সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

আগামী মৌসুমেও ভবদহে জলাবদ্ধতার আশঙ্কা পানি নিস্কাশন সংগ্রাম কমিটির

সংবাদ সম্মেলনে সাত দফা দাবি উপস্থাপন
কাগজ সংবাদ
প্রকাশ : ১২ মার্চ ২০২৬, ০৮:৩১ পিএম
ভবদহ সমস্যার স্থায়ী সমাধানের দাবিতে বৃহস্পতিবার দুপুরে সংবাদ সম্মেলন করেন পানি নিস্কাশন কমিটি। ছবি: গ্রামের কাগজ

যশোরের ভবদহ অঞ্চলে নদী খনন প্রকল্পে ধীরগতি ও লুকোচুরির কারণে আগামী বর্ষা মৌসুমে ফের জলাবদ্ধতার পদধ্বনি শুনছেন এলাকাবাসী। বৃহস্পতিবার দুপুরে সংবাদ সম্মেলনে এ কথা জানান ভবদহ পানি নিস্কাশন সংগ্রাম কমিটির নেতৃবৃন্দ। এ সময় দ্রুত আমডাঙ্গা খাল সংস্কার, টিআরএম চালুসহ সাত দফা দাবি তুলে ধরা হয়। নীল রতন ধর রোডস্থ অস্থায়ী কার্যালয়ে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ভবদহ পানি নিষ্কাশন সংগ্রাম কমিটির সদস্য সচিব চৈতন্য কুমার পাল।

আগামী বর্ষা মৌসুমে ভবদহ অঞ্চলকে জলাবদ্ধতা থেকে রক্ষা করতে সংবাদ সম্মেলনে সাত দফা দাবি উপস্থাপন করা হয়। এগুলো হলো, ৮১ কিলোমিটার নদী খনন কাজের ক্ষেত্রে অন্য দিকের কাজ সংকুচিত করে হরি, তেলিগাতি নদী ২০ কিলোমিটার ও আপার ভদ্রার ২২ কিলোমিটার অগ্রাধিকার ভিত্তিতে খনন করতে হবে। তাহলে বর্ষা মৌসুমে দ্রুত পানি নিষ্কাশিত হয়ে যাবে। দ্রুত প্রস্তাবিত টিআরএম বাস্তবায়নের জন্য প্রকল্প অনুমোদন করে কার্যক্রম শুরু করতে হবে। ভবদহে স্লুইসগেটের ২১, ৯ ও ৩ ভেন্টের সকল গেট সচল করতে হবে। নতুন করে ৫টি পাম্প কিনে অর্থ অপচয় করার সিদ্ধান্ত বাতিল করতে হবে। আমডাঙ্গা খালের জমি অধিকরণ ও সংস্কার কাজ বর্ষা শুরু হওয়ার আগেই সম্পাদন করতে হবে। ভবদহ জনপদের ক্ষতিগ্রস্ত ফসল ও বাড়িঘরে ক্ষতিপূরণ দিতে হবে। মুক্তেশ্বরী ভৈরব ও ভৈরব মাথাভাঙ্গা নদী সংযোগ দিতে হবে। জলাবদ্ধতার কারণ ও উপকূলীয় অঞ্চলের নদী পানি ব্যবস্থাপনার সামগ্রিক পর্যালোচনা করতে হবে। নদীর উপর থেকে সমস্ত অবৈধ দখল ও দূষণ মুক্ত করতে হবে।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, সংগ্রাম কমিটির প্রধান উপদেষ্টা ইকবাল কবির জাহিদ, উপদেষ্টা তসলিম-উর-রহমান, সদস্য জিল্লুর রহমান ভিটু, অনিল বিশ্বাস, শিব পদ বিশ্বাস, মাসুদ শেখ, সাধন বিশ্বাস, রাজু আহম্মেদ, পার্থ প্রতিম বৈরাগী, সুকেন্দু বিশ্বাস, মহিতোশ বিশ্বাস, রাশেদা বেগম প্রমুখ।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উত্তর-পূর্বাঞ্চলে বন্যার আশঙ্কা, বাড়ছে নদীর পানি

আর্জেন্টিনাকে কাঁদিয়ে অতিরিক্ত সময়ের গোলে দ্বিতীয়বার বিশ্বচ্যাম্পিয়ন স্পেন

ইরানে বড় হামলা চালাতে ইসরায়েলে রিফুয়েলিং বিমান পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

নুসরাত ফারিয়ার নতুন ওয়েব ফিল্ম ‘লাপাত্তা’

তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রথমার্ধ! গোলশূন্য বিরতিতে আর্জেন্টিনা ও স্পেন

ইসরায়েলি সংসদে বিক্ষোভের মুখে কক্ষ ছাড়লেন নেতানিয়াহু

মাঝমাঠের তীব্র লড়াইয়ে ম্যাচ এখনো গোলশূন্য

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

আর্জেন্টিনা জিতলে বিয়ে? যা বললেন পরীমণি

রুদ্ধশ্বাস জয়ে সিরিজ বাংলাদেশের

জ্বরের মৌসুমে যা খাওয়া দরকার

X