সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

খুলনায় যুবদল নেতা হত্যাকাণ্ডের মূল আসামি গ্রেফতার

খুলনা প্রতিনিধি
প্রকাশ : ১৯ মার্চ ২০২৬, ০২:১০ পিএম
খুলনায় যুবদল নেতা হত্যাকাণ্ডের মূল আসামি ইসমাঈল হোসেন গ্রেফতার

খুলনা মহানগরীর দৌলতপুর থানা যুবদল নেতা রাশিকুল আনাম রাসু হত্যাকাণ্ডের ঘটনায় জড়িত থাকার অভিযোগে ইসমাঈল হোসেন নামে এক যুবককে নগর গোয়েন্দা পুলিশ গ্রেফতার করেছে।

বুধবার (১৮ মার্চ) রাতে দিঘলিয়া এলাকা থেকে তাকে আটক করা হয়। পুলিশের তথ্য অনুযায়ী, দিঘলিয়ার সেনহাটি এলাকার মো. শামছুল আলমের ছেলে ইসমাঈল হোসেনের নামে অন্তত ছয়টি মামলা বিভিন্ন থানায় রয়েছে।

মহানগর গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ তৈমুর ইসলাম বলেন, হত্যাকাণ্ডের পর থেকে আসামি আটকে আমরা বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করি। সাথে বিভিন্ন জায়গায় সোর্স নিয়োগ করি। তাদের প্রাপ্ত তথ্যের ভিত্তিতে বুধবার সন্ধ্যায় দিঘলিয়া উপজেলার সেনহাটি ইউনিয়নে অভিযান চালিয়ে ইসমাঈলকে আটক করি। পরবর্তীতে কার্যালয়ে এনে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। অনেক তথ্য দিয়েছে। তদন্তের স্বার্থে কোনো কিছু প্রকাশ করা যাচ্ছে না।

উল্লেখ্য, গত সোমবার বেলা সাড়ে ১১টার দিকে নগরীর দৌলতপুর থানাধীন কেডিএ কল্পতরু মার্কেটের সামনে রাসুকে মাথায় গুলি করে হত্যা করে সন্ত্রাসীরা।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সতর্ক থাকুন কুম্ভ, স্থির থাকুন কন্যা

মার্কিন সরকারি ডিভাইসে আবারও টিকটক ব্যবহারের অনুমতি

২০ জুলাই: ইতিহাসে এই দিনে কী ঘটেছিল?

উত্তর-পূর্বাঞ্চলে বন্যার আশঙ্কা, বাড়ছে নদীর পানি

আর্জেন্টিনাকে কাঁদিয়ে অতিরিক্ত সময়ের গোলে দ্বিতীয়বার বিশ্বচ্যাম্পিয়ন স্পেন

ইরানে বড় হামলা চালাতে ইসরায়েলে রিফুয়েলিং বিমান পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

নুসরাত ফারিয়ার নতুন ওয়েব ফিল্ম ‘লাপাত্তা’

তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রথমার্ধ! গোলশূন্য বিরতিতে আর্জেন্টিনা ও স্পেন

ইসরায়েলি সংসদে বিক্ষোভের মুখে কক্ষ ছাড়লেন নেতানিয়াহু

মাঝমাঠের তীব্র লড়াইয়ে ম্যাচ এখনো গোলশূন্য

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

X