সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

খুলনার ৬টি আসনে ৪৬ প্রার্থীর মধ্যে ১১ জনের মনোনয়ন বাতিল

খুলনা প্রতিনিধি
প্রকাশ : ০৪ জানুয়ারি ২০২৬, ০৩:২৮ পিএম
নির্বাচন ভবন, খুলনা

খুলনার ৬টি সংসদীয় আসনে মনোনয়নপত্র যাচাই-বাছাই সম্পন্ন হয়েছে। জেলা আঞ্চলিক রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসকের কার্যালয়ের চার দিনের কার্যক্রমে মোট ৪৬ জন প্রার্থীর মধ্যে ১১ জনের মনোনয়ন বাতিল করা হয়েছে।

বুধবার (৩১ ডিসেম্বর) থেকে রোববার (৪ জানুয়ারি) খুলনা জেলা আঞ্চলিক রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসকের কার্যালয়ে চার দিনের যাচাই-বাছাইয়ে এসব মনোনয়নপত্র বাতিল করা হয়।

জেলা আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার কার্যালয় ও জেলা প্রশাসকের কার্যালয় সূত্রে জানা যায়, খুলনার ছয়টি আসনে বিভিন্ন রাজনৈতিক দল ও স্বতন্ত্র মোট ৪৬ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেন। যাচাই-বাছাই শেষে বিভিন্ন ত্রুটি ও শর্ত পূরণ না করায় ১১ জন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়।

খুলনা-১ (দাকোপ-বটিয়াঘাটা) আসনে ১৩ প্রার্থীর মধ্যে বিভিন্ন ত্রুটির কারণে ৩ প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়। তারা হলেন-গণঅধিকার পরিষদের প্রার্থী জিএম রোকনুজ্জামান, স্বতন্ত্র প্রার্থী গোবিন্দ হালদার এবং স্বতন্ত্র প্রার্থী অচিন্ত্য কুমার মণ্ডল।

খুলনা-২ (সদর) আসনে মোট চার প্রার্থীর মধ্যে সবার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছে রিটার্নিং কর্মকর্তা।

খুলনা-৩ (খালিশপুর) আসনে ১২ প্রার্থীর মধ্যে বিভিন্ন কারণে ৩ জন প্রার্থীর মনোনয়ন বাতিল করা হয়। তারা হচ্ছেন- স্বতন্ত্র প্রার্থী এসএম আরিফুর রহমান মিঠু, আব্দুর রউফ মোল্ল্যা ও মো. আবুল হাসনাত সিদ্দিক। বাকি ৯ জনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়।

খুলনা-৪ (রুপসা,তেরখাদা,দিঘলিয়ার কিছু অংশ) আসনে ৫ প্রার্থীর মধ্যে বিভিন্ন ত্রুটির কারণে এক প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়। বাতিল হওয়া প্রার্থী হলেন স্বতন্ত্র প্রার্থী এস এম আজমল হোসেন।

খুলনা-৫ (ডুমুরিয়া-ফুলতলা) আসনে মোট ৬ প্রার্থীর মধ্যে ২ প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। তারা হলেন-জাতীয় পার্টির শামিম আরা পারভীন (ইয়াসমীন) এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের শেখ মুজিবুর রহমান।

খুলনা-৬ (পাইকগাছা-কয়রা) আসনটিতে মোট ৬ জন প্রার্থীর মধ্যে ২ জনের মনোনয়নপত্র বাতিল করা হয়। তারা হলেন- স্বতন্ত্র প্রার্থী মো. আছাদুল বিশ্বাস ও জাতীয় পার্টির মো. মোস্তফা কামাল জাহাঙ্গীর।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উত্তর-পূর্বাঞ্চলে বন্যার আশঙ্কা, বাড়ছে নদীর পানি

আর্জেন্টিনাকে কাঁদিয়ে অতিরিক্ত সময়ের গোলে দ্বিতীয়বার বিশ্বচ্যাম্পিয়ন স্পেন

ইরানে বড় হামলা চালাতে ইসরায়েলে রিফুয়েলিং বিমান পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

নুসরাত ফারিয়ার নতুন ওয়েব ফিল্ম ‘লাপাত্তা’

তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রথমার্ধ! গোলশূন্য বিরতিতে আর্জেন্টিনা ও স্পেন

ইসরায়েলি সংসদে বিক্ষোভের মুখে কক্ষ ছাড়লেন নেতানিয়াহু

মাঝমাঠের তীব্র লড়াইয়ে ম্যাচ এখনো গোলশূন্য

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

আর্জেন্টিনা জিতলে বিয়ে? যা বললেন পরীমণি

রুদ্ধশ্বাস জয়ে সিরিজ বাংলাদেশের

জ্বরের মৌসুমে যা খাওয়া দরকার

X