মঙ্গলবার
২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩

ঝিনাইদহে জামায়াতসহ ১১ দলীয় জোটের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

রাজিব হাসান, ঝিনাইদহ
প্রকাশ : ১২ জুন ২০২৬, ০৮:৪০ পিএম
আপডেট : ১২ জুন ২০২৬, ০৯:০১ পিএম
ছবি: সংগৃহীত

ভারতীয় পুশইনের নামে বাংলাদেশে অনুপ্রবেশের অপচেষ্টা এবং দেশের সার্বভৌমত্ববিরোধী ষড়যন্ত্রের প্রতিবাদে ঝিনাইদহে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ জামায়াতে ইসলামী এবং ১১ দলীয় জোট যৌথভাবে এ কর্মসূচির আয়োজন করে।

শুক্রবার (১২ জুন) বিকেল ৫টায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ঝিনাইদহের পুরাতন ডিসি কোর্ট প্রাঙ্গণ থেকে বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে পায়রা চত্বরে গিয়ে সমাবেশে পরিণত হয়।

সমাবেশে ঝিনাইদহ জেলা জামায়াতের নায়েবে আমির আব্দুল আলীম সভাপতিত্ব করেন। প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ঝিনাইদহ-২ আসনের সংসদ সদস্য ও জেলা আমির আলী আজম মো. আবুবকর। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা সহকারী সেক্রেটারি তাজুল ইসলাম, কাজী ছগীর আহম্মেদ, ড. মনোয়র হোসেন, হরিণাকুণ্ডু উপজেলা আমির বাবুল হোসেন, কালীগঞ্জ উপজেলা আমির আব্দুল হক মোল্লা এবং এনসিপির সদস্য সচিব আরেফিন কায়সার। অনুষ্ঠান পরিচালনা করেন জেলা সেক্রেটারি আব্দুল আওয়াল।

বক্তারা বলেন, পুশইনের নামে সীমান্ত দিয়ে বাংলাদেশে লোক প্রবেশ করানোর অভিযোগ ও এ নিয়ে সৃষ্ট উদ্বেগ দেশের নিরাপত্তা, অর্থনীতি এবং সামাজিক স্থিতিশীলতার জন্য গুরুতর উদ্বেগের বিষয়। তারা সীমান্ত সুরক্ষা ও দেশের সার্বভৌমত্ব রক্ষায় সরকারের আরও কার্যকর ও কঠোর পদক্ষেপ গ্রহণের দাবি জানান।

নেতৃবৃন্দ বলেন, দেশের অভ্যন্তরীণ স্থিতিশীলতা নষ্ট এবং বিভিন্ন সংকট সৃষ্টির উদ্দেশ্যে যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করা হবে। একই সঙ্গে স্বাধীনতা, সার্বভৌমত্ব ও জাতীয় স্বার্থ রক্ষায় জনগণকে সচেতন ও ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তারা।

সমাবেশ শেষে বক্তারা বলেন, জাতীয় স্বার্থ ও সীমান্ত নিরাপত্তার প্রশ্নে কোনো আপস করা হবে না। বাংলাদেশবিরোধী যেকোনো অপতৎপরতা ও ষড়যন্ত্র মোকাবিলায় দেশবাসীকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসতে হবে।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজে শক্তিশালী অস্ট্রেলিয়া দল ঘোষণা

তিতুমীর কলেজে হল ফি কমানোর দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ

যশোরসহ ১০ জেলায় মামলাপূর্ব বাধ্যতামূলক মেডিয়েশন কার্যক্রমের উদ্বোধন

বিশ্ববাজারে কমেছে তেলের দাম

কালীগঞ্জে অবৈধ চায়না দুয়ারী জাল ধ্বংস, দুই রেস্টুরেন্টকে জরিমানা

আজ সোনার ভরি কত?

ইরানের সামরিক স্থাপনায় যুক্তরাষ্ট্রের হামলা

সংসদ অভিমুখে ফের পদযাত্রা করবে সিজেপি, উত্তপ্ত দিল্লির যন্তর মন্তর

টিভিতে আজকের খেলার সূচি

২১ জুলাই: ইতিহাসের এই দিনে গুরুত্বপূর্ণ ঘটনা

রাষ্ট্র সংস্কারের ৩১ দফা কর্মসূচি বাস্তবায়ন করা হবে: মির্জা ফখরুল

হাম ও ডেঙ্গু দু’টোই প্রতিরোধ জরুরি

গোপালগঞ্জে ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে বৃদ্ধ আটক

ভারি বৃষ্টিতে সাজিয়ালীর ব্রিজ ভেঙে জনদুর্ভোগ চরমে, বিকল্প পথে চলছে যাতায়াত

নড়াইলে পাঁচ বছরের শিশুকে ধর্ষণের পর গলা টিপে হত্যা

বাঘারপাড়ায় ট্রাকচাপায় সাইকেল আরোহীর মৃত্যু

যশোর জেলা স্যানিটারি ও নলকূপ ব্যবসায়ী সমিতি   / নির্বাচন ঘিরে উৎসব আমেজ পাইপপট্টিতে১৩ পদের জন্য লড়াইয়ে ২৫ প্রার্থী

কিশমিশ খেলে মিলবে ৭ উপকারিতা

গোস্ত কিনতিও হ্যারেজ খাতি হয় 

চিকিৎসা যাবে সবার দুয়ারে: প্রধানমন্ত্রীর নতুন নির্দেশনা

X