মঙ্গলবার
২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩

ঝিনাইদহে প্রস্তাবিত মেডিকেল কলেজের স্থান পরিদর্শন

আব্দুর রহমান, ঝিনাইদহ:
প্রকাশ : ১০ জুন ২০২৬, ০৮:৩৮ পিএম
ছবি: প্রতিনিধি

ঝিনাইদহবাসীর দীর্ঘদিনের প্রত্যাশিত প্রস্তাবিত মেডিকেল কলেজ ও ম্যাটস (মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুল) প্রতিষ্ঠার লক্ষ্যে নির্ধারিত স্থান পরিদর্শন করেছেন সরকারের উচ্চপর্যায়ের একটি প্রতিনিধি দল।

পরিদর্শন কর্মসূচির অংশ হিসেবে আইনমন্ত্রী অ্যাডভোকেট আসাদুজ্জামান প্রস্তাবিত ঝিনাইদহ মেডিকেল কলেজের নির্ধারিত স্থান পরিদর্শন করেন। পরবর্তীতে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের পরিচালক প্রফেসর ড. মাজহারুল ইসলাম ম্যাটসের জন্য নির্ধারিত স্থান পরিদর্শন করেন।

এ সময় প্রতিনিধি দলে আরও উপস্থিত ছিলেন কমিটির সদস্য সচিব উপল সীজার, স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রতিনিধি ও সিনিয়র সহকারী সচিব সঞ্জীব এবং ফরিদপুর মেডিকেল কলেজের অধ্যক্ষ দিলরুবা জেবা।

পরিদর্শন উপলক্ষে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, সুধীজন ও রাজনৈতিক নেতৃবৃন্দের উপস্থিতিতে একটি সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে ঝিনাইদহ জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সভাপতি আলহাজ অ্যাডভোকেট মো. আব্দুল মজিদসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

এছাড়া ঝিনাইদহের সিভিল সার্জন এবং সদর হাসপাতালের তত্ত্বাবধায়কও উপস্থিত ছিলেন।

পরিদর্শনকালে সরকারের উচ্চপদস্থ কর্মকর্তারা এবং স্থানীয় নেতৃবৃন্দ ঝিনাইদহে মেডিকেল কলেজ ও ম্যাটস প্রতিষ্ঠার কার্যক্রম দ্রুত বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করেন। এ সময় স্থানীয় সুধী সমাজ, সমাজসেবক, বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী এবং সর্বস্তরের পেশাজীবীরা এসব শিক্ষা ও চিকিৎসাসেবা প্রতিষ্ঠান দ্রুত বাস্তবায়নের প্রত্যাশা ব্যক্ত করেন।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পাটগ্রাম সীমান্তে জিরো লাইনে খুঁটি স্থাপনের চেষ্টা, বিজিবির বাধায় পিছু হটল বিএসএফ

খুলনা ও সাতক্ষীরার দুই পদযাত্রা স্থগিত করল এনসিপি

আবারও বাড়ল সোনার দাম

ইতালির কোচ হতে রাজি নন গার্দিওলা

মহম্মদপুরে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

সন্ধ্যার মধ্যে দেশের ৬ অঞ্চলে ঝড়ের আশঙ্কা

‘এই ক্ষত শুকাতে সময় লাগবে’

মার্কিন হামলার জবাবে উপসাগরে পাল্টা হামলা ইরানের

ওদেসা বন্দরে রুশ হামলায় ৪ ভারতীয়সহ নিহত ১০

ইরানকে মার্কিন সেনা হত্যার ‘বহুগুণ মূল্য’ দিতে হবে: ট্রাম্প

রাবি শিক্ষার্থীকে মারধরের অভিযোগে রেললাইন অবরোধ, বন্ধ ট্রেন চলাচল

‘আর্জেন্টিনার মানুষের হৃদয়ে মেসির অবস্থান চিরকাল অমলিন থাকবে’

ভারতে মোদি সরকারের নতুন চ্যালেঞ্জ, ‘তেলাপোকারা’ চলে এসেছে সংসদ পর্যন্ত

যশোরসহ ১৯ জেলায় ঝড়-বৃষ্টির পূর্বাভাস

যুক্তরাষ্ট্রের কৌশলগত তেল মজুত ১৯৮৩ সালের পর সর্বনিম্নে

বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজে শক্তিশালী অস্ট্রেলিয়া দল ঘোষণা

তিতুমীর কলেজে হল ফি কমানোর দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ

যশোরসহ ১০ জেলায় মামলাপূর্ব বাধ্যতামূলক মেডিয়েশন কার্যক্রমের উদ্বোধন

বিশ্ববাজারে কমেছে তেলের দাম

কালীগঞ্জে অবৈধ চায়না দুয়ারী জাল ধ্বংস, দুই রেস্টুরেন্টকে জরিমানা

X