মঙ্গলবার
০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩

খুলনায় এনসিপি নেতা গুলিবিদ্ধ : যুবশক্তির নেত্রী তন্বী আটক

খুলনা প্রতিনিধি
প্রকাশ : ২৩ ডিসেম্বর ২০২৫, ১১:১৬ এএম
যুবশক্তির নেত্রী তন্বী আটক ¦ ফাইল ফটো

খুলনায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) শ্রমিক সংগঠন শ্রমিকশক্তির কেন্দ্রীয় সংগঠক ও বিভাগীয় কমিটির আহ্বায়ক মোতালেব শিকদারকে গুলি করার ঘটনায় যুবশক্তির নেত্রী মোসা. তনিমা ওরফে তন্বীকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

সোমবার (২২ ডিসেম্বর) রাতে খুলনা নগরীর সদর থানা এলাকা থেকে তাকে আটক করা হয়। বিষয়টি নিশ্চিত করেন খুলনা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগের পরিদর্শক তৈমুর ইসলাম।

এর আগে সোমবার সকাল আনুমানিক ১১টার দিকে খুলনা নগরীর গাজী মেডিকেল কলেজ হাসপাতালের পাশে আল আকসা মসজিদ সড়কের ‘মুক্তা হাউজে’ গুলিবিদ্ধ হন মোতালেব শিকদার। গুরুতর আহত অবস্থায় তাকে চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হয়।

পুলিশ জানায়, গত ১ নভেম্বর ওই ভবনের একটি কক্ষ ভাড়া নেন তনিমা ওরফে তন্বী। ওই ভাড়া বাসাতেই গুলির ঘটনাটি ঘটে।

খুলনা মহানগর পুলিশের উপ-কমিশনার (দক্ষিণ) তাজুল ইসলাম জানান, রোববার রাত থেকে ওই কক্ষে অবস্থান করছিলেন মোতালেব শিকদার। সকাল ১১টার আগে গুলিবিদ্ধ হওয়ার পর তিনি বাড়ি থেকে বের হন। পরিচিত ব্যক্তিদের দ্বারাই তিনি গুলিবিদ্ধ হন বলে ধারণা করা হচ্ছে। ঘটনার পর থেকে তনিমা পলাতক ছিলেন। পুলিশ ওই কক্ষ থেকে একটি গুলির খোসা, ৫টি মদের বোতল, ইয়াবা ও ইয়াবা সেবনের সরঞ্জাম উদ্ধার করে।

বাড়ির মালিক আশরাফুন নাহার জানান, গত ১ নভেম্বর ভবনের একটি কক্ষ ভাড়া নেন তন্বী নামের এক নারী। তিনি নিজেকে এনজিও কর্মী পরিচয় দেন এবং স্বামী-স্ত্রী থাকবেন বলে জানান। ভাড়া নেয়ার পরপরই তন্বীর কাছে অপরিচিত পুরুষের আসা-যাওয়া বেড়ে যায়। জিজ্ঞাসা করলে খালাতো ভাইসহ বিভিন্ন পরিচয় দিতেন। বিষয়টি সন্দেহজনক হওয়ায় ১ ডিসেম্বর তাদের বাড়ি ছাড়ার নোটিশ দেয়া হয়। আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে তাদের বাড়ি ছাড়ার কথা ছিল। ওই নারীর কক্ষে গুলির ঘটনা ঘটে।

এদিকে, এদিকে, পুলিশি তদন্তে গাজী মেডিকেল কলেজের পাশের একটি ফার্মেসি থেকে ভিডিও ফুটেজ সংগ্রহ করে। সেখানে দেখা যায়, রোববার রাত সাড়ে ১২টার দিকে মোতালেব ও তার দুই সহযোগী একটি গাড়ি থেকে নেমে ‘মুক্তা হাউস’ নামের ওই বাড়ির দিকে যাচ্ছেন। সোমবার সকাল ১০টা ৫৯ মিনিটে গুলিবিদ্ধ অবস্থায় কান চেপে তাকে ওই বাড়ি থেকে বেরিয়ে আসতে দেখা যায়।

পুলিশ ও স্থানীয় জানায়, তন্বী নামে এক নারী গত এক মাস আগে সোনাডাঙ্গা এলাকার আল আকসা মসজিদ গলির ওই বাসা ভাড়া নেয়। তারপর থেকে তন্বীর স্বামীসহ বেশ কিছু মানুষের আনাগোনা ছিল এই বাসায়। বিভিন্ন সময় এই ভাড়া বাসায় আসতেন মোতালেব।

রোববার রাতে বাসায় ঢুকেন মোতালেবসহ বেশ কয়েকজন। পরে সকাল ১১টার দিকে নিজেদের মধ্যে বিবাদের জেরে তাকে গুলি করা হয় বলে জানিয়েছে পুলিশ। বাসার বিভিন্ন স্থানে রক্তের চিহ্ন পাওয়া গেছে। এছাড়াও এই বাসা থেকে একটি গুলির খোসা, ইয়াবা খাওয়ার নানা সরঞ্জাম এবং বিদেশি মদের বোতল উদ্ধার করেছে পুলিশ।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

যশোরসহ ২০ অঞ্চলে ঝড়ের সম্ভাবনা

উত্তাল বঙ্গোপসাগর, চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

ঘুসের টাকা গুনে নেওয়ার ভিডিও ভাইরাল, বাগমারা থানার পুলিশ পরিদর্শক প্রত্যাহার

মহম্মদপুরে মেয়াদোত্তীর্ণ কীটনাশকে নতুন সিল

রামিসা হত্যা: সোহেল ও স্বপ্না ‘কনডেম সেলে’

কেশবপুরে শরীকানা পুকুরের মাছ লুটের অভিযোগ

রাজশাহীতে বিভাগীয় পর্যায়ে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতার উদ্বোধন

পাবনায় হত্যা মামলার আসামিদের বাড়িতে অগ্নিসংযোগ, নিহত ৩

রাজশাহীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল

বিশ্ববাজারে আবারও বাড়লো স্বর্ণের দাম

ফের বাড়ল তেলের দাম

বিশ্বকাপ ইতিহাসে পেনাল্টি গোলের রেকর্ডে লিওনেল মেসি

দেশে ফিরলেন ৪৫১৫৮ হাজি, মৃত্যু ৪৯

নওগাঁয় শিক্ষার্থীদের সঙ্গে পুলিশ সুপারের সচেতনতামূলক মতবিনিময় সভা

যশোরে স্ত্রী হত্যায় স্বামীর বিরুদ্ধে মামলা, চাকু উদ্ধার

কালীগঞ্জে সর্বত্র মাদকের রমরমা ব্যবসা / হুমকির মুখে যুবসমাজ, আতঙ্কে অভিভাবকরা

২০২৬-২৭ বাজেট: যেসব পণ্যের দাম কমতে পারে

দেশের ১৪ জেলায় ঝড়-বৃষ্টির পূর্বাভাস

নড়াইলে ইয়াবাসহ যুবক গ্রেফতার, ২ মাসের কারাদণ্ড

স্ত্রীকে তালাক দিয়ে শাশুড়িকে বিয়ে!

X