সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

বাসের লাগেজ বক্সে ছাগল বহন!

রাজিব হাসান, ঝিনাইদহ
প্রকাশ : ২৪ এপ্রিল ২০২৬, ০২:৫২ পিএম
বাসের লাগেজ বক্সে ছাগল বহন!

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলায় পশুর প্রতি অমানবিক আচরণের অভিযোগে ছাগল ব্যবসায়ীসহ যাত্রীবাহী পরিবহনের চালক, সুপারভাইজার ও হেলপারকে মোট ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

ঘটনাটি ঘটে বৃহস্পতিবার (২৩ এপ্রিল) রাত ৮টার দিকে কালীগঞ্জ শহরের মেইন বাসস্ট্যান্ড এলাকায়। অভিযোগ পাওয়া যায়, কালীগঞ্জ পৌর এলাকার শিবনগর গ্রামের ছাগল ব্যবসায়ী মিলন হোসেন ১২টি ছাগল এবং প্রায় ১০০ কেজি মাংস চট্টগ্রামে নিয়ে যাচ্ছিলেন সেন্টমার্টিন পরিবহনের একটি বাসে।

তবে নিয়ম বহির্ভূতভাবে এসব পশু ও মাংস বাসের লাগেজ বক্সে রাখা হয়েছিল, যা নিয়ে স্থানীয় প্রশাসনের দৃষ্টি আকর্ষণ হয়।

বাসের লাগেজ বক্সে ছাগল বহন!

খবর পেয়ে কালীগঞ্জ উপজেলা প্রশাসন ও সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল ফারুকের নেতৃত্বে একটি ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করে। অভিযানকালে কালীগঞ্জ থেকে চট্টগ্রামগামী বাসটি থামিয়ে লাগেজ বক্স থেকে ছাগল ও মাংস উদ্ধার করা হয়।

এরপর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা জিল্লুরাইন ঘটনাস্থলে এসে মাংস পরীক্ষা নিরীক্ষা করেন। তিনি জানান, পশু পরিবহনে অমানবিক আচরণ করা হয়েছে। এ অভিযোগে ২০১৯ এর ১৬ (ক) ধারায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ছাগী ব্যবসায়ী মিলন, পরিবহনের ড্রাইভার রবিউল ইসলাম, সুপারভাইজার নাছিম ও হেলপার রাসেল হোসেনকে ৫০ হাজার টাকা জরিমানা করেন।

ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, উন্মুক্ত ট্রাকে করে পশু পরিবহনের নিয়ম রয়েছে। কিন্তু ছাগল ব্যবসায়ী ও ওই পরিবহনের স্টাফরা লাগেজ বক্সে করে পশু নিয়ে যাচ্ছিল। যা অমানবিক ও পশুর প্রতি নিষ্ঠুরতা। এ কারণে প্রাণী সুরক্ষা আইনে অভিযুক্তদের বিরুদ্ধে জরিমানা করা হয়।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্ববাজারে তেলের দাম বেড়েছে, ব্যারেলপ্রতি ছাড়াল ৯০ ডলার

গোল্ডেন গ্লাভসের সঙ্গে উনাই সিমনের নতুন ইতিহাস

এমবাপ্পের যে রেকর্ড ভাঙলেন ইয়ামাল

বিশ্ববাজারে ফের কমল স্বর্ণের দাম

খুলনায় বিদ্যালয় ভবন ধসে পাঠদানে অনিশ্চয়তা

স্পেনের কাছে হেরে অশ্রুসিক্ত মেসি কী বললেন

কফি বিক্রি করে পড়াশোনা ও সংসার চালাচ্ছে ফাহিম

কোরআনের আলোকে বিপর্যয়ের কারণ ও শিক্ষা

সতর্ক থাকুন কুম্ভ, স্থির থাকুন কন্যা

মার্কিন সরকারি ডিভাইসে আবারও টিকটক ব্যবহারের অনুমতি

২০ জুলাই: ইতিহাসে এই দিনে কী ঘটেছিল?

উত্তর-পূর্বাঞ্চলে বন্যার আশঙ্কা, বাড়ছে নদীর পানি

আর্জেন্টিনাকে কাঁদিয়ে অতিরিক্ত সময়ের গোলে দ্বিতীয়বার বিশ্বচ্যাম্পিয়ন স্পেন

ইরানে বড় হামলা চালাতে ইসরায়েলে রিফুয়েলিং বিমান পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

নুসরাত ফারিয়ার নতুন ওয়েব ফিল্ম ‘লাপাত্তা’

তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রথমার্ধ! গোলশূন্য বিরতিতে আর্জেন্টিনা ও স্পেন

ইসরায়েলি সংসদে বিক্ষোভের মুখে কক্ষ ছাড়লেন নেতানিয়াহু

মাঝমাঠের তীব্র লড়াইয়ে ম্যাচ এখনো গোলশূন্য

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

X