রবিবার
১৯ জুলাই ২০২৬, ৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
রোববার, ১৯ জুলাই ২০২৬, ৪ শ্রাবণ ১৪৩৩

খুলনায় দুর্বৃত্তের গুলিতে যুবক রানা গুরুতর আহত

খুলনা প্রতিনিধি
প্রকাশ : ০৮ জানুয়ারি ২০২৬, ১২:১০ পিএম
আহত যুবক রানা

খুলনার যাবদিপুর বাজারে বুধবার (৭ জানুয়ারি) রাতে দুর্বৃত্তদের গুলিতে এক যুবক গুরুতর আহত হয়েছেন। আহত যুবকের নাম রানা, তিনি আড়ংঘাটা থানাধীন তেলীগাতি এলাকার বাসিন্দা এবং হোসেন গাজীর ছেলে।

পুলিশ জানিয়েছে, রাত পৌনে ৮টার দিকে খানজাহান আলী থানার যাবদিপুর বাজারে দুর্বৃত্তরা রানাকে লক্ষ্য করে পরপর দুটি গুলি চালায়। গুলির মধ্যে একটি তার বাম হাতে এবং অপরটি পিঠে লাগে। স্থানীয়রা তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।

ঘটনাস্থল থেকে পুলিশ গুলিসহ দেশি তৈরি একটি শার্টার গান উদ্ধার করেছে। খানজাহান আলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাওলাদার সানওয়ার হুসাইন মাসুম বলেন, দুর্বৃত্তরা ঘটনাস্থল ত্যাগ করার সময় দেশি তৈরি শার্টার গান ফেলে যায়। আমরা তা উদ্ধার করেছি এবং তাদের গ্রেপ্তারে অভিযান শুরু করেছি।

এদিকে, পুলিশ চলমান অভিযান চালিয়ে দ্রুত দুর্বৃত্তদের সনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা করছে।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

আর্জেন্টিনা জিতলে বিয়ে? যা বললেন পরীমণি

রুদ্ধশ্বাস জয়ে সিরিজ বাংলাদেশের

জ্বরের মৌসুমে যা খাওয়া দরকার

যশোর মেডিকেল কলেজে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন উদ্বোধন

যশোরে প্রজাপতি স্কুলের শিক্ষার্থীদের  বৃক্ষ রোপন ও বিতরণ 

মেয়েকে হত্যা করে বস্তাবন্দি লাশ মোটরসাইকেলে নিয়ে ঘুরছিলেন বাবা

২১ বছর পর মালয়েশিয়ার কারাগার থেকে বাড়ি ফিরলেন বাগেরহাটের রতন

মহেশপুরে নিষিদ্ধ ‘চায়না দুয়ারি’ জালের দাপট, হুমকিতে দেশীয় মাছ ও জীববৈচিত্র্য

মোরেলগঞ্জে জেলা পরিষদের প্রশাসকের সঙ্গে বিএনপি নেতাদের মতবিনিময়

সাড়ে ৪ কোটি টাকা ব্যয়ে মোরেলগঞ্জে নতুন ডাকবাংলো ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন

কেশবপুরে দুই দিনব্যাপী মানসিক স্বাস্থ্যবিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

ঝিকরগাছায় ২৪ জুলাই শুরু হচ্ছে শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট

সুন্দরবনের জেলেদের জন্য প্রথমবার সরকারি খাদ্য সহায়তা, বরাদ্দ ৬৬১.৬৮ টন চাল

মোংলায় ডেঙ্গু আক্রান্ত হয়ে দুই বছরের শিশুর মৃত্যু

X