রবিবার
১৯ জুলাই ২০২৬, ৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
রোববার, ১৯ জুলাই ২০২৬, ৪ শ্রাবণ ১৪৩৩

বারোবাজারে রূপসা পরিবহনের বাস খাদে, নিহত ১, আহত ২

জাহাঙ্গীর হোসেন, বারোবাজার (ঝিনাইদহ)
প্রকাশ : ৩১ মার্চ ২০২৬, ০২:১৮ পিএম
বারোবাজারে রূপসা পরিবহনের বাস খাদে ¦ ছবি: জাহাঙ্গীর হোসেন

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার বারোবাজার বাস স্ট্যান্ড এলাকায় রূপসা পরিবহনের একটি যাত্রীবাহী বাস ব্রেক ফেল করে নিয়ন্ত্রণ হারিয়ে পথচারী উপর উঠে যায়। এ দুর্ঘটনায় কাউসার (৫০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন এবং অন্তত দুইজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

আজ মঙ্গলবার (৩১ শে মার্চ) বেলা আনুমানিক ১১ টা ৩০ মিনিটে খুলনা থেকে ছেড়ে আসা কুষ্টিয়াগামী রূপসা পরিবহনের একটি বাস (ঢাকা মেট্রো ব ১৫-১২১০) বারবাজার এলাকায় পৌঁছালে হঠাৎ ব্রেক ফেল করে। প্রত্যক্ষদর্শীরা জানান, নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি প্রথমে একটি মাইক্রোবাস, একটি আলমসাধু এবং কয়েকজন পথচারীকে ধাক্কা দেয়।

পরে জননী আছিয়া হাসপাতালের সামনে রাস্তার পাশের খাদে পড়ে যায়। দুর্ঘটনায় বেলাট গ্রামের মৃত জাফর আলী খানের ছেলে কাউসার নিহত হন। এছাড়া গুরুতর আহত দুইজনকে দ্রুত উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে, তাদের অবস্থা আশঙ্কাজনক। খবর পেয়ে বারবাজার হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং দুর্ঘটনা কবলিত বাসটি জব্দ করে।

এ বিষয়ে বারবাজার হাইওয়ে থানার অফিসার ইনচার্জ আলমগীর কবির জানান, একজন নিহত হওয়ার খবর পেয়েছি। গাড়িটি পুলিশ হেফাজতে রয়েছে এবং এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। দুর্ঘটনার পর এলাকায় কিছু সময়ের জন্য যান চলাচল ব্যাহত হয়।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

আর্জেন্টিনা জিতলে বিয়ে? যা বললেন পরীমণি

রুদ্ধশ্বাস জয়ে সিরিজ বাংলাদেশের

জ্বরের মৌসুমে যা খাওয়া দরকার

যশোর মেডিকেল কলেজে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন উদ্বোধন

যশোরে প্রজাপতি স্কুলের শিক্ষার্থীদের  বৃক্ষ রোপন ও বিতরণ 

মেয়েকে হত্যা করে বস্তাবন্দি লাশ মোটরসাইকেলে নিয়ে ঘুরছিলেন বাবা

২১ বছর পর মালয়েশিয়ার কারাগার থেকে বাড়ি ফিরলেন বাগেরহাটের রতন

মহেশপুরে নিষিদ্ধ ‘চায়না দুয়ারি’ জালের দাপট, হুমকিতে দেশীয় মাছ ও জীববৈচিত্র্য

মোরেলগঞ্জে জেলা পরিষদের প্রশাসকের সঙ্গে বিএনপি নেতাদের মতবিনিময়

সাড়ে ৪ কোটি টাকা ব্যয়ে মোরেলগঞ্জে নতুন ডাকবাংলো ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন

কেশবপুরে দুই দিনব্যাপী মানসিক স্বাস্থ্যবিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

ঝিকরগাছায় ২৪ জুলাই শুরু হচ্ছে শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট

সুন্দরবনের জেলেদের জন্য প্রথমবার সরকারি খাদ্য সহায়তা, বরাদ্দ ৬৬১.৬৮ টন চাল

মোংলায় ডেঙ্গু আক্রান্ত হয়ে দুই বছরের শিশুর মৃত্যু

X