বুধবার
০১ জুলাই ২০২৬, ১৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
বুধবার, ০১ জুলাই ২০২৬, ১৭ আষাঢ় ১৪৩৩

ঝিনাইদহে শিশুকে ধর্ষণের চেষ্টা: বিক্ষুব্ধ জনতার গণপিটুনিতে অভিযুক্তের মৃত্যু

রাজিব হাসান, ঝিনাইদহ
প্রকাশ : ০৪ জুন ২০২৬, ০৯:০৩ পিএম
ছবি: প্রতিনিধি

ঝিনাইদহের একটি আবাসন প্রকল্পে সাত বছরের এক শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগ উঠেছে বেল্লাল হোসেন নামে এক রিকশাচালকের বিরুদ্ধে। এ সময় শিশুটির চিৎকারে স্থানীয় লোকজন ছুটে এসে তাকে হাতেনাতে ধরে গণপিটুনি দেয়। পরে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যার দিকে তার মৃত্যু হয়।

আজ বৃহস্পতিবার বিকেলে ঝিনাইদহ সদর উপজেলার চরখাজুরা গ্রামের 'ঝিনুক মালা' আবাসন প্রকল্পে এই ঘটনা ঘটে। নিহত বেল্লাল হোসেন মাগুরা জেলার মোহাম্মদপুর উপজেলার দেওলি গ্রামের বরকত উল্লাহর ছেলে। তিনি দীর্ঘদিন ধরে ওই আবাসনে বসবাস করে আসছিলেন।

স্থানীয় বাসিন্দা ও ঝিনাইদহ সদর থানার ওসি (তদন্ত) গোকুল চন্দ্র জানান, আজ বিকেলে বেল্লাল হোসেন একই আবাসনের বাসিন্দা সাত বছরের এক শিশুকে মিষ্টি কিনে দেওয়ার প্রলোভন দেখিয়ে নিজের কক্ষে নিয়ে যান। সেখানে তিনি শিশুটিকে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা করেন। এ সময় শিশুটির চিৎকারে তার স্বজন ও স্থানীয় লোকজন দ্রুত ছুটে আসলে অভিযুক্ত বেল্লাল পালানোর চেষ্টা করেন। তখন বিক্ষুব্ধ জনতা তাকে ধরে গণপিটুনি দেয়।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে এবং আহত বেল্লালকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। এদিকে, ঘটনার পর বিকেল ৫টার দিকে ভুক্তভোগী শিশুটির পরিবারের পক্ষ থেকে ঝিনাইদহ সদর থানায় বেল্লালকে অভিযুক্ত করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করা হয়।

ঝিনাইদহ সদর হাসপাতালের মেডিকেল অফিসার ডা. উমা ইসলাম জানান, বিকেলে বেল্লাল হোসেন নামের ওই রোগীকে মুমূর্ষু অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছিল। তার শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাতের চিহ্ন ছিল। পরে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যার দিকে তার মৃত্যু হয়।

পুলিশ জানায়, নিহত বেল্লালের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। পুরো ঘটনাটি খতিয়ে দেখতে পুলিশের তদন্ত অব্যাহত রয়েছে।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কেন আল্লাহর কাছে গোপন ইবাদত সবচেয়ে প্রিয়?

ব্রাজিলের সামনে নরওয়ে: কেমন হবে লড়াই?

বয়স ধরে রাখতে চাইলে পান করুন আমলকীর রস

হালান্ড কি আসলেই মানুষ, নাকি গোলমেশিন ?

এমবাপের জোড়া গোলে সুইডেনকে উড়িয়ে শেষ ষোলোয় ফ্রান্স

এআই কি চাকরি কমাচ্ছে নাকি নতুন কর্মসংস্থান তৈরি করছে?

১ জুলাই: ইতিহাসের উল্লেখযোগ্য ঘটনাবলি

আগ্নেয়গিরি থেকে বছরে কোটি কোটি টাকার স্বর্ণ ছড়ায়

অযোধ্যার রাম মন্দিরে অনুদান তছরুপের অভিযোগ, দান কমাচ্ছেন ভক্তরা

আইভরিকোস্টকে বিদায় করে শেষ ষোলোয় নরওয়ে, প্রতিপক্ষ এবার ব্রাজিল

৮৬ মিনিটে হলান্ডের ম্যাজিক, এগিয়ে গেল নরওয়ে

দিয়ালোর জাদুকরী গোল / নরওয়ের বিপক্ষে আইভরিকোস্টের দুর্দান্ত প্রত্যাবর্তন

নুসার জাদুকরী গোল, বিরতির আগেই লিড নিল নরওয়ে

সবার সঙ্গে ঘটনাস্থলে যান মুয়াজ্জিন, অথচ তিনিই ছিলেন হত্যাকারী

ঝিনাইদহে তিন ফসলি জমিতে অটোরাইস মিল নির্মাণ বন্ধের দাবিতে মানববন্ধন

শৈলকুপায় প্রতিপক্ষের হামলায় আহত ভ্যানচালকের মৃত্যু

সুনামগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতাল চালুর দাবিতে টানা আন্দোলন, দ্বিতীয় দিনে রোড ব্লক কর্মসূচি

গোবিন্দগঞ্জে নানা কর্মসূচির মধ্যে দিয়ে সাঁওতাল বিদ্রোহের ১৭১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

ঝিকরগাছা অফিসার্স ক্লাবের প্রীতি ফুটবল ম্যাচে ব্রাজিলকে হারিয়ে আর্জেন্টিনা চ্যাম্পিয়ন

নতুন কর ছাড়াই ঝিকরগাছা পৌরসভার ৯৪ কোটি টাকার বাজেট ঘোষণা

X