বুধবার
০১ জুলাই ২০২৬, ১৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
বুধবার, ০১ জুলাই ২০২৬, ১৭ আষাঢ় ১৪৩৩

কালীগঞ্জে সড়কে পিচ পাথর খুড়ে তৈরি হচ্ছে ইটের রাস্তা

টিপু সুলতান, কালীগঞ্জ (ঝিনাইদহ)
প্রকাশ : ০৪ জুন ২০২৬, ০৮:২৫ পিএম
কালীগঞ্জে সড়কে পিচ পাথর খুড়ে তৈরি হচ্ছে ইটের রাস্তা

কালীগঞ্জ-গান্না সড়কের বিভিন্ন স্থানে ফ্রেস পাকা পিচের সড়ক খুঁড়ে ইটের সলিং বসানোর কাজ চলছে। এ সড়ক দিয়ে সাধারন মানুষ ও বিভিন্ন যানবাহন চলাচল করে দিন রাত সর্বসময়। চলাচলের এ রাস্তায় স্থানগুলি মেরামত না করেই বিশাল অর্থ ব্যায়ে সচল পিচ রাস্তা খুড়ে ইট বসানো নিয়ে সাধারন মানুষের মধ্যে প্রশ্ন দেখা দিয়েছে।

পিচ পাথর রাস্তার উপরে বসানো চলছে ইটের সলিং। সড়ক ও জনগথ বিভাগের অধিন সাড়ে ৮’শ মিটার ওই সড়কে ইটের সলিং স্থাপনে ব্যায় ধরা হয়েছে ৮৮ লাখ টাকা। মজার বিষয় পিট পাথরের রাস্থা খুড়ে কেন এভাবে এটর সলিং করা হচ্ছে তা সচেতন কোন মানুষের মন্ত্যে করতে পারছে না। সবার ধারনা বরাদ্ধ ছিল মোটা অংকের টাকা কাজ না করলে সরকারের খাতে ফিরে যাবে এ কারনে ভাল রাস্তা খুড়ে এভাবে ইটের সলিং করছে।

সড়কটিতে গিয়ে দেখা যায়, কালীগঞ্জ নিমতলা বাসস্ট্যান্ড থেকে আলাইপুর গ্রাম পর্যন্ত পাকা সড়কটিতে পিচের অংশ খুঁড়ে দুই স্তরের ইট দিয়ে সলিয় রাস্তা তৈরি করা হচ্ছে। সড়কের কয়েকটি স্থানে সামান্য একটু পিচ পাথর উঠে গেছে। যা একটু মেরামত করে দিলেই চলাচলের সম্পুর্ন উপযোগি হয়েযেত।

এ রাস্তা দিয়ে চলাচলকারী পথচারীরা বলেন,সড়কটির কিছু কিছু স্থান সামান্য নষ্ট হলেও বেশির ভাগই ভাল ছিল। কিন্তু, কর্তৃপক্ষ তা মেরামত না করেই ঠিকাদারের মাধ্যমে পিচ পাথরের ভাল রাস্তা খুঁড়ে ইটের সলিং বসানো হচ্ছে। মোটা অংকের এ টাকা ব্যায় করে ইটের সলিং দীর্ঘদিন সচল থাকবেনা বলে জনসাধারনের মন্তব্য। কাজটিতে অহেতুক সরকারের মোটা অংকের টাকা ব্যায় করছে। ধারনা করা হচ্ছে মোটা অংকের টাকা হরিলুট করার জন্য পিচ পাথর খুড়ে ইটের সলিং রাস্তা তৈরি করছে। এ সড়কের কাজটি করছেন ঝিনাইদহের ঠিকাদার গামা কনষ্ট্রাকশন। সংশ্লিষ্ট ঠিকাদার সড়কে কাজ করছে তাদের কে তড়িঘড়ি করে কাজ শেষ করার বলা হয়েছে।

ব্যাবসায়ী তুহিন হোসেন বলেন, সড়কটির কিছু কিছু স্থানে সামান্য নষ্ট হয়েছিল কিন্তু চলাচলের অনুপয়োগি ছিল।একটু পুটিং করে দিলে চলাচলের কোন সমস্যাই ছিল না। বিশেষ কোন রহস্যের কারনে প্রায় এক মাস ভাল পিচ পাথরের পাকা সড়কটি খুড়ে নতুন ইটের সলিং বসাচ্ছে।

