সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

খুলনার খালিশপুরে ছুরিকাঘাতে যুবক নিহত, আহত ১

খুলনা প্রতিনিধি
প্রকাশ : ২৮ নভেম্বর ২০২৫, ১১:৩৫ এএম
খুলনার খালিশপুরে ছুরিকাঘাতে যুবক নিহত, আহত ১।  ছবি: প্রতিকী

খুলনা জেলার খালিশপুরে ছুরিকাঘাতে ঈশান (২২) নামের এক যুবক নিহত হয়েছেন। একই ঘটনায় রাজ নামের আরেক যুবক গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন। বৃহস্পতিবার (২৭ নভেম্বর) রাতে ফেয়ার ক্লিনিকের মোড়ে দুই গ্রুপের সংঘর্ষের সময় এ হতাহতের ঘটনা ঘটে।

নিহত ঈশান মুজগুন্নী পেটকা বাজার এলাকার বাসিন্দা মাছ ব্যবসায়ী সহিদুজ্জামান বাচ্চুর ছেলে। গুরুতর আহত রাজ সোনাডাঙ্গা দ্বিতীয় ফেজ এলাকার মিজান উদ্দিনের ছেলে।

খালিশপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর আতাহার আলী জানান, রাতে ফেয়ার ক্লিনিকের সামনে দুই গ্রুপের মধ্যে হঠাৎ মারামারি শুরু হয়। সংঘর্ষের এক পর্যায়ে ঈশান ও রাজকে লক্ষ্য করে ছুরিকাঘাত করা হয়। এতে ঈশানের পেটের ডান পাশে গভীর ক্ষত সৃষ্টি হয়।

স্থানীয়রা আহত দুজনকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে ঈশানের অবস্থা সংকটাপন্ন হওয়ায় দ্রুত তাকে খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। তবে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। রাজ বর্তমানে হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

ওসি মীর আতাহার আলী জানান, সংঘর্ষে কারা জড়িত ছিল তা শনাক্তে তদন্ত চলছে। ঘটনাস্থল থেকে প্রাথমিক তথ্য সংগ্রহ করা হয়েছে। দোষীদের আইনের আওতায় আনা হবে বলে পুলিশ জানিয়েছে।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উত্তর-পূর্বাঞ্চলে বন্যার আশঙ্কা, বাড়ছে নদীর পানি

আর্জেন্টিনাকে কাঁদিয়ে অতিরিক্ত সময়ের গোলে দ্বিতীয়বার বিশ্বচ্যাম্পিয়ন স্পেন

ইরানে বড় হামলা চালাতে ইসরায়েলে রিফুয়েলিং বিমান পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

নুসরাত ফারিয়ার নতুন ওয়েব ফিল্ম ‘লাপাত্তা’

তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রথমার্ধ! গোলশূন্য বিরতিতে আর্জেন্টিনা ও স্পেন

ইসরায়েলি সংসদে বিক্ষোভের মুখে কক্ষ ছাড়লেন নেতানিয়াহু

মাঝমাঠের তীব্র লড়াইয়ে ম্যাচ এখনো গোলশূন্য

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

আর্জেন্টিনা জিতলে বিয়ে? যা বললেন পরীমণি

রুদ্ধশ্বাস জয়ে সিরিজ বাংলাদেশের

জ্বরের মৌসুমে যা খাওয়া দরকার

X