সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

বিচার বিভাগের স্বাধীনতা ও ন্যায়বিচার নিশ্চিত করতে কাজ করছে সরকার: মহেশপুরে অ্যাটর্নি জেনারেল

আব্দুর রহমান ঝিনাইদহ স্টাফ রিপোর্টার:
প্রকাশ : ১০ এপ্রিল ২০২৬, ০৮:৪৯ পিএম
দেশের মানুষের ন্যায়বিচার পাওয়ার অধিকার প্রতিষ্ঠায় ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছে; অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল। ছবি: প্রতিনিধি

সরকার বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত করা এবং দেশের মানুষের ন্যায়বিচার পাওয়ার অধিকার প্রতিষ্ঠায় ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছে বলে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল। তিনি বলেন, ন্যায়বিচার প্রতিষ্ঠা একটি সাংবিধানিক অঙ্গীকার, আর সে লক্ষ্যে সরকার বিভিন্ন উদ্যোগ বাস্তবায়ন করছে।

শুক্রবার বিকেলে ঝিনাইদহের মহেশপুর শহরের ডাক বাংলো হল রুমে সুধীজনের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

অ্যাটর্নি জেনারেল বলেন, বিচার বিভাগের স্বাধীনতা একটি গণতান্ত্রিক রাষ্ট্রের অন্যতম ভিত্তি। এ স্বাধীনতা নিশ্চিত করতে সরকার প্রয়োজনীয় সব ধরনের পদক্ষেপ নিতে প্রস্তুত রয়েছে। তিনি আরও বলেন, বিচারপ্রার্থীরা যেন দ্রুত ও নিরপেক্ষ বিচার পান, সে জন্য বিচারব্যবস্থার বিভিন্ন ক্ষেত্রে সংস্কার কার্যক্রম চলমান রয়েছে।

তিনি উল্লেখ করেন, আদালতের অবকাঠামো উন্নয়ন, বিচারক সংখ্যা বৃদ্ধি এবং মামলার জট কমানোর লক্ষ্যে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। একই সঙ্গে বিচার প্রক্রিয়াকে আধুনিক ও প্রযুক্তিনির্ভর করার উদ্যোগ নেওয়া হয়েছে, যাতে সাধারণ মানুষ সহজে বিচারসেবা পেতে পারেন।

মতবিনিময় সভায় স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, আইনজীবী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। সভায় অংশগ্রহণকারীরা বিচারব্যবস্থার বিভিন্ন দিক নিয়ে মতামত তুলে ধরেন এবং ন্যায়বিচার নিশ্চিত করতে সরকারের উদ্যোগকে স্বাগত জানান।

সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে অ্যাটর্নি জেনারেল পুনরায় জোর দিয়ে বলেন, বিচার বিভাগের স্বাধীনতা সুনিশ্চিত করতে যা যা করা দরকার, সরকার তা-ই করবে।এসময় উপস্থিত ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল রফিকুল ইসলাম মন্টু জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ওয়াজেদুর রহমান মহেশপুর থানার ওসি মেহেদী হাসান অ্যাডভোকেট আমিরুল ইসলাম খান চুন্নু বিএনপির কেন্দ্র নেতা ইঞ্জিনিয়ার মমিনুর রহমান, বিএনপির জেলা কমিটির সদস্য শাহাজাহান মোহন প্রমুখ।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নুসরাত ফারিয়ার নতুন ওয়েব ফিল্ম ‘লাপাত্তা’

তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রথমার্ধ! গোলশূন্য বিরতিতে আর্জেন্টিনা ও স্পেন

ইসরায়েলি সংসদে বিক্ষোভের মুখে কক্ষ ছাড়লেন নেতানিয়াহু

মাঝমাঠের তীব্র লড়াইয়ে ম্যাচ এখনো গোলশূন্য

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

আর্জেন্টিনা জিতলে বিয়ে? যা বললেন পরীমণি

রুদ্ধশ্বাস জয়ে সিরিজ বাংলাদেশের

জ্বরের মৌসুমে যা খাওয়া দরকার

যশোর মেডিকেল কলেজে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন উদ্বোধন

যশোরে প্রজাপতি স্কুলের শিক্ষার্থীদের  বৃক্ষ রোপন ও বিতরণ 

মেয়েকে হত্যা করে বস্তাবন্দি লাশ মোটরসাইকেলে নিয়ে ঘুরছিলেন বাবা

X