বিশেষ করে এ সড়ক দিয়েদিন রাত ২৪ ঘন্টা যশোর,ঝিনাইদহ, আলমডাঙ্গা,চুয়াডাঙ্গা,খুলনা,কোটচাদপুরসহ দেশের বিভিন্ন দুরপাল্লার যানবাহন চলাচল করে।আবার সিংদহ, আলাইপুর, রামনগর,গান্না,কালুখালিসহ বিভিন্ন এলাকায় স্কুল কলেজের শিক্ষার্থীদের চলাচলের একমাত্র ভরসা।বর্তমানে চলাচলে মারাত্নক ভোগান্তী পোহাচ্ছে।ইজিবাইক চালক আলিম হোসেন বলেন,ভাল রাস্তার পিচ পাথর খুড়ে ইট বসানোতে টাকার অপচয় হচ্ছে। এভাবে ইট বসিয়ে রাস্তা না করে পুটিং ভরাট করে দিলেই ভাল হতো।

ঠিকাদার গামা কনষ্ট্রাকশনের স্বর্তাধিকারী গোলাম হোসেন মেম্বার সড়কটির ফ্রেস পিচ পাথর া খুড়ে ইটের সলিং করা হচ্ছে এ ব্যাপারে বলেন, নিয়ম মেনেই কাজ করছেন, টেন্ডারের সাড়ে ৮,শ মিটার রাস্তায় ইটের সলিং বসাতে হবে। পাকা পিচ খুড়ে ইটের সলিং বসানোর চলমান কাজটি চলতি সপ্তাহের মধ্যেই সম্পন্ন হতে পারে।

কালীগঞ্জ সড়ক ও জনপথ অফিসের এসও অপূর্ব বিশ^াস জানান, সড়কটিতে বর্ষার পানিতে অনেক স্থানই নষ্ট ও চলাচলের অনুপযোগী হয়ে পড়েছিল। সে হিসাবে এটি তাদের একটি চলমান প্রক্রিয়ার মেইনটেননেস কাজ। অনেক স্থানেই ভাল রাস্তা খুড়ে ইটের সলিং স্থাপন করছে এমন কথার উত্তর এড়িয়ে তিনি তাদের উর্ধতন কর্মকর্তাদের সাথে আলাপ বলতে পরামর্শ দেন।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কেন আল্লাহর কাছে গোপন ইবাদত সবচেয়ে প্রিয়?

ব্রাজিলের সামনে নরওয়ে: কেমন হবে লড়াই?

বয়স ধরে রাখতে চাইলে পান করুন আমলকীর রস

হালান্ড কি আসলেই মানুষ, নাকি গোলমেশিন ?

এমবাপের জোড়া গোলে সুইডেনকে উড়িয়ে শেষ ষোলোয় ফ্রান্স

এআই কি চাকরি কমাচ্ছে নাকি নতুন কর্মসংস্থান তৈরি করছে?

১ জুলাই: ইতিহাসের উল্লেখযোগ্য ঘটনাবলি

আগ্নেয়গিরি থেকে বছরে কোটি কোটি টাকার স্বর্ণ ছড়ায়

অযোধ্যার রাম মন্দিরে অনুদান তছরুপের অভিযোগ, দান কমাচ্ছেন ভক্তরা

আইভরিকোস্টকে বিদায় করে শেষ ষোলোয় নরওয়ে, প্রতিপক্ষ এবার ব্রাজিল

৮৬ মিনিটে হলান্ডের ম্যাজিক, এগিয়ে গেল নরওয়ে

দিয়ালোর জাদুকরী গোল / নরওয়ের বিপক্ষে আইভরিকোস্টের দুর্দান্ত প্রত্যাবর্তন

নুসার জাদুকরী গোল, বিরতির আগেই লিড নিল নরওয়ে

সবার সঙ্গে ঘটনাস্থলে যান মুয়াজ্জিন, অথচ তিনিই ছিলেন হত্যাকারী

ঝিনাইদহে তিন ফসলি জমিতে অটোরাইস মিল নির্মাণ বন্ধের দাবিতে মানববন্ধন

শৈলকুপায় প্রতিপক্ষের হামলায় আহত ভ্যানচালকের মৃত্যু

সুনামগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতাল চালুর দাবিতে টানা আন্দোলন, দ্বিতীয় দিনে রোড ব্লক কর্মসূচি

গোবিন্দগঞ্জে নানা কর্মসূচির মধ্যে দিয়ে সাঁওতাল বিদ্রোহের ১৭১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

ঝিকরগাছা অফিসার্স ক্লাবের প্রীতি ফুটবল ম্যাচে ব্রাজিলকে হারিয়ে আর্জেন্টিনা চ্যাম্পিয়ন

নতুন কর ছাড়াই ঝিকরগাছা পৌরসভার ৯৪ কোটি টাকার বাজেট ঘোষণা

X