সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

কালীগঞ্জের পশুর হাটে ঈদকে ঘিরে জমজমাট বেচাকেনা

জাহাঙ্গীর হোসেন, ভ্রাম্যমান প্রতিনিধি
প্রকাশ : ১৬ মে ২০২৬, ০৫:৫৭ পিএম
কালীগঞ্জের পশুর হাটে ঈদকে ঘিরে জমজমাট বেচাকেনা

ঈদুল আজহাকে সামনে রেখে কালীগঞ্জের বিভিন্ন স্থানে পশুর হাট বসেছে। এসব পশুর হাটে ক্রেতা-বিক্রেতাদের মধ্যে জমে উঠেছে বেচাকেনা। আজ শনিবার (১৬ ই মে ) সকাল থেকে বারোবাজার পশু হাটে ক্রেতা বিক্রেতাদের প্রচণ্ড ভিড় লক্ষ করা গেছে। সবাই নিজেদের পছন্দমতো কোরবানির পশু কিনতে ব্যস্ত।

গান্না বাজার পশু হাট, কালীগঞ্জ নতুন বাজার পশু হাট, বারোবাজার পশু হাট, কালার বাজার পশু হাট সহ প্রতিটি হাটই এখন মানুষের উপচে পড়া ভিড়ে মুখরিত। ভোর থেকেই ক্রেতারা হাটে হাটে ঘুরে যাচ্ছেন, পশুর দাম-দর কষাকষি করছেন এবং পছন্দসই পশু কিনে বাড়ি ফিরছেন। বিক্রেতারা বলছেন, এই দশ দিন বেচাকেনার সবচেয়ে বড় সময়।

হাটগুলোতে বিভিন্ন জাতের গরু ছাড়াও খাসি, মহিষ, ছাগল ও ভেড়া পাওয়া যাচ্ছে। বিশেষ আকর্ষণ হিসেবে কোথাও কোথাও দেখা মিলেছে বিশাল সাইজের গরু। তবে এবারও মাঝারি ও ছোট আকারের গরুর চাহিদা বেশি। বড় গরুর চাহিদা তুলনামূলক কম থাকায় বিক্রেতারা চিন্তিত।

বারোবাজার হাটের এক ইজারাদার কামাল হোসেন বলেন, ‘এখন পর্যন্ত হাট স্থিতিশীল রয়েছে, তবে বড় গরুর চাহিদা কম হওয়ায় বিক্রেতারা উদ্বিগ্ন। বিকেল থেকে হাটে আরও মানুষের ঢল পড়বে বলে আশা করছি।’

বিপুল মানুষের ভিড় আর মূল্যবৃদ্ধির কারণে অনেক ক্রেতাই পশুর দামকে তুলনামূলক বেশি বলছেন। চট্টগ্রাম থেকে আসা এক ক্রেতা বলেন, ‘প্রায় তিন ঘণ্টা ধরে ঘুরছি, কিন্তু বাজেটের মধ্যে গরু পাচ্ছিলাম না। দাম একটু বেশি। তবে পছন্দ হওয়াই দুই লক্ষ টাকা দিয়ে বিশাল সাইজের একটা কালো গরু কিনেছি।

অন্য একজন ক্রেতা মন্তব্য করেন, ‘বড় গরুর দাম অনেক বেশি, মাঝারি ও ছোটদের দামও বেশ চড়া।’

বারোবাজার পশুর হাটে আজ সকাল থেকেই ক্রেতার ভিড় লক্ষ করা গেছে। স্থায়ী এই পশুর হাটে নানা বর্ণের বিশালদেহী দেশি গরুর সমাহার সবার নজর কেড়েছে।

হাটের ইজারাদার কর্তৃপক্ষ জানিয়েছে পশুর হাটে ক্রেতা-বিক্রেতাদের নিরাপত্তা ও সুষ্ঠু বেচাকেনার জন্য পোশাকধারী ও সাদাপোশাকধারী আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা মোতায়েন রয়েছেন। ঈদকে কেন্দ্র করে নানা অপরাধমূলক কার্যকলাপ রোধে পুলিশ সদস্যরা বিশেষ সতর্ক অবস্থানে আছেন।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানে বড় হামলা চালাতে ইসরায়েলে রিফুয়েলিং বিমান পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

নুসরাত ফারিয়ার নতুন ওয়েব ফিল্ম ‘লাপাত্তা’

তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রথমার্ধ! গোলশূন্য বিরতিতে আর্জেন্টিনা ও স্পেন

ইসরায়েলি সংসদে বিক্ষোভের মুখে কক্ষ ছাড়লেন নেতানিয়াহু

মাঝমাঠের তীব্র লড়াইয়ে ম্যাচ এখনো গোলশূন্য

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

আর্জেন্টিনা জিতলে বিয়ে? যা বললেন পরীমণি

রুদ্ধশ্বাস জয়ে সিরিজ বাংলাদেশের

জ্বরের মৌসুমে যা খাওয়া দরকার

যশোর মেডিকেল কলেজে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন উদ্বোধন

যশোরে প্রজাপতি স্কুলের শিক্ষার্থীদের  বৃক্ষ রোপন ও বিতরণ 

X