মঙ্গলবার
২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩

শৈলকূপায় বিদ্যালয়ের আঙিনায় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

রাজিব হাসান, ঝিনাইদহ:
প্রকাশ : ২৯ জুন ২০২৬, ০২:২১ পিএম
ছবি: প্রতিনিধি

ঝিনাইদহের শৈলকূপা উপজেলার একটি বিদ্যালয়ের আঙিনায় “ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি” কর্মসূচির আওতায় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।

সোমবার সকালে শৈলকূপা উপজেলার মন্তেজার রহমান মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে এ কর্মসূচির উদ্বোধন করেন ঝিনাইদহ প্রেসক্লাবের যুগ্ম-সাধারণ সম্পাদক ও চ্যানেল টোয়েন্টিফোরের স্টাফ রিপোর্টার মো. সাদ্দাম হোসেন।

উদ্বোধনের পর বিদ্যালয় প্রাঙ্গণ থেকে একটি র‍্যালি বের হয়। র‍্যালিটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় বিদ্যালয় প্রাঙ্গণে এসে শেষ হয়। পরে বিদ্যালয়ের আঙিনায় ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়।

এরপর শিক্ষার্থীদের বৃক্ষরোপণে উদ্বুদ্ধ করতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বিদ্যালয়ের প্রধান শিক্ষক হুমায়ুন কবির, সহকারী প্রধান শিক্ষক জিএ মিল্টন, সহকারী শিক্ষক রবিউল ইসলাম, শামিমা কাওসার, সঞ্জয় কুমার ও বনিতা পারভীনসহ অন্যান্য শিক্ষকরা বক্তব্য রাখেন।

বক্তারা বলেন, পরিবেশ সংরক্ষণ ও শিক্ষার্থীদের মধ্যে বৃক্ষপ্রেম গড়ে তুলতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। একই সঙ্গে পরিবেশের ভারসাম্য রক্ষায় সবাইকে বৃক্ষরোপণে এগিয়ে আসার আহ্বান জানান তারা।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ওদেসা বন্দরে রুশ হামলায় ৪ ভারতীয়সহ নিহত ১০

ইরানকে মার্কিন সেনা হত্যার ‘বহুগুণ মূল্য’ দিতে হবে: ট্রাম্প

রাবি শিক্ষার্থীকে মারধরের অভিযোগে রেললাইন অবরোধ, বন্ধ ট্রেন চলাচল

‘আর্জেন্টিনার মানুষের হৃদয়ে মেসির অবস্থান চিরকাল অমলিন থাকবে’

ভারতে মোদি সরকারের নতুন চ্যালেঞ্জ, ‘তেলাপোকারা’ চলে এসেছে সংসদ পর্যন্ত

যশোরসহ ১৯ জেলায় ঝড়-বৃষ্টির পূর্বাভাস

যুক্তরাষ্ট্রের কৌশলগত তেল মজুত ১৯৮৩ সালের পর সর্বনিম্নে

বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজে শক্তিশালী অস্ট্রেলিয়া দল ঘোষণা

তিতুমীর কলেজে হল ফি কমানোর দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ

যশোরসহ ১০ জেলায় মামলাপূর্ব বাধ্যতামূলক মেডিয়েশন কার্যক্রমের উদ্বোধন

বিশ্ববাজারে কমেছে তেলের দাম

কালীগঞ্জে অবৈধ চায়না দুয়ারী জাল ধ্বংস, দুই রেস্টুরেন্টকে জরিমানা

আজ সোনার ভরি কত?

ইরানের সামরিক স্থাপনায় যুক্তরাষ্ট্রের হামলা

সংসদ অভিমুখে ফের পদযাত্রা করবে সিজেপি, উত্তপ্ত দিল্লির যন্তর মন্তর

টিভিতে আজকের খেলার সূচি

২১ জুলাই: ইতিহাসের এই দিনে গুরুত্বপূর্ণ ঘটনা

রাষ্ট্র সংস্কারের ৩১ দফা কর্মসূচি বাস্তবায়ন করা হবে: মির্জা ফখরুল

হাম ও ডেঙ্গু দু’টোই প্রতিরোধ জরুরি

গোপালগঞ্জে ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে বৃদ্ধ আটক

X