সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

মহেশপুরে মহান আন্তর্জাতিক মে দিবস পালন ও শ্রমিকদের অধিকার আদায়ের আহ্বান

মহেশপুর( ঝিনাইদহ) অফিস
প্রকাশ : ০১ মে ২০২৬, ০৫:২৮ পিএম
মহেশপুরে মহান আন্তর্জাতিক মে দিবস পালন ও শ্রমিকদের অধিকার আদায়ের আহ্বান

ঝিনাইদহের মহেশপুরে মহান আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে এক বর্ণাঢ্য র‍্যালি, আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। “ দুনিয়ার মজদুর এক হও এক হও " এই স্লোগানকে সামনে রেখে শুক্রবার (১ মে) সকালে মহেশপুর উপজেলা ও পৌর জাতীয়তাবাদী শ্রমিক ঐক্য পরিষদের উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়। সকাল ১০টার দিকে শহরের কলেজ বাসস্ট্যান্ড থেকে রঙিন ব্যানার, ফেস্টুন ও প্ল্যাকার্ড হাতে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। এতে উপজেলা ও পৌর শ্রমিকদলসহ বিভিন্ন পেশার শ্রমিকরা অংশ নেন। র‍্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় কলেজ বাসস্ট্যান্ডে এসে শেষ হয়। এ সময় শ্রমিকরা তাদের ন্যায্য অধিকার, নিরাপদ কর্মপরিবেশ ও মজুরি বৃদ্ধির দাবিতে বিভিন্ন স্লোগান দেন। র‍্যালি শেষে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। মহেশপুর শ্রমিক দলের সভাপতি মোঃ জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহেশপুর উপজেলা বিএনপির সভাপতি মোহাম্মদ মেহেদী হাসান রনি। প্রধান বক্তা হিসাবে হিসেবে বক্তব্য দেন ঝিনাইদহ জেলা বিএনপির সদস্য ও মহেশপুর পৌর বিএনপির সভাপতি ও সাবেক পৌর মেয়র এ্যাড মোঃ আমিরুল ইসলাম খাঁন চুন্নু। অনুষ্ঠানে আরও বক্তব্য দেন, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক সোহাগ খান, উপজেলা যুবদলের সদস্য সচিব আব্দুল্লাহ আল ফারুক বাবু, মহেশপুর উপজেলা শ্রমিকদলের সাধারণ সম্পাদক মো. রফিকুল ইসলাম খাঁন (কহি), পৌর শ্রমিকদলের সাধারণ সম্পাদক মো. জিয়াউর রহমানসহ স্থানীয় শ্রমিক সংগঠনের বিভিন্ন নেতৃবৃন্দ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন পৌর শ্রমিকদলের সভাপতি মো. ইউনুছ আলী ঝন্টু। আলোচনা সভায় বক্তারা বলেন, দেশের উন্নয়ন ও অর্থনীতির চাকা সচল রাখতে শ্রমিকদের অবদান অনস্বীকার্য। কিন্তু বাস্তবতায় অনেক ক্ষেত্রেই শ্রমিকরা ন্যায্য মজুরি, নিরাপদ কর্মপরিবেশ ও সামাজিক নিরাপত্তা থেকে বঞ্চিত হচ্ছেন। তারা শ্রমিকদের অধিকার নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন এবং শ্রমিকদের ঐক্যবদ্ধ হয়ে নিজেদের অধিকার আদায়ের আহ্বান জানান। অনুষ্ঠান শেষে দেশ জাতি ও শ্রমিকদের সার্বিক কল্যাণ কামনা করে বিশেষ দোয়া পরিচালনা করা হয়।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নুসরাত ফারিয়ার নতুন ওয়েব ফিল্ম ‘লাপাত্তা’

তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রথমার্ধ! গোলশূন্য বিরতিতে আর্জেন্টিনা ও স্পেন

ইসরায়েলি সংসদে বিক্ষোভের মুখে কক্ষ ছাড়লেন নেতানিয়াহু

মাঝমাঠের তীব্র লড়াইয়ে ম্যাচ এখনো গোলশূন্য

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

আর্জেন্টিনা জিতলে বিয়ে? যা বললেন পরীমণি

রুদ্ধশ্বাস জয়ে সিরিজ বাংলাদেশের

জ্বরের মৌসুমে যা খাওয়া দরকার

যশোর মেডিকেল কলেজে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন উদ্বোধন

যশোরে প্রজাপতি স্কুলের শিক্ষার্থীদের  বৃক্ষ রোপন ও বিতরণ 

মেয়েকে হত্যা করে বস্তাবন্দি লাশ মোটরসাইকেলে নিয়ে ঘুরছিলেন বাবা

X