সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

ঝিনাইদহে নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলা

রাজিব হাসান, ঝিনাইদহ
প্রকাশ : ২২ মে ২০২৬, ০৪:৩৩ পিএম
ঝিনাইদহে নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলা

ঝিনাইদহে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর মুখ্য সংগঠক নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর ডিম ও ইট-পাটকেল নিক্ষেপের ঘটনা ঘটেছে বলে অভিযোগ উঠেছে। শুক্রবার (২২ মে) দুপুরে জেলা শহরের পুরাতন কালেক্টরেট মসজিদের সামনে এ ঘটনা ঘটে। ঘটনার পর এলাকায় রাজনৈতিক উত্তেজনা ছড়িয়ে পড়ে।

প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, জুমার নামাজ শেষে মসজিদ থেকে বের হওয়ার সময় নাসীরুদ্দীন পাটওয়ারী ইসলামী বিশ্ববিদ্যালয় ছাত্রদলের আহ্বায়ক শাহেদ আহম্মেদের সঙ্গে কথা বলে বের হচ্ছিলেন। ঠিক সেই সময় একদল যুবক এনসিপির নেতাকর্মীদের লক্ষ্য করে ডিম ও ইট-পাটকেল নিক্ষেপ করে।

স্থানীয়রা জানান, হামলাকারীদের হাতে লোহার রড, লাঠিসোঁটা ও হকিস্টিক ছিল। আকস্মিক এ ঘটনায় মসজিদ এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং সাধারণ মানুষ দিগ্বিদিক ছুটতে থাকে। পরে নাসীরুউদ্দীন পাটওয়ারীসহ জেলার নেতারা ঝিনাইদহ সদর থানায় অবস্থান নিয়ে অভিযুক্তদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি নেন।

জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক শাহরিয়ার রাসেল জানান, এ ঘটনায় ছাত্রদলের কেউ জড়িত নয়।

এনসিপির যুগ্ম সদস্য সচিব ও ঝিনাইদহের ছেলে তারেক রেজা জানান, আমরা মসজিদ থেকে নামাজ পড়ে বের হওয়ার পরপরই এ ঘটনা। আমরা মসজিদেও নিরাপদ নই। তাহলে দেশটা কার কাছে নিরাপদ।

এনসিপির মুখ্য সংগঠক নাসীরুদ্দীন পাটওয়ারী জানান, আইনমন্ত্রীর নির্দেশে এ হামলার ঘটনা ঘটেছে। আমাদের ওপর সশস্ত্র হামলা করা হয়েছে। ইনশাআল্লাহ আইনমন্ত্রীর বিচার একদিন করব আমরা।

এ বিষয়ে পুলিশের বক্তব্য পাওয়া যায়নি।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানে বড় হামলা চালাতে ইসরায়েলে রিফুয়েলিং বিমান পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

নুসরাত ফারিয়ার নতুন ওয়েব ফিল্ম ‘লাপাত্তা’

তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রথমার্ধ! গোলশূন্য বিরতিতে আর্জেন্টিনা ও স্পেন

ইসরায়েলি সংসদে বিক্ষোভের মুখে কক্ষ ছাড়লেন নেতানিয়াহু

মাঝমাঠের তীব্র লড়াইয়ে ম্যাচ এখনো গোলশূন্য

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

আর্জেন্টিনা জিতলে বিয়ে? যা বললেন পরীমণি

রুদ্ধশ্বাস জয়ে সিরিজ বাংলাদেশের

জ্বরের মৌসুমে যা খাওয়া দরকার

যশোর মেডিকেল কলেজে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন উদ্বোধন

যশোরে প্রজাপতি স্কুলের শিক্ষার্থীদের  বৃক্ষ রোপন ও বিতরণ 

X