মঙ্গলবার
২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩

কালীগঞ্জে মাদক নির্মূলের দাবিতে মানববন্ধন

কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি
প্রকাশ : ২৩ জুন ২০২৬, ০৫:৪০ পিএম
কালীগঞ্জে মাদক নির্মূলের দাবিতে মানববন্ধন। ছবি: প্রতিনিধি

ঝিনাইদহের কালীগঞ্জ বালিয়াডাঙ্গা বাজারে মাদক সেবন ও মাদক কারবারিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহন এবং মাদকমুক্ত সমাজ গঠনের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৩ জুন) সকাল সাড়ে ১১ টায় বালিয়াডাঙ্গা বাজারে সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন, আত্নউন্নয়ন ও সমাজ কল্যাণ সংস্থা, তোর মানে আমি, এ কর্মসূচির আয়োজন করে।

চলো যাই যুদ্ধে, মাদকের বিরুদ্ধে, স্লোগানে আয়োজিত মানববন্ধনে সংগঠনের সদস্য, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী এবং এলাকার বিভিন্ন শ্রেনী-পেশার মানুষের অংশ নেন।

মানববন্ধনে সভাপতিত্ব করেন,সংগঠনের সভাপতি রাজ্জাক রাজু।বক্তব্য রাখেন, বালিয়াডাঙ্গা দাখিল মাদ্রাসার সভাপতি স্বপন আহমেদ, বালিয়াডাঙ্গা ন্যাশনাল প্র্রি-ক্যাডেটের প্রধান শিক্ষক মাসুদ রানা কেরামত, ইকরা প্রি-ক্যাডেটের পরিচালক খালিদ হাসান এবং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিগন।

এ সময় সংগঠনের সহসভাপতি আশরাফুল ইসলাম, সাধারণ সম্পাদক আজিজুর রহমান, যুগ্ম সম্পাদক লোকমান হোসেনসহ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।বক্তারা বলেন, মাদক সমাজে ভয়াবহআকার ধারণ করেছে। বিশেষ করে তরুণ ও শিক্ষার্থীরা মাদকের আগ্রাসনে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্থ হচ্ছে। শিক্ষা প্রতিষ্ঠানের আশপাশে তামাকজাত দ্রব্যের অবাধ বিক্রি ও মাদকের সহজলভ্যতা তরুণদের বিপথে ঠেলে দিচ্ছে বলে তারা অভিযোগ করেন।

তারা আরও বলেন, মাদক নির্মূলে কঠোর আইন প্রয়োগের পাশাপাশি সামাজিক প্রতিরোধে গড়ে তুলতে হবে। বর্তমান সরকারের কাছে মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স, নীতি গ্রহন ও কার্যকর বাস্তবায়নে দাবি জানান বক্তারা।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজে শক্তিশালী অস্ট্রেলিয়া দল ঘোষণা

তিতুমীর কলেজে হল ফি কমানোর দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ

যশোরসহ ১০ জেলায় মামলাপূর্ব বাধ্যতামূলক মেডিয়েশন কার্যক্রমের উদ্বোধন

বিশ্ববাজারে কমেছে তেলের দাম

কালীগঞ্জে অবৈধ চায়না দুয়ারী জাল ধ্বংস, দুই রেস্টুরেন্টকে জরিমানা

আজ সোনার ভরি কত?

ইরানের সামরিক স্থাপনায় যুক্তরাষ্ট্রের হামলা

সংসদ অভিমুখে ফের পদযাত্রা করবে সিজেপি, উত্তপ্ত দিল্লির যন্তর মন্তর

টিভিতে আজকের খেলার সূচি

২১ জুলাই: ইতিহাসের এই দিনে গুরুত্বপূর্ণ ঘটনা

রাষ্ট্র সংস্কারের ৩১ দফা কর্মসূচি বাস্তবায়ন করা হবে: মির্জা ফখরুল

হাম ও ডেঙ্গু দু’টোই প্রতিরোধ জরুরি

গোপালগঞ্জে ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে বৃদ্ধ আটক

ভারি বৃষ্টিতে সাজিয়ালীর ব্রিজ ভেঙে জনদুর্ভোগ চরমে, বিকল্প পথে চলছে যাতায়াত

নড়াইলে পাঁচ বছরের শিশুকে ধর্ষণের পর গলা টিপে হত্যা

বাঘারপাড়ায় ট্রাকচাপায় সাইকেল আরোহীর মৃত্যু

যশোর জেলা স্যানিটারি ও নলকূপ ব্যবসায়ী সমিতি   / নির্বাচন ঘিরে উৎসব আমেজ পাইপপট্টিতে১৩ পদের জন্য লড়াইয়ে ২৫ প্রার্থী

কিশমিশ খেলে মিলবে ৭ উপকারিতা

গোস্ত কিনতিও হ্যারেজ খাতি হয় 

চিকিৎসা যাবে সবার দুয়ারে: প্রধানমন্ত্রীর নতুন নির্দেশনা

X