সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

ঝিনাইদহে গ্রেফতার এনসিপির যুগ্ম সদস্য সচিব তারেক রেজার জামিন

রাজিব হাসান, ঝিনাইদহ
প্রকাশ : ২৫ মে ২০২৬, ০১:৪৫ পিএম
ঝিনাইদহে গ্রেফতার এনসিপির যুগ্ম সদস্য সচিব তারেক রেজার জামিন

ঝিনাইদহে ছাত্রদলের সাবেক সহ-সভাপতির দায়েরকৃত মামলায় গ্রেফতার হওয়া এনসিপির কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব তারেক রেজার জামিন মঞ্জুর করেন আদালত।

আজ সোমবার (২৫ মে) সকালে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট ১ম আদালতের বিচারক সব্য সাচি রায় জামিন প্রদান করেন।

জামিনের আদেশের পর সকাল সাড়ে ১০টায় ঝিনাইদহ জেলা কারাগার থেকে মুক্তি পেয়েছেন তিনি।

আসামী পক্ষের আইনজীবি ইসমাইল হোসেন জানান, ঝিনাইদহ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ১ম আদালতে জামিন আবেদন করেন আইনজীবীরা। এ সময় আদালতে শুনানি শেষে আদালত এনসিপি নেতা তারেক রেজার জামিন মঞ্জুর করেন।

তবে একই মামলায় গ্রেফতার যুবশক্তি'র কেন্দ্রীয় নেতা অয়ন রহমান খানের জামিন না মঞ্জুর করেছেন আদালত।

এর আগে রোববার (২৪ মে) সন্ধ্যায় এনসিপির কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব তারেক রেজা ও যুবশক্তি'র কেন্দ্রীয় নেতা অয়ন রহমান কে ঝিনাইদহের একটি আদালতে সোপর্দ করে সদর থানা পুলিশ।

গতকাল রোববার বিকালে ঝিনাইদহের ফ্যামেলিজোনে সংবাদ সম্নেলন করার আগে তারেক রেজাকে থানা পুলিশ গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠান।

গত শনিবার জেলা ছাত্রদলের সাবেক সভাপতি এনামুল কবির বাদি হয়ে এনসিপির কেন্দ্রিয় নেতা তারেক রেজাসহ ২২জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ৬০ জনকে আসামী করে এ মামলা দায়ের করেন।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানে বড় হামলা চালাতে ইসরায়েলে রিফুয়েলিং বিমান পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

নুসরাত ফারিয়ার নতুন ওয়েব ফিল্ম ‘লাপাত্তা’

তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রথমার্ধ! গোলশূন্য বিরতিতে আর্জেন্টিনা ও স্পেন

ইসরায়েলি সংসদে বিক্ষোভের মুখে কক্ষ ছাড়লেন নেতানিয়াহু

মাঝমাঠের তীব্র লড়াইয়ে ম্যাচ এখনো গোলশূন্য

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

আর্জেন্টিনা জিতলে বিয়ে? যা বললেন পরীমণি

রুদ্ধশ্বাস জয়ে সিরিজ বাংলাদেশের

জ্বরের মৌসুমে যা খাওয়া দরকার

যশোর মেডিকেল কলেজে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন উদ্বোধন

যশোরে প্রজাপতি স্কুলের শিক্ষার্থীদের  বৃক্ষ রোপন ও বিতরণ 

X