সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

শৈলকুপায় আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষে কৃষক নিহত, আহত ১০

রাজিব হাসান, ঝিনাইদহ
প্রকাশ : ২৩ এপ্রিল ২০২৬, ০৩:২৫ পিএম
ঝিনাইদহের শৈলকুপাতে আধিত্য বিস্তার নিয়ে বিএনপির দু-গ্রুপের সংঘর্ষ নিহত ১, আহত ১০ জন।

ঝিনাইদহের শৈলকুপার মাধবপুর গ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দু গ্রুপের সংঘর্ষে মোহন শেখ নামের একজন কৃষক নিহত হয়েছে। এ সময় গুরুত্বর আহত হয়েছে উভয়পক্ষের অন্তত ১০ জন।

নিহত মোহন শেখ মাধবপুর গ্রামের মৃত মতলেব শেখের ছেলে। আহতদের শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় কয়েকটি বাড়ি ঘরে হামলা ও ভাংচুরের ঘটনা ঘটেছে। আজ বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সকাল ১১ টার দিকে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

ঝিনাইদহের শৈলকুপাতে আধিত্য বিস্তার নিয়ে বিএনপির দু-গ্রুপের সংঘর্ষ নিহত ১, আহত ১০ জন।

স্থানীয় গ্রামবাসি ও শৈলকুপা থানার ওসি হুমায়ন কবির মোল্লা জানান, আধিপত্য বিস্তার নিয়ে মনোহরপুর ইউনিয়নের ৯ নং মাধবপুর ওয়ার্ড বিএনপির সভাপতি শের আলী ও সাধারন সম্পাদক মসিউর রহমান দুলালের মধ্যে বিরোধ চলে আসছিলো। তারই জের ধরে আজ সকালে উভয় পক্ষের লোকজন ঢাল,শর্কি ও গ্রাম্য অস্ত্র-শস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে।

এতে উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হওয়ার ঘটনা ঘটে। পুলিশ খবর পেয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনের চেষ্টা করে। এ সময় স্থানীয় লোকজন ও পুলিশের সহযোগিতায় আহতদের উদ্ধার করে শৈলকুপা হাসপাতালে নেওয়া হলে দায়িত্বরত চিকিৎসক মোহন শেখকে মৃত ঘোষনা করেন। নিহত মোহন শেখ দুলাল গ্রুপের কর্মী ছিলো।

ঝিনাইদহের শৈলকুপাতে আধিত্য বিস্তার নিয়ে বিএনপির দু-গ্রুপের সংঘর্ষ নিহত ১, আহত ১০ জন।

আহতদের মধ্যে আশংকাজনক অবস্থায় আব্বাস নামের একজনকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে।

এ দিকে, হত্যাকান্ডের খবর ছড়িয়ে পড়ার সাথে সাথে এলাকায় বাড়িঘর ভাংচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে। পরিস্থিতি নিয়ন্ত্রনে এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হচ্ছে বলে পুলিশ আরও জানিয়েছেন।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উত্তর-পূর্বাঞ্চলে বন্যার আশঙ্কা, বাড়ছে নদীর পানি

আর্জেন্টিনাকে কাঁদিয়ে অতিরিক্ত সময়ের গোলে দ্বিতীয়বার বিশ্বচ্যাম্পিয়ন স্পেন

ইরানে বড় হামলা চালাতে ইসরায়েলে রিফুয়েলিং বিমান পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

নুসরাত ফারিয়ার নতুন ওয়েব ফিল্ম ‘লাপাত্তা’

তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রথমার্ধ! গোলশূন্য বিরতিতে আর্জেন্টিনা ও স্পেন

ইসরায়েলি সংসদে বিক্ষোভের মুখে কক্ষ ছাড়লেন নেতানিয়াহু

মাঝমাঠের তীব্র লড়াইয়ে ম্যাচ এখনো গোলশূন্য

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

আর্জেন্টিনা জিতলে বিয়ে? যা বললেন পরীমণি

রুদ্ধশ্বাস জয়ে সিরিজ বাংলাদেশের

জ্বরের মৌসুমে যা খাওয়া দরকার

X