সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩
ফুলতলায় নির্বাচনী সমাবেশ

নতুন নেতৃত্বে নতুন বাংলাদেশ  গড়তে হবে : গোলাম পরওয়ার

ফুলতলা (খুলনা) প্রতিনিধি
প্রকাশ : ২৩ জানুয়ারি ২০২৬, ১০:০৫ পিএম
ফুলতলা বাজারের স্বাধীনতা চত্বরে অনুষ্ঠিত নির্বাচনী সমাবেশে বক্তৃতা করেন ১০ দল মনোনীত প্রার্থী  বাংলাদেশ জামায়াতে ইসলামী সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার। ছবি: প্রতিনিধি

দশ দল মনোনীত প্রার্থী বাংলাদেশ জামায়াতে ইসলামী সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেন, দেশ আজ একটি গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছে। দীর্ঘদিন ধরে চাঁদাবাজি, দুর্নীতি ও দুঃশাসনের কারণে সাধারণ মানুষ আজ চরমভাবে নিপীড়িত। জনগণের ভোটাধিকার ও মৌলিক অধিকার হরণ করা হয়েছে। এ অবস্থায় দেশবাসী একটি বিকল্প, ন্যায়ভিত্তিক ও জবাবদিহিমূলক নেতৃত্বের দিকে তাকিয়ে আছে।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে শুক্রবার বিকেল সাড়ে ৩টায় ফুলতলা বাজারের স্বাধীনতা চত্বরে ১০ দলের নির্বাচনী সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় তিনি একথা বলেন।

সমাবেশে তিনি আরও বলেন, ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী শক্তি, শরিয়াহভিত্তিক ইসলামী দলসমূহ এবং জুলাই আন্দোলনের সাহসী তরুণদের সমন্বয়ে গঠিত ১০ দলীয় জোট জনগণের আশা-আকাক্সক্ষার প্রতিফলন। রাষ্ট্র সংস্কারের বিষয়ে তিনি বলেন, সত্য ও ন্যায়ের ভিত্তিতে একটি টেকসই রাষ্ট্রব্যবস্থা গড়ে তুলতে হলে বিদ্যমান কাঠামোর মৌলিক সংস্কার প্রয়োজন। এ ক্ষেত্রে জনগণের সরাসরি মতামত গ্রহণ অত্যন্ত জরুরি। তিনি রাষ্ট্র সংস্কার বিষয়ে গণভোটে ‘হ্যাঁ’-এর পক্ষে অবস্থান নেওয়ার জন্য আহ্বান জানান।

জামায়াত ইসলামীর উপজেলা আমীর আব্দুল আলিম মোল্যা’র সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন খুলনা জেলা সেক্রেটারি মুন্সী মিজানুর রহমান, সহকারী সেক্রেটারি অধ্যাপক মিয়া গোলাম কুদ্দুস, মুন্সি মঈনুল ইসলাম ও প্রিন্সিপাল গাওসুল আযম হাদী, জেলা কর্মপরিষদ সদস্য মাস্টার শেখ সিরাজুল ইসলাম, যুব বিভাগের জেলা সভাপতি অধ্যাপক গোলাম মোস্তফা আল মুজাহিদ, উপজেলা সেক্রেটারি সাবেক ইউপি চেয়ারম্যান মাও. সাইফুল হাসান খাঁন, শ্রমিক কল্যাণ ফেডারেশনের জেলা নেতা আজিজুল ইসলাম ফারাজী, জামায়াত নেতা সৈয়দ হাসান মাহমুদ টিটো, আলী আকবর মোড়ল, মাওলানা শেখ মুহাম্মদ ওবায়দুল্লাহ, অধ্যক্ষ মারুফুল কবির, মো. ওয়াহিদুজ্জামান, উপজেলা ছাত্রশিবির সভাপতি আব্দুর রহিম খান, খেলাফত মজলিস নেতা মাসুম বিল্লাহ, জালাল উদ্দীন সরদার, বাংলাদেশ খেলাফত মজলিস নেতা মাও. গোলাম রব্বানী মোল্যা প্রমুখ। এছাড়াও সমাবেশে ১০ দলীয় জোটের স্থানীয় নেতৃবৃন্দ বক্তৃতা করেন। সমাবেশে বিপুলসংখ্যক নেতাকর্মী ও সাধারণ মানুষ উপস্থিত ছিলেন। সমাবেশ শেষে নেতাকর্মীদের সমন্বয়ে নির্বাচনী প্রচারণা অংশ হিসেবে মিছিল অনুষ্ঠিত হয়।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

২০ জুলাই: ইতিহাসে এই দিনে কী ঘটেছিল?

উত্তর-পূর্বাঞ্চলে বন্যার আশঙ্কা, বাড়ছে নদীর পানি

আর্জেন্টিনাকে কাঁদিয়ে অতিরিক্ত সময়ের গোলে দ্বিতীয়বার বিশ্বচ্যাম্পিয়ন স্পেন

ইরানে বড় হামলা চালাতে ইসরায়েলে রিফুয়েলিং বিমান পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

নুসরাত ফারিয়ার নতুন ওয়েব ফিল্ম ‘লাপাত্তা’

তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রথমার্ধ! গোলশূন্য বিরতিতে আর্জেন্টিনা ও স্পেন

ইসরায়েলি সংসদে বিক্ষোভের মুখে কক্ষ ছাড়লেন নেতানিয়াহু

মাঝমাঠের তীব্র লড়াইয়ে ম্যাচ এখনো গোলশূন্য

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

আর্জেন্টিনা জিতলে বিয়ে? যা বললেন পরীমণি

রুদ্ধশ্বাস জয়ে সিরিজ বাংলাদেশের

X