মঙ্গলবার
২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩

মধ্যরাতে কালীগঞ্জের মধুগঞ্জ বাজারে তিন দোকানে চুরি

জাহাঙ্গীর হোসেন, ভ্রাম্যমান প্রতিনিধি
প্রকাশ : ১৯ জুন ২০২৬, ১২:০৬ পিএম
মধ্যরাতে কালীগঞ্জের মধুগঞ্জ বাজারে তিন দোকানে চুরি

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার মধুগঞ্জ বাজার এলাকার জনতা সুপার মার্কেটে মধ্যরাতে তিনটি ব্যবসা প্রতিষ্ঠানে চুরির ঘটনা ঘটেছে। শুক্রবার (১৯ জুন) ভোররাত সাড়ে ৪টার দিকে এ চুরির ঘটনা সংঘটিত হয় বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, চোরচক্র জনতা সুপার মার্কেটের পেছনের গেট বাঁকিয়ে মার্কেটের ভেতরে প্রবেশ করে। পরে তারা মার্কেটের ভেতরে থাকা কালীগঞ্জ ট্যুর অ্যান্ড ট্রাভেলস, এক্সপোর্ট ফ্যাশন এবং বিশ্বাস গার্মেন্টস অ্যান্ড শাড়ি ঘরে চুরি করে।

জনতা সুপার মার্কেটের মালিক দোলন জানান, সকালে মার্কেটে এসে দোকান খুলতে গিয়ে তিনি দেখতে পান পেছনের গেট ভাঙা। পরে মার্কেটের ভেতরে প্রবেশ করে দেখা যায়, তিনটি ব্যবসা প্রতিষ্ঠানে চুরি সংঘটিত হয়েছে।

ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের দাবি, কালীগঞ্জ ট্যুর অ্যান্ড ট্রাভেলস থেকে নগদ ৩০ হাজার টাকা ও একটি ব্যাংক কার্ড, এক্সপোর্ট ফ্যাশন থেকে নগদ ২ হাজার টাকা এবং বিশ্বাস গার্মেন্টস অ্যান্ড শাড়ি ঘর থেকে কিছু নগদ টাকা চুরি করে নিয়ে গেছে দুর্বৃত্তরা।

এ ঘটনায় স্থানীয় ব্যবসায়ীদের মধ্যে উদ্বেগ ও আতঙ্কের সৃষ্টি হয়েছে। তাদের অভিযোগ, সম্প্রতি বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে চুরির ঘটনা বৃদ্ধি পাওয়ায় ব্যবসায়ীরা নিরাপত্তাহীনতায় ভুগছেন। দ্রুত চোরচক্রকে শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন তারা।

এ বিষয়ে কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জেল্লাল হোসেন বলেন, এখনও কোনো লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে ব্যবস্থা গ্রহণ করা হবে।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপ শেষে বেলজিয়ামের কোচের পদ ছাড়লেন রুডি গার্সিয়া

নিট কেলেঙ্কারিতে জড়িতদের কঠিন শাস্তির নির্দেশ মোদির

মহেশপুর সারের ডিলার ও সুধীজন সাথে মত বিনিময় সভা

কুয়েতে মার্কিন তিন ঘাঁটিতে ইরানের ড্রোন হামলা

আরও পাঁচদিন বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণাঞ্চলে ভারী বর্ষণের আভাস

‘হুমকি দিয়ে ইরানের অবস্থান পরিবর্তন করা সম্ভব নয়’

জামায়াত এমপির ভাইরাল ভিডিও / আগে বললেন ‘দ্বিতীয় স্ত্রী’, এখন বলছেন ‘জিম্মি’ হয়েছিলেন

এইচএসসি পরীক্ষার সূচি পরিবর্তনের ভুয়া বিজ্ঞপ্তি

পাটগ্রাম সীমান্তে জিরো লাইনে খুঁটি স্থাপনের চেষ্টা, বিজিবির বাধায় পিছু হটল বিএসএফ

খুলনা ও সাতক্ষীরার দুই পদযাত্রা স্থগিত করল এনসিপি

আবারও বাড়ল সোনার দাম

ইতালির কোচ হতে রাজি নন গার্দিওলা

মহম্মদপুরে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

সন্ধ্যার মধ্যে দেশের ৬ অঞ্চলে ঝড়ের আশঙ্কা

‘এই ক্ষত শুকাতে সময় লাগবে’

মার্কিন হামলার জবাবে উপসাগরে পাল্টা হামলা ইরানের

ওদেসা বন্দরে রুশ হামলায় ৪ ভারতীয়সহ নিহত ১০

ইরানকে মার্কিন সেনা হত্যার ‘বহুগুণ মূল্য’ দিতে হবে: ট্রাম্প

রাবি শিক্ষার্থীকে মারধরের অভিযোগে রেললাইন অবরোধ, বন্ধ ট্রেন চলাচল

‘আর্জেন্টিনার মানুষের হৃদয়ে মেসির অবস্থান চিরকাল অমলিন থাকবে’

X