সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

খুলনায় এনসিপি নেতার গুলিবিদ্ধ ঘটনায় চাঞ্চল্যকর তথ্য

রাজনৈতিক নয়, ব্যক্তিগত ও অপরাধমূলক সংঘর্ষ
খুলনা প্রতিনিধি
প্রকাশ : ২৩ ডিসেম্বর ২০২৫, ০৩:১৮ পিএম
খুলনার এনসিপি নেতা মোতালেব শিকদর ¦ ফাইল ফটো

খুলনায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) বিভাগীয় প্রধান মোতালেব শিকদরের গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় নতুন তথ্য উঠে এসেছে পুলিশি তদন্তে। প্রাথমিকভাবে রাস্তার ওপর হামলার অভিযোগ উঠলেও, খুলনা মেট্রোপলিটন পুলিশ (কেএমপি) জানিয়েছে, আসল ঘটনা ঘটেছে সোনাডাঙ্গার ‘মুক্তা হাউস’ নামক এক ব্যক্তিগত বাসায়।

পুলিশি অনুসন্ধানে জানা গেছে, মোতালেব শিকদর দুই মাস ধরে তাঁর নারী সঙ্গী তন্বীর সঙ্গে ওই বাসায় বসবাস করছিলেন। ঘটনাস্থল থেকে পাঁচটি বিদেশি মদের খালি বোতল, পিস্তলের গুলির খোসা, ইয়াবা সেবনের সরঞ্জাম এবং অনৈতিক কর্মকাণ্ডের আলামত উদ্ধার হয়েছে। এর মাধ্যমে স্পষ্ট হয়েছে, ঘটনার সঙ্গে রাজনৈতিক কোনো প্রভাব নেই।

কেএমপি আরও জানিয়েছে, মোতালেব শিকদর স্থানীয় সন্ত্রাসী গ্রেনেড বাবুর অনুসারী সৌরভ ও তার সহযোগীদের সঙ্গে চাঁদাবাজির সিন্ডিকেটে জড়িত ছিলেন। সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে দেখা গেছে, ঘটনার আগের দিন রাত সাড়ে ১২টার দিকে দুজন ব্যক্তি ওই বাসায় প্রবেশ করেছিলেন। পুলিশ ধারণা করছে, চাঁদাবাজির টাকার ভাগ-বাটোয়ারা নিয়ে অভ্যন্তরীণ কোন্দলের জেরে সহযোগীরাই তাঁর ওপর গুলি চালিয়েছে।

ঘরের মালিকের স্ত্রী আশরাফুন্নাহার জানিয়েছেন, তন্বী নিজেকে এনজিও কর্মী পরিচয় দিয়ে বাসাটি ভাড়া নিয়েছিলেন। তবে নিয়মিত বহিরাগত পুরুষের যাতায়াত ও অসামাজিক কার্যকলাপের অভিযোগ ওঠায় চলতি মাসেই বাসা ছাড়ার নোটিশ দেওয়া হয়েছিল।

বর্তমানে মোতালেব শিকদর খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের সার্জারি বিভাগে চিকিৎসাধীন রয়েছেন। চিকিৎসকের বরাত দিয়ে পুলিশ জানিয়েছে, তাঁর সিটি স্ক্যান রিপোর্ট স্বাভাবিক এবং তিনি সম্পূর্ণ শঙ্কামুক্ত। পুলিশের উপকমিশনার (দক্ষিণ বিভাগ) তাজুল ইসলাম নিশ্চিত করেছেন, প্রাথমিক তদন্তে রাজনৈতিক কোনো সংশ্লিষ্টতা পাওয়া যায়নি। অপরাধীদের শনাক্ত করতে পুলিশের বিশেষ টিম কাজ চালিয়ে যাচ্ছে।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানে বড় হামলা চালাতে ইসরায়েলে রিফুয়েলিং বিমান পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

নুসরাত ফারিয়ার নতুন ওয়েব ফিল্ম ‘লাপাত্তা’

তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রথমার্ধ! গোলশূন্য বিরতিতে আর্জেন্টিনা ও স্পেন

ইসরায়েলি সংসদে বিক্ষোভের মুখে কক্ষ ছাড়লেন নেতানিয়াহু

মাঝমাঠের তীব্র লড়াইয়ে ম্যাচ এখনো গোলশূন্য

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

আর্জেন্টিনা জিতলে বিয়ে? যা বললেন পরীমণি

রুদ্ধশ্বাস জয়ে সিরিজ বাংলাদেশের

জ্বরের মৌসুমে যা খাওয়া দরকার

যশোর মেডিকেল কলেজে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন উদ্বোধন

যশোরে প্রজাপতি স্কুলের শিক্ষার্থীদের  বৃক্ষ রোপন ও বিতরণ 

X