রবিবার
১৯ জুলাই ২০২৬, ৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
রোববার, ১৯ জুলাই ২০২৬, ৪ শ্রাবণ ১৪৩৩

টানা বর্ষণে কালীগঞ্জে কৃষকের বীজতলা ও সবজি ক্ষেতের ব্যাপক ক্ষতি

কোটি টাকার লোকসানের আশঙ্কা
জাহাঙ্গীর হোসেন, ভ্রাম্যমাণ প্রতিনিধি
প্রকাশ : ১৪ জুলাই ২০২৬, ০৪:০৪ পিএম
টানা বর্ষণে কালীগঞ্জে কৃষকের বীজতলা ও সবজি ক্ষেতের ব্যাপক ক্ষতি

টানা বৃষ্টিপাতের ফলে কৃষকদের বীজতলা ও সবজিক্ষেত ব্যপক ক্ষতিগ্রস্ত । টানা বর্ষনের কারনে হাটবাজারে রাস্তাঘাট ও ড্রেনেজ উপচে পানি গড়িয়ে যাচ্ছে। এতে পথচারী ও শিক্ষার্থীদের যাতায়াতে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।

ঝিনাইদহের কালীগঞ্জে টানা বর্ষণে সৃষ্ট জলাবদ্ধতায় ব্যাপক ক্ষতির মুখে পড়েছেন আমন, সবজি,ফল ও মৎস চাষিরা। উপজেলার ১১ ইউনিয়ন জমির ফসল পানিতে তলিয়ে রয়েছে। তবে কৃষি অফিস ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো নিরুপণ করতে না পারলেও তা কোটি টাকা ছাড়িয়ে যাবে বলে আশঙ্কা করা হয়েছে। এবারের বৃষ্টিতে আগাম শীতকালীন সবজি ও আমনের চারার ক্ষতিটা বেশি হয়েছে। সেই সাথে শহরের অনেক স্থানে এখনো অতিবৃষ্টির পানি জমে থই থই করছে। চরম ভোগান্তিতে ব্যবসায়ীরা। বিগত বছরের তুলনায় এবার টানা বর্ষণে ক্ষতির পরিমাণটা বেশি বলে অনুমান করছে ভ’ক্তভোগীরা।

টানা বৃষ্টিপাতের কারনে উপজেলার বারোবাজারর, রাখালগাছী,মালিয়াট, রায়গ্রাম, কাষ্ঠভাঙ্গা , সিমলা রোকনপুর , ত্রিলোচনপুর , ইউনিয়নের বিভিন্ন এলাকায় সবজিক্ষেত বিনষ্টের আশঙ্কা করছেন কৃষকরা।

মহিষাহটি গ্রামের কৃষক জকির,ফুলবাড়ী গ্রামের রেজাউল,মালিয়াট , ইউনিয়নের তরিকুল জানান, শনিবার সন্ধ্যা থেকে টানা বৃষ্টিপাতে পানি জমে থেকে সবজি গাছের গোড়া পঁচে যাওয়ার আশঙ্কা রয়েছে। বৃষ্টিপাত অব্যাহত থাকলে অনেক ক্ষতি হয়ে যাবে।

টানা বর্ষণের কবলে ক্ষয়ক্ষতির বিষয়ে কালীগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা মাহবুব আলম রনি জানান, , সবজি ২৪ হেক্টর, বীজতলা ২৫ হেক্টর, কাঁচা মরিচ ৫ হেক্টর, পাট ৩০ হেক্টর ও অন্যান্য ফসলসহ প্রায় ১০০ হেক্টর জমির ফসল পানিতে ক্ষতি হয়েছে। আর্থিক ক্ষতির পরিমাণ নিরুপণের কাজ চলছে। দুএক দিনের মধ্যে সঠিক তথ্য পাবেন। আপাতত ক্ষতি কাটিয়ে উঠতে কৃষকদের প্রয়োজনীয় পরামর্শ দেয়া হচ্ছে বলে জানান তিনি।

কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার রেজওয়ানা নাহিদ জানান, টানা বর্ষণে উপজেলা কৃষি অফিসের মাধ্যমে ক্ষয়ক্ষতির পরিমাণ নিরুপণের কাজ চলছে। তবে. ক্ষতিগ্রস্তদের সহায়তার বিষয়ে এখনো কোন সরকারি নির্দেশনা আসেনি বলে জানান তিনি।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপ থেকে ১৫ বিলিয়ন ডলার রাজস্বের পথে ফিফা

রাজনৈতিক পক্ষপাতমুক্ত থেকে জনসেবায় কর্মকর্তাদের দায়িত্ব পালনের আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

সীতাকুণ্ডে জোনাকি পরিবহনের বাস উল্টে নিহত ১, আহত ৬

রাজশাহী নির্বাচন অফিসে ১৪৩ কর্মী নিয়োগে ঘুষের অভিযোগ

আগামী পাঁচ দিন সারাদেশে বৃষ্টি ও বজ্রবৃষ্টির পূর্বাভাস

পেলের রেকর্ড ভেঙে বিশ্বকাপে ইতিহাস গড়লেন মাইকেল অলিসে

‘এমন জবাব পাবে যা কখনো ভুলতে পারবে না যুক্তরাষ্ট্র’

বিশ্বকাপ ফাইনালের ইতিহাস বদলাতে পারবে আর্জেন্টিনা?

শাপলা চত্বর হত্যাযজ্ঞে শেখ হাসিনাসহ ৪১ জন আসামি

জুলাই সনদ নিয়ে বিভ্রান্তি বন্ধের আহ্বান মির্জা ফখরুলের

হঠাৎ ফেসবুক ডাউন, বিপাকে ব্যবহারকারীরা

বিশ্বকাপ ফাইনালের আগে মেসির আবেগঘন বার্তা

দেশের সাত জেলায় ঝড়ের আভাস

‘আর্জেন্টিনার ফাউল ও আচরণ শাস্তি ছাড়াই পার পেয়ে যায়’

যশোরে র‍্যাবের অভিযানে ভারতীয় নিষিদ্ধ সিরাপসহ তিনজন আটক

মেসির শেষ বিশ্বকাপের ‘শেষ নৃত্য’ বুট, দাম কত?

কুয়েতে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা

যশোরে বসতবাড়ি ভেঙে রাস্তা নির্মাণের চেষ্টার অভিযোগ

বিশ্বকাপ ফাইনালের হাফটাইম শো মাতাবেন ম্যাডোনা, শাকিরা, বিবার ও বিটিএস

জাতীয় চলচ্চিত্র পুরস্কার: সেরা অভিনেতা কার্তিক-মামুট্টি, অভিনেত্রী ইয়ামি

X