সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

শৈলকুপায় চৈত্র সংক্রান্তি উপলক্ষে সর্দার সম্প্রদায়ের বর্ণাঢ্য র‍্যালি

এম হাসান মুসা, শৈলকুপা (ঝিনাইদহ)
প্রকাশ : ১২ এপ্রিল ২০২৬, ০৬:২০ পিএম
শৈলকুপায় চৈত্র সংক্রান্তি উপলক্ষে সর্দার সম্প্রদায়ের বর্ণাঢ্য র‍্যালি

ঝিনাইদহের শৈলকুপা উপজেলার বিজুলিয়া গ্রামে চৈত্র সংক্রান্তি ও চড়ক পূজা উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি বের করেছে স্থানীয় সর্দার সম্প্রদায়। আজ রোববার বেলা ১১টার দিকে গ্রামের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে এই উৎসবমুখর শোভাযাত্রাটি।

বাংলা বছরের শেষ দিন তথা চৈত্র সংক্রান্তিকে ঘিরে সর্দার সম্প্রদায়ের মধ্যে বিরাজ করছে উৎসবের আমেজ। এদিন সকালে বিজুলিয়া গ্রামের সর্দার পাড়া থেকে র‍্যালিটি শুরু হয়। ঢাক-ঢোল ও কাঁসরের শব্দে চারপাশ মুখরিত হয়ে ওঠে। ঐতিহ্যবাহী পোশাকে সজ্জিত হয়ে সম্প্রদায়ের তরুণ-বৃদ্ধ নির্বিশেষে সবাই এই শোভাযাত্রায় অংশ নেন।

র‍্যালিতে অংশগ্রহণকারী ব্যক্তিরা জানান, বংশপরম্পরায় তারা এই চৈত্র সংক্রান্তি ও নীল পূজা পালন করে আসছেন। পুরনো বছরের দুঃখ-গ্লানি মুছে ফেলে নতুন বছরের মঙ্গল কামনাই এই উৎসবের মূল উদ্দেশ্য। র‍্যালি শেষে গ্রামের নির্ধারিত স্থানে চড়ক পূজার আনুষ্ঠানিকতার আয়োজন করা হয়েছে।

শোভাযাত্রায় অংশ নেওয়া স্থানীয় প্রবীণ জিতেন সরদার জানান, "এটি আমাদের শত বছরের ঐতিহ্য। বিশেষ করে চৈত্র সংক্রান্তির এই দিনে আমরা সবাই একত্রিত হই। আগামীকাল পহেলা বৈশাখ, তাই আজ বিদায়বেলায় আমরা এই আনন্দের আয়োজন করেছি।"

উল্লেখ্য, প্রতিবছরই শৈলকুপার বিভিন্ন গ্রামে সর্দার সম্প্রদায় ও হিন্দু ধর্মাবলম্বীরা অত্যন্ত উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে চড়ক পূজা ও সংক্রান্তির মেলা আয়োজন করে থাকেন। আজকের এই র‍্যালিকে কেন্দ্র করে বিজুলিয়া গ্রামে স্থানীয়দের মাঝে ব্যাপক উৎসাহ দেখা গেছে।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উত্তর-পূর্বাঞ্চলে বন্যার আশঙ্কা, বাড়ছে নদীর পানি

আর্জেন্টিনাকে কাঁদিয়ে অতিরিক্ত সময়ের গোলে দ্বিতীয়বার বিশ্বচ্যাম্পিয়ন স্পেন

ইরানে বড় হামলা চালাতে ইসরায়েলে রিফুয়েলিং বিমান পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

নুসরাত ফারিয়ার নতুন ওয়েব ফিল্ম ‘লাপাত্তা’

তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রথমার্ধ! গোলশূন্য বিরতিতে আর্জেন্টিনা ও স্পেন

ইসরায়েলি সংসদে বিক্ষোভের মুখে কক্ষ ছাড়লেন নেতানিয়াহু

মাঝমাঠের তীব্র লড়াইয়ে ম্যাচ এখনো গোলশূন্য

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

আর্জেন্টিনা জিতলে বিয়ে? যা বললেন পরীমণি

রুদ্ধশ্বাস জয়ে সিরিজ বাংলাদেশের

জ্বরের মৌসুমে যা খাওয়া দরকার

X