সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

কুমিল্লার দুর্ঘটনায় মহেশপুরে দু'পরিবারের ৭ জনের মৃত্যু

আব্দুর রহমান (স্টাফ রিপোর্টার) মহেশপুর, ঝিনাইদহ :
প্রকাশ : ২২ মার্চ ২০২৬, ০৭:৪৫ পিএম
আপডেট : ২২ মার্চ ২০২৬, ০৭:৪৭ পিএম
নিহত মহেশপুরের খাদিজা খাতুন ও মরিয়ম খাতুন । ছবি : প্রতিনিধি

কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার পদুয়ারবাজার লেভেল ক্রসিং এলাকায় যাত্রীবাহী বাস ও মেইল ট্রেনের ভয়াবহ সংঘর্ষে নারী ও শিশুসহ অন্তত ১২ জন নিহত হয়েছেন। এই মর্মান্তিক দুর্ঘটনায় ঝিনাইদহের মহেশপুর উপজেলার একই পরিবারের মা ও দুই শিশু সন্তান ও রাইপুর গ্রামের স্বামী স্ত্রী সন্তান সহ ৩জন মোট ৭ জন প্রাণ হারিয়েছেন। ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ২০ জন। ঐ বাসে ৩০ জন যাত্রী ছিলো।

শনিবার (২১ মার্চ) দিবাগত রাত ২টা ৫৫ মিনিটে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পদুয়ারবাজার লেভেল ক্রসিংয়ে এই দুর্ঘটনা ঘটে। পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, মহেশপুর থেকে নোয়াখালীগামী 'মামুন পরিবহন'-এর একটি যাত্রীবাহী বাস লেভেল ক্রসিং অতিক্রম করার সময় চট্টগ্রাম থেকে ঢাকাগামী একটি মেইল ট্রেনের সঙ্গে সংঘর্ষ হয়। ট্রেনের প্রচণ্ড ধাক্ক দিয়ে মামুন বাসটা এক কিলোমিটার দূরে নিয়ে যায়।

দুর্ঘটনার খবর মহেশপুরে পৌঁছালে পুরো এলাকায় শোকের ছায়া নেমে আসে। নিহতদের মধ্যে রয়েছেন মহেশপুর পৌরসভার পাতিবিলা বিলপাড়ার পিন্টু ড্রাইভারের স্ত্রী লাইজু আক্তার (৪২), তার বড় মেয়ে খাদিজা খাতুন (৬) এবং ছোট মেয়ে মরিয়ম খাতুন (৪)। এছাড়া এস.বি.কে ইউনিয়নের ভালাইপুর গ্রামের ইনামুল হকের স্ত্রী সোনালী বেগম (৪৫) ঘটনাস্থলেই প্রাণ হারান। জীবননগর উপজেলার রায়পুর গ্রামের সোহেল (৪৫) তার স্ত্রী সন্তান মারা গেছে। তারা মহেশপুর খালিশপুর কাউন্টার থেকে ৪জন টিকিট করে ছিলো।

পারিবারিক সূত্রে জানা গেছে, ঈদের দিন রাতে মহেশপুর কলেজ বাস স্ট্যান্ড থেকে পিন্টু হোসেন তার স্ত্রী ও দুই মেয়েকে নোয়াখালীতে নানাবাড়ি যাওয়ার উদ্দেশ্যে মামুন পরিবহনে তুলে দিয়েছিলেন। অন্যদিকে, ভালাইপুর গ্রামের ইনামুল হকও তার স্ত্রী ও পরিবারের অন্য সদস্যদের নিয়ে একই নোয়াখালী যাচ্ছিলেন। দুর্ঘটনায় ইনামুল হকসহ পরিবারের আরও ৩ সদস্য গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। সোহল পরিবার নিয়ে নোয়াখালী শ্বশুর বাড়ি যাচ্ছিলো স্ত্রী ও ২ সন্তান সহ।

ময়নামতি হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মোমিন জানান,ঘটনাস্থলেই বাসের ১২ জন যাত্রী নিহত হন। নিহতদের মধ্যে ৭ জন পুরুষ, ২ জন নারী এবং ৩ জন শিশু রয়েছে। ফায়ার সার্ভিস ও পুলিশের সমন্বয়ে দ্রুত উদ্ধার অভিযান চালানো হয়েছে।

কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগ সূত্রে জানা গেছে, বর্তমানে ১২ জনের মরদেহ হাসপাতালে রাখা হয়েছে এবং গুরুতর আহত অবস্থায় ৪ জন সেখানে চিকিৎসাধীন। বাকিরা বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। দুর্ঘটনার পর ওই রুটে ট্রেন চলাচল সাময়িক ব্যাহত হলেও বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

স্বজনহারা মানুষের আর্তনাদে ঝিনাইদহের মহেশপুর চুয়াডাঙ্গার জীবননগর বাতাস ভারী হয়ে উঠেছে। পাড়া-প্রতিবেশীরাও নিজেদের চোখের পানি ধরে রাখতে পারছেন না।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নুসরাত ফারিয়ার নতুন ওয়েব ফিল্ম ‘লাপাত্তা’

তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রথমার্ধ! গোলশূন্য বিরতিতে আর্জেন্টিনা ও স্পেন

ইসরায়েলি সংসদে বিক্ষোভের মুখে কক্ষ ছাড়লেন নেতানিয়াহু

মাঝমাঠের তীব্র লড়াইয়ে ম্যাচ এখনো গোলশূন্য

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

আর্জেন্টিনা জিতলে বিয়ে? যা বললেন পরীমণি

রুদ্ধশ্বাস জয়ে সিরিজ বাংলাদেশের

জ্বরের মৌসুমে যা খাওয়া দরকার

যশোর মেডিকেল কলেজে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন উদ্বোধন

যশোরে প্রজাপতি স্কুলের শিক্ষার্থীদের  বৃক্ষ রোপন ও বিতরণ 

মেয়েকে হত্যা করে বস্তাবন্দি লাশ মোটরসাইকেলে নিয়ে ঘুরছিলেন বাবা

X