সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

খুলনা-৬ আসনে বিএনপি-জামায়াতের ভোট লড়াই

আ'লীগের সমর্থক ও সনাতনধর্মের ভোট কার কাছে যাবে?
কয়রা (খুলনা) প্রতিনিধি
প্রকাশ : ৩১ জানুয়ারি ২০২৬, ০৪:০০ পিএম
আবুল কালাম আজাদ ও মনিরুল হাসান বাপ্পি

খুলনা-৬ (কয়রা-পাইকগাছা) আসনে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি ও জামায়াতের মধ্যে নীরব প্রতিযোগিতা চলছে। বিশেষ করে আওয়ামী লীগের সমর্থক ও সনাতনধর্মের ভোটদাতা কার কাছে যাবে, তা নির্বাচনের ফলাফলে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে।

গণ-অভ্যুত্থানের পর ক্ষমতা হারানো আওয়ামী লীগ এয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে পারছে না। আওয়ামীলীগ ও তার শরীক দল বাদে অন্যান্য রাজনৈতিক দল আওয়ামী লীগকে গণহত্যার দায়ে নির্বাচনের বাইরে রাখার পক্ষে অবস্থান নিলেও দলটির সমর্থক এবং সনাতনধর্মের ভোট পক্ষে নিতে বিভিন্ন কৌশল অবলম্বন করছে বিএনপি-জামায়াত। তাদের ভোট কাছে টানতে আসনভিত্তিক দু’দলের নীরব প্রতিযোগিতা চলছে।

স্থানীয় ভোটাররা মনে করেন, নিজেদের সমর্থকদের বাইরে আওয়ামী লীগ সমর্থক ভোটার ও সনাতনধর্মের ভোটারদের পক্ষে টানতে পারলে জয়-পরাজয়ে গুরত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। এ পরিস্থিতিতে আ’লীগের কর্মী-সমর্থকদের একটা অংশ হয়তো ভোট দিতে নাও যেতে পারে।

আবার যদি যায়, তাহলে সে ভোট কোনদিকে যাবে সেটাই আলোচনার বিষয়। স্থানীয় রাজনীতিবীদ ও ভোটারদের সাথে সঙ্গে কথা বলে জানা গেছে, আওয়ামীলীগ ও সনাতনধর্মের নীরব সমর্থক-ভোটারদের ভোট কেন্দ্রে এনে নিজের পক্ষে রাখতে পারলে সংশ্লিষ্ট প্রার্থীর বিজয়ের সম্ভাবনা অনেকটাই বেশি বলে মনে করা হচ্ছে। ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের মধ্য দিয়ে আওয়ামী লীগের পতনের পর আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ।

দলটির সভাপতি শেখ হাসিনাসহ অধিকাংশ নেতা পলাতক অথবা কারাগারে। সহযোগী সংগঠনের নেতা-কর্মীদেরও একই অবস্থা। নির্বাচন অফিস সুত্রে জানা গেছে, নির্বাচনী এলাকা-১০৪,খুলনা-৬, (কয়রা-পাইকগাছা)আসনে মোট ভোটার ৪ লক্ষ ১৮ হাজার ৫৬২ জন। এর মধ্যে সনাতনধর্মের ভোট রয়েছে ১ লক্ষ ২৮ হাজারের মত।

এ অবস্থায় আওয়ামীলীগ ও সনাতনধর্মের ভোট কারা পাবে, সেটি নির্ভর করছে কয়েকটি বিষয়ের ওপর। প্রথমত, দলটির আদর্শের কাছাকাছি যদি কোনো প্রার্থী থাকে, তাঁদের ভোট দিতে পারে। দ্বিতীয়ত, নির্দিষ্ট আসনে ভোটারদের সঙ্গে নির্দিষ্ট প্রার্থীর সম্পর্কের ওপর নির্ভর করবে। তৃতীয়ত, ২০২৪ সালের ৫ আগস্ট গণ-অভ্যুত্থানের পর প্রার্থী বা তাঁদের কর্মীরা আওয়ামী লীগের কর্মীদের ওপর কতটা বৈরী আচরণ করেছেন, সেটাও বিবেচনা থাকবে। এর বাইরে কেন্দ্রীয়ভাবে যদি কোনো নির্দেশনা দেওয়া হয়, সেটা বড় ভূমিকা রাখবে।

এলাকার ভোটাররা মনে করেন খুলনা-৬ আসনে জামায়াত ও বিএনপির মধ্যে ভোটের লড়াইটা হবে। শেষ পর্যন্ত কে বিজয়ী হবেন, তা নির্ভর করবে নির্বাচনের দিন ভোটার উপস্থিতি, শেষ মুহর্তের রাজনৈতিক সমীকরন এবং আ’লীগের সমার্থক ও সনাতনধর্মের ভোট দু’প্রার্থীর জয়-পরাজয়ে গুরত্বপুর্ণ ভুমিকা রাখতে পারে।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উত্তর-পূর্বাঞ্চলে বন্যার আশঙ্কা, বাড়ছে নদীর পানি

আর্জেন্টিনাকে কাঁদিয়ে অতিরিক্ত সময়ের গোলে দ্বিতীয়বার বিশ্বচ্যাম্পিয়ন স্পেন

ইরানে বড় হামলা চালাতে ইসরায়েলে রিফুয়েলিং বিমান পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

নুসরাত ফারিয়ার নতুন ওয়েব ফিল্ম ‘লাপাত্তা’

তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রথমার্ধ! গোলশূন্য বিরতিতে আর্জেন্টিনা ও স্পেন

ইসরায়েলি সংসদে বিক্ষোভের মুখে কক্ষ ছাড়লেন নেতানিয়াহু

মাঝমাঠের তীব্র লড়াইয়ে ম্যাচ এখনো গোলশূন্য

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

আর্জেন্টিনা জিতলে বিয়ে? যা বললেন পরীমণি

রুদ্ধশ্বাস জয়ে সিরিজ বাংলাদেশের

জ্বরের মৌসুমে যা খাওয়া দরকার

X