শিকার আব্দুর রউফ মোল্যা নামে সেখানে কাউকে পাওয়া যায়নি। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উত্তর-পূর্বাঞ্চলে বন্যার আশঙ্কা, বাড়ছে নদীর পানি

আর্জেন্টিনাকে কাঁদিয়ে অতিরিক্ত সময়ের গোলে দ্বিতীয়বার বিশ্বচ্যাম্পিয়ন স্পেন

ইরানে বড় হামলা চালাতে ইসরায়েলে রিফুয়েলিং বিমান পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

নুসরাত ফারিয়ার নতুন ওয়েব ফিল্ম ‘লাপাত্তা’

তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রথমার্ধ! গোলশূন্য বিরতিতে আর্জেন্টিনা ও স্পেন

ইসরায়েলি সংসদে বিক্ষোভের মুখে কক্ষ ছাড়লেন নেতানিয়াহু

মাঝমাঠের তীব্র লড়াইয়ে ম্যাচ এখনো গোলশূন্য

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

আর্জেন্টিনা জিতলে বিয়ে? যা বললেন পরীমণি

রুদ্ধশ্বাস জয়ে সিরিজ বাংলাদেশের

জ্বরের মৌসুমে যা খাওয়া দরকার

X