মঙ্গলবার
২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩

অপপ্রচার নয়. সহযোগিতা চাই, কালীগঞ্জ থানার ওসি

জাহাঙ্গীর হোসেন, ভ্রাম্যমান প্রতিনিধি
প্রকাশ : ১৭ জুন ২০২৬, ০৪:৪০ পিএম
অপপ্রচার নয়. সহযোগিতা চাই, কালীগঞ্জ থানার ওসি

মাদক নির্মূলে অপপ্রচার নয়, গঠনমুলক পরামর্শ ও সহযোহিতা চান কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ জেল্লাল হোসেন। বুধবার বেলা ১১ টায় ঝিনাইদহের কালীগঞ্জ থানাতে মাদক প্রতিরোধ বিষয়ে স্থানীয় সাংবাদিকদের সাথে মতবিনিময়ে তিনি ওই কথা বলেন। ওসি বলেন, মাদক নিমূলে থানা পুলিশ বদ্ধপরিকর। এ জেলাতে সদ্য যোগদানকারী পুলিশ সুপার মহোদ্বেয়ের ঘোষনা মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স বাস্তবায়ন করতে হবে।

প্রিন্ট ও ইলেক্ট্রনিকস মিডিয়ার স্থানীয় সাংবাদিকদের উপস্থিতিতে ওসি জেল্লাল হোসেন অভিযোগের সুরে বলেন, একটি স্বার্থান্বেষী মহল পুলিশের ধারাবাহিক অভিযানকে প্রশ্নবিদ্ধ করতে উদ্দেশ্য প্রণোদিতভাবে অপপ্রচার চালাচ্ছে। পুলিশ মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়াতে তারা ক্ষুব্ধ হয়ে মাসিক চাঁদার কথা তুলে ভিত্তিহীন ও মিথ্যা অপপ্রচার ছড়াচ্ছে।

ওসি জেল্লাল হোসেন আরো জানান, গত ডিসেম্বর ২০২৫ থেকে চলতি বছরের ১৪ জুন পর্যন্ত মোট ৪১টি মামলা রুজু করা হয়েছে। উদ্ধার করা হয়েছে ৪ দশমিক ৪৬৫ কেজি গাঁজা, ১ হাজার ৩৭২ পিস ইয়াবা, ১৪০ পিস ট্যাপেনটাডল ট্যাবলেট, ১৯ বোতল ফেন্সিডিল এবং ১ হাজার মিলিলিটার চোলাই মদ। অন্যদিকে, জিডি মূলে উদ্ধার করা হয়েছে, ২৪ বোতল ফেন্সিডিল এবং যৌথ অভিযানে আরও ৩২৪ বোতল ফেন্সিডিলসহ দুটি বড় ট্রাক ও একটি মোটরসাইকেল। এছাড়া যৌথ অভিযানে উদ্ধার করা হয়েছে চারটি ওয়ান শুটার গান, দুটি কার্তুজ, একটি একনলা বন্দুক, একটি রিভলভার এবং চারটি ককটেল। নিয়মিত মামলায়, অভিযানে ৯টি উচ্চ সিসির মোটরসাইকেল, একটি বড় ট্রাক্টর, একটি রূপসা বাস, এবং ম্যাগাজিনসহ একটি বিদেশি পিস্তল ছাড়াও নগদ টাকা, স্বর্ণালংকার, ইউরিয়া সার, জাল নোট, ল্যাপটপ, ও ইজিবাইক উদ্ধার করা হয়েছে। অপরদিকে আলোচিত ঘটনার মধ্যে গত কয়েক মাসের ব্যবধানে উপজেলাতে সংঘঠিত স্পর্শকাতর তিনটি শিশু ধর্ষন ঘটনায় পুরিশ দ্রুততম সময়ে আসামীদের আটকে সক্ষম হয়েছেন।

ওসি বলেন, মাদক একটি সামাজিক ব্যাধি। এটি নির্মূলে শুধু পুলিশের একার পক্ষে সম্ভব নয়। সমাজের সর্বস্তরের মানুষকে এগিয়ে আসতে হবে। মাদকবিরোধী অভিযানে তিনি গনমাধ্যমকর্মীদের সহযোগিতা কামনা করেন।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইতালির কোচ হতে রাজি নন গার্দিওলা

মহম্মদপুরে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

সন্ধ্যার মধ্যে দেশের ৬ অঞ্চলে ঝড়ের আশঙ্কা

‘এই ক্ষত শুকাতে সময় লাগবে’

মার্কিন হামলার জবাবে উপসাগরে পাল্টা হামলা ইরানের

ওদেসা বন্দরে রুশ হামলায় ৪ ভারতীয়সহ নিহত ১০

ইরানকে মার্কিন সেনা হত্যার ‘বহুগুণ মূল্য’ দিতে হবে: ট্রাম্প

রাবি শিক্ষার্থীকে মারধরের অভিযোগে রেললাইন অবরোধ, বন্ধ ট্রেন চলাচল

‘আর্জেন্টিনার মানুষের হৃদয়ে মেসির অবস্থান চিরকাল অমলিন থাকবে’

ভারতে মোদি সরকারের নতুন চ্যালেঞ্জ, ‘তেলাপোকারা’ চলে এসেছে সংসদ পর্যন্ত

যশোরসহ ১৯ জেলায় ঝড়-বৃষ্টির পূর্বাভাস

যুক্তরাষ্ট্রের কৌশলগত তেল মজুত ১৯৮৩ সালের পর সর্বনিম্নে

বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজে শক্তিশালী অস্ট্রেলিয়া দল ঘোষণা

তিতুমীর কলেজে হল ফি কমানোর দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ

যশোরসহ ১০ জেলায় মামলাপূর্ব বাধ্যতামূলক মেডিয়েশন কার্যক্রমের উদ্বোধন

বিশ্ববাজারে কমেছে তেলের দাম

কালীগঞ্জে অবৈধ চায়না দুয়ারী জাল ধ্বংস, দুই রেস্টুরেন্টকে জরিমানা

আজ সোনার ভরি কত?

ইরানের সামরিক স্থাপনায় যুক্তরাষ্ট্রের হামলা

সংসদ অভিমুখে ফের পদযাত্রা করবে সিজেপি, উত্তপ্ত দিল্লির যন্তর মন্তর

X