সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

মহেশপুরে প্রতিবেশীর হামলায় গুরুতর আহত গৃহবধূ মারা গেছে

আব্দুর রহমান, ঝিনাইদহ থেকে
প্রকাশ : ০৫ মে ২০২৬, ১১:৪০ এএম

ঝিনাইদহের মহেশপুরে প্রতিবেশীর সাথে পূর্ব শত্রুতার জেরে জোহরা বেগম (৪০) নামে এক গৃহবধূকে কুপিয়ে গুরুতর আহত করার ৮ দিন পর ঢাকার একটি হাসপাতালে মঙ্গলবার ভোরে মারা গেছে।

উপজেলার ঘোষপুর গ্রামের আহত জোহরা বেগমের স্বামী ওমর ফারুক (৪৫) জানান, প্রতিবেশী শহিদুল ইসলাম (৪৭) দীর্ঘদিন ধরে বিভিন্নভাবে তাদের ক্ষতি করে আসছিল। এরই ধারাবাহিকতায় গত ২৮শে এপ্রিল বিকেল সাড়ে ৩টার দিকে শহিদুল জোহরা বেগমকে ডিজেল চালিত শ্যালো মেশিনের পাশে গোসল করার সময় তাকে কুদাল দিয়ে মাথায় আঘাত করে। স্থানীয়দের চিৎকারে এলাকাবাসী ছুটে এসে গুরুতর আহত অবস্থায় প্রথম মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে উন্নত চিকিৎসার জন্য যশোর হয়ে ঢাকায় পাঠানো হয়। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন থাকা অবস্থায় মঙ্গলবার ভোরে মারা যায় । বিষয়টি নিশ্চিত করে স্থানীয় রবিউল মেম্বার জানায় জোহুরা মারা গেছে আমরা মহেশপুর থানায় অবস্থান করছি। থানা থেকে ঢাকায় বার্তা গেলে ঢাকা থেকে লাশ নিয়ে আসা হবে। মহেশপুর থানার এস আই টিপু জানান এই ঘটনায় আগেই মামলা হয়েছে। আসামীরা পলাতক রয়েছে। ঢাকা থেকে লাশ নিয়ে আসার ব্যবস্থা করা হচ্ছে।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নুসরাত ফারিয়ার নতুন ওয়েব ফিল্ম ‘লাপাত্তা’

তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রথমার্ধ! গোলশূন্য বিরতিতে আর্জেন্টিনা ও স্পেন

ইসরায়েলি সংসদে বিক্ষোভের মুখে কক্ষ ছাড়লেন নেতানিয়াহু

মাঝমাঠের তীব্র লড়াইয়ে ম্যাচ এখনো গোলশূন্য

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

আর্জেন্টিনা জিতলে বিয়ে? যা বললেন পরীমণি

রুদ্ধশ্বাস জয়ে সিরিজ বাংলাদেশের

জ্বরের মৌসুমে যা খাওয়া দরকার

যশোর মেডিকেল কলেজে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন উদ্বোধন

যশোরে প্রজাপতি স্কুলের শিক্ষার্থীদের  বৃক্ষ রোপন ও বিতরণ 

মেয়েকে হত্যা করে বস্তাবন্দি লাশ মোটরসাইকেলে নিয়ে ঘুরছিলেন বাবা

X