সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

কালীগঞ্জে নকল বিড়ির ব্যবসা, ফাঁকি দিচ্ছে রাজস্ব

জাহাঙ্গীর হোসেন, ভ্রাম্যমান প্রতিনিধি
প্রকাশ : ১৬ মে ২০২৬, ০১:২২ পিএম
কালীগঞ্জে নকল বিড়ির ব্যবসা

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার দেবরাজপুর গ্রামে সরকার ও প্রশাসনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে রাজস্ব ফাঁকি দিয়ে বিভিন্ন ধরনের নকল বিড়ির রমরমা ব্যবসা চালিয়ে যাচ্ছে কতিপয় অসাধু বিড়ি ব্যাবসায়ী। উপজেলার দেবরাজপুর ও পারখিদ্দা গ্রামের বেশ কয়েকজন অসাধু ব্যক্তি ১৯৬নং আজিজ বিড়িসহ বিভিন্ন ধরনের বিড়ি নকলভাবে তৈরি করে তাতে নকল ব্যান্ডল লাগিয়ে স্থানীয় বাজারের পাশাপাশি আশপাশের জেলার বাজারেও বিক্রি করছে।

সরোজমিন ওই এলাকায় ঘুরে দেখা গেছে, দেবরাজপুর গ্রামের উত্তর-দক্ষিণ ও পশ্চিম পাড়ায় প্রায় ১০ থেকে ১৫টি বাড়িতে নকল বিড়ি তৈরির কাজ চলছে। গ্রামের নিম্নআয়ের মানুষেরা বিশেষ করে মহিলারা এ বিড়ি তৈরি করছেন। তারা বিভিন্ন বিড়ির পাতা, লেবেল, ব্যান্ডল ও তামাক পাতা নকল করে বাড়িতে তৈরি করে তা মহাজনের নিকট পৌঁছে দিচ্ছেন। নকল বিড়ির ১০০০ স্টিক তৈরি করলে তারা মজুরি হিসেবে ৫০ টাকা পান।

কালীগঞ্জে নকল বিড়ির ব্যবসা

বিড়ি তৈরির কয়েকটি ধাপ রয়েছে। যেগুলো আলাদা আলাদাভাবে তারা করে থাকেন। এসব বিড়ি তৈরি করে রাতের আঁধারে বিভিন্ন হাট-বাজারে এজেন্ট ও বড় ব্যবসায়ীদের নিকট বিক্রি করে থাকেন ব্যাবসায়ীরা।বিশেষ করে বারোবাজার,দুলা মুন্দিয়া,ও মিলগেট দিয়ে এই চালান যেয়ে থাকে।

নকল ব্যান্ডেল লাগিয়ে নকল বিড়ি তৈরি ও বিক্রির অভিযোগে পূর্বে এই গ্রামের শাহজাহান আলী, আমীর হোসেনের বাড়িতে বেশ কয়েকবার অভিযান চালিয়ে বিড়ি তৈরির মালামালও জব্দ করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী । তবুও তারা আইনকে তোয়াক্কা না করে নকল বিড়ির ব্যবসা পুরাদমে চালিয়ে আসছে দীর্ঘদিন যাবৎ।

কালীগঞ্জের দেবরাজপুরের সবচেয়ে বড় ব্যবসায়ী হলেন শাহজাহান আলী। তিনি শুধু বিড়ি নয়, নকল গুলও তৈরি করে তা বাজারে বিক্রি করেন। বিড়ি তৈরির মেশিন ও সরঞ্জাম রয়েছে তার বাড়িতে। গ্রামের বিভিন্ন পাড়ার মহিলা ও পুরুষ মিলে তার বিড়ি তৈরির আউটসোর্স ওয়ার্কার হিসেবে কাজ করে। কালীগঞ্জের বিভিন্ন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে তিনি বিড়ি তৈরির সরঞ্জাম, কাঁচামাল ও তৈরিকৃত নকল বিড়ি পরিবহন করে থাকেন।

কালীগঞ্জে নকল বিড়ির ব্যবসা

কালীগঞ্জ থানার ওসি জেল্লাল হোসেন জানান, দেবরাজপুর গ্রামের নকল বিড়ি তৈরির খবর আমাদের জানা নেই। আপনার মাধ্যমে জানতে পারলাম। খোঁজখবর নিয়ে সেখানে যদি আইনবিরোধী কাজ হয়ে থাকে তাহলে আমরা অবশ্যই আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব।

দেব্রাজপুর গ্রামে নকল ব্যান্ডেল লাগিয়ে নকল বিড়ির ব্যবসার জন্য সরকার প্রচুর রাজস্ব হারাচ্ছে। স্থানীয় সচেতন মহলও এসব নকল বিড়ি কারবারিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করছেন।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নুসরাত ফারিয়ার নতুন ওয়েব ফিল্ম ‘লাপাত্তা’

তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রথমার্ধ! গোলশূন্য বিরতিতে আর্জেন্টিনা ও স্পেন

ইসরায়েলি সংসদে বিক্ষোভের মুখে কক্ষ ছাড়লেন নেতানিয়াহু

মাঝমাঠের তীব্র লড়াইয়ে ম্যাচ এখনো গোলশূন্য

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

আর্জেন্টিনা জিতলে বিয়ে? যা বললেন পরীমণি

রুদ্ধশ্বাস জয়ে সিরিজ বাংলাদেশের

জ্বরের মৌসুমে যা খাওয়া দরকার

যশোর মেডিকেল কলেজে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন উদ্বোধন

যশোরে প্রজাপতি স্কুলের শিক্ষার্থীদের  বৃক্ষ রোপন ও বিতরণ 

মেয়েকে হত্যা করে বস্তাবন্দি লাশ মোটরসাইকেলে নিয়ে ঘুরছিলেন বাবা

X