সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

শৈলকুপায় খাল খননের জন্য প্রাণ যাচ্ছে লক্ষাধিক তালগাছের

এম হাসান মুসা (শৈলকুপা) ঝিনাইদহ
প্রকাশ : ১৫ মার্চ ২০২৬, ০৩:৩১ পিএম
শৈলকুপায় খাল খননের জন্য প্রাণ যাচ্ছে লক্ষাধিক তালগাছের

ঝিনাইদহের শৈলকুপায় আট বছর আগে বজ্রপাত রোধের লক্ষ্যে রোপণ করা লক্ষাধিক তালগাছ এখন অস্তিত্বের সংকটে। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) খাল খনন প্রকল্পের কারণে এসব গাছ কেটে ফেলার উদ্যোগ নেওয়া হয়েছে। এতে ক্ষুব্ধ হয়ে উঠেছেন স্থানীয় বাসিন্দারা, বিশেষ করে সেই শিক্ষার্থীরা—যারা একদিন পরম মমতায় এসব বীজ বুনেছিল।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, ২০১৮ সালে শৈলকুপার তৎকালীন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ ওসমান গনি (বর্তমানে ঢাকা মাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের উপমহাব্যবস্থাপক) এই বৃক্ষরোপণ কর্মসূচির ডাক দিয়েছিলেন। তাঁর আহ্বানে সাড়া দিয়ে উপজেলার প্রাথমিক ও মাধ্যমিক স্কুল এবং কলেজের শিক্ষার্থীরা রাস্তার দুই ধারে এবং পাউবোর বিভিন্ন খালের পাড়ে লক্ষাধিক তালের বীজ রোপণ করে। গত আট বছরে এই চারাগুলো বেড়ে উঠে দৃশ্যমান রূপ নিয়েছে।

সম্প্রতি শৈলকুপা উপজেলাব্যাপী খালের নাব্যতা ফিরিয়ে আনতে খনন কাজ শুরু করার সিদ্ধান্ত নিয়েছে পানি উন্নয়ন বোর্ড। এই খনন প্রক্রিয়ায় খালের পাড়ে থাকা তালগাছসহ বিভিন্ন ফলজ ও বনজ গাছ উচ্ছেদের তালিকা করা হয়েছে।

শৈলকুপায় খাল খননের জন্য প্রাণ যাচ্ছে লক্ষাধিক তালগাছের

শৈলকুপার বিজুলিয়া এলাকার স্কুল শিক্ষক ফিরোজ খান নন বলেন, “আমাদের শিক্ষার্থীরা নিজ হাতে এই গাছগুলো লাগিয়েছিল। এখন গাছগুলো বড় হয়ে পরিবেশ রক্ষা করছে। খালের খনন জরুরি ঠিকই, কিন্তু নকশায় সামান্য পরিবর্তন আনলে এই উপকারী গাছগুলো রক্ষা করা সম্ভব।”

অনেকেই ক্ষোভ প্রকাশ করে বলছেন, দেশে যেখানে বড় গাছ বাঁচাতে মহাসড়কের নকশা পরিবর্তনের উদাহরণ রয়েছে, সেখানে বজ্রপাত রোধে কার্যকর এই গাছগুলো কেন ধ্বংস করা হবে?

এ বিষয়ে স্থানীয় পরিবেশকর্মীদের দাবি, যত্রতত্র গাছ কেটে উন্নয়ন নয়, বরং পরিবেশের ভারসাম্য বজায় রেখেই যেন সরকারি প্রকল্প বাস্তবায়ন করা হয়। তালের বীজ রোপণের সঙ্গে সংশ্লিষ্ট সাবেক সেই শিক্ষার্থীদের মনেও এখন প্রিয় গাছগুলো হারানোর ভয় কাজ করছে।

পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করা হলে তারা জানান, প্রকল্পের প্রয়োজনে কিছু গাছ ক্ষতিগ্রস্ত হতে পারে, তবে গাছ রক্ষার বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হচ্ছে।

তবে স্থানীয়দের সাফ কথা—যে উদ্যোগটি একসময় সারা দেশে মডেল হিসেবে প্রশংসিত হয়েছিল, প্রশাসনিক সমন্বয়হীনতার কারণে তা যেন বