সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

শৈলকুপায় বিএনপির দুই পক্ষের সংঘর্ষে আহত ৫

রাজিব হাসান, ঝিনাইদহ
প্রকাশ : ৩০ মে ২০২৬, ১২:৩০ পিএম
শৈলকুপায় বিএনপির দুই পক্ষের সংঘর্ষে আহত ৫

ঝিনাইদহ জেলার শৈলকুপা উপজেলা-এর শেখড়া বাজারে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে শুক্রবার (২৯ মে) রাতে বিএনপির দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ইটপাটকেল নিক্ষেপ ও লাঠিসোঁটার হামলায় অন্তত পাঁচজন আহত হয়েছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনাটি ঘটে শেখড়া বাজার এলাকায়। রাতের দিকে দুই পক্ষের সমর্থকদের মধ্যে প্রথমে কথাকাটাকাটি শুরু হয়, পরে তা দ্রুত হাতাহাতি ও সংঘর্ষে রূপ নেয়। ‎ ‎আহতরা হলেন- শহীদ বিশ্বাস (৪২), দানেফ আলী (৪৫), শাহিন বিশ্বাস (৪০), বাবুল বিশ্বাস (৪২) ও এনামুল বিশ্বাস (২৮)।

‎স্থানীয় বাসিন্দা জানায়, আধিপত্য বিস্তার নিয়ে দীর্ঘদিন ধরে উপজেলার নিত্যানন্দপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি গোলাম মোস্তফা ও ইউনিয়ন বিএনপির উপদেষ্টামণ্ডলির সদস্য আব্দুস সালামের মধ্যে বিরোধ চলছিল। এর জের ধরে রাতে শেখড়া বাজারে উভয়পক্ষের সমর্থকরা কথা কাটাকাটি, হাতাহাতি হয়। পরে লাঠিসোঁটা নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। এতে উভয়পক্ষের অন্তত পাঁচজন আহত হন।

আহতদের মধ্যে শহীদ বিশ্বাসের অবস্থা গুরুতর হওয়ায় স্থানীয়রা তাকে দ্রুত নিয়ে যান শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এ। বাকিরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে।

ঘটনার পরপরই শৈলকুপা থানা পুলিশ ও স্থানীয় পুলিশ ক্যাম্পের একটি দল ঘটনাস্থলে পৌঁছায়।

শৈলকুপা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির মোল্লা জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

২০ জুলাই: ইতিহাসে এই দিনে কী ঘটেছিল?

উত্তর-পূর্বাঞ্চলে বন্যার আশঙ্কা, বাড়ছে নদীর পানি

আর্জেন্টিনাকে কাঁদিয়ে অতিরিক্ত সময়ের গোলে দ্বিতীয়বার বিশ্বচ্যাম্পিয়ন স্পেন

ইরানে বড় হামলা চালাতে ইসরায়েলে রিফুয়েলিং বিমান পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

নুসরাত ফারিয়ার নতুন ওয়েব ফিল্ম ‘লাপাত্তা’

তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রথমার্ধ! গোলশূন্য বিরতিতে আর্জেন্টিনা ও স্পেন

ইসরায়েলি সংসদে বিক্ষোভের মুখে কক্ষ ছাড়লেন নেতানিয়াহু

মাঝমাঠের তীব্র লড়াইয়ে ম্যাচ এখনো গোলশূন্য

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

আর্জেন্টিনা জিতলে বিয়ে? যা বললেন পরীমণি

রুদ্ধশ্বাস জয়ে সিরিজ বাংলাদেশের

X