সোমবার
২৯ জুন ২০২৬, ১৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২৯ জুন ২০২৬, ১৫ আষাঢ় ১৪৩৩

খুলনার রূপসায় দুর্বৃত্তের গুলিতে যুবক নিহত

খুলনা প্রতিনিধি
প্রকাশ : ১৫ ডিসেম্বর ২০২৫, ১১:৪৩ এএম
আপডেট : ১৫ ডিসেম্বর ২০২৫, ০২:৪৯ পিএম
খুলনার রূপসায় দুর্বৃত্তের গুলিতে যুবক নিহত ¦ ছবি: প্রতীকী

খুলনার রূপসা উপজেলার পূর্ব রূপসা এলাকায় দুর্বৃত্তের গুলিতে সাগর শেখ (৩৮) নামে এক যুবক নিহত হয়েছেন। গতকাল রাত আনুমানিক ১১টার দিকে রূপসা সেতুর পূর্ব পাশে জাপুসা চৌরাস্তা এলাকার একটি সিএনজি স্টেশনের কাছেই এ মর্মান্তিক ঘটনা ঘটে।

নিহত সাগর শেখ গ্রিন বাংলা আবাসিক এলাকার পেছনে বসবাস করতেন। তিনি ফয়েক শেখের ছেলে। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন রূপসা থানার উপপরিদর্শক (এসআই) সৌরভ দাশ।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, বুধবার রাত সাড়ে ১০টার দিকে সাগর শেখ বাড়ির উদ্দেশে রওনা হন। রাত ১১টার দিকে জাপুসা এলাকায় পৌঁছালে কয়েকজন যুবক তার পথরোধ করে এলোপাতাড়ি গুলি চালায়। এ সময় একটি গুলি তার মাথায় এবং অপরটি হাঁটুতে লাগে। গুলির শব্দে আশপাশের লোকজন ছুটে এলে দুর্বৃত্তরা দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় সাগর শেখকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

রূপসা থানার এএসআই গৌতম জানান, গোলাগুলির শব্দ শুনে ওই এলাকার বাসিন্দা আ. রহমান জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন করে ঘটনাটি জানান। পরে ৯৯৯ থেকে থানা পুলিশকে অবহিত করা হলে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে।

এ বিষয়ে রূপসা থানার এসআই সৌরভ দাশ বলেন, ‘রাতে জাপুসা এলাকায় ডিউটিরত অবস্থায় থানা থেকে ফোন পেয়ে ঘটনাস্থলে যাই। পরে জানতে পারি নিহত ব্যক্তি ওই এলাকায় জমি কিনে নতুন বাড়ি নির্মাণ করেছিলেন।’ তবে কী কারণে বা কারা এই হত্যাকাণ্ড ঘটিয়েছে, সে বিষয়ে এখনো নিশ্চিত হওয়া যায়নি।

রূপসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আ. রাজ্জাক মীর জানান, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে এবং হত্যাকারীদের শনাক্ত ও গ্রেপ্তারের জন্য আশপাশের এলাকায় অভিযান চালানো হচ্ছে। বিষয়টি তদন্তাধীন রয়েছে।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

যশোরে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস পালিত

মহেশপুরে গাজীরননেছা বালিকা বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

মোরেলগঞ্জে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে নারিকেল চারা ও কৃষি প্রণোদনা বিতরণ

শৈলকুপায় পাঁচ দিনের ব্যবধানে দুই কিশোরের মৃত্যু

সুনামগঞ্জ পৌরসভায় ৫৪ কোটি ১৫ লাখ টাকার বাজেট ঘোষণা

মণিরামপুরে সেতুর কাজ থমকে, দুর্ভোগে ২০ গ্রাম

আগামী ইউপি নির্বাচন ঘিরে মণিরামপুরে বিএনপির ঐক্যের শপথ

নড়াইলে গণতন্ত্র অলিম্পিয়াড, অংশ নিলেন ২৭৫ শিক্ষার্থী

যশোর নওয়াপাড়ায় কৃষক দলের কর্মী সমাবেশ অনুষ্ঠিত

কেশবপুরে মাইকেল মধুসূদনের ১৫৩তম মৃত্যুবার্ষিকী পালিত

কেশবপুরে মাদ্রাসার কমিটি গঠন নিয়ে বিরোধ, সংবাদ সম্মেলনে মারধরের অভিযোগ

যশোরে পৃথক অভিযানে মাদক ও চাকুসহ তিনজন আটক

যশোরে আওয়ামী লীগের দুই কর্মীর বিরুদ্ধে বিএনপি নেতাকে হত্যার হুমকির অভিযোগ, তদন্তে পুলিশ

হেরোইনের মামলায় বেনাপোলের জামাল হোসেনের যাবজ্জীবন কারাদণ্ড

যশোরে যত্রতত্র গাড়ি পার্কিং রোধে ট্রাফিক পুলিশের বিশেষ অভিযান শুরু

পলাশবাড়ীতে মারধর ও বাড়িঘর ভাঙচুরের প্রতিবাদে সংবাদ সম্মেলন

রাম মন্দিরের অনুদান আত্মসাৎ, বিপাকে মোদি সরকার

সুনামগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতাল দ্রুত চালুর দাবিতে বিক্ষোভ-সমাবেশ

শৈলকূপায় বিদ্যালয়ের আঙিনায় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

যশোর জেনারেল হাসপাতালে দালাল চক্রের সন্দেহে একজন আটক

X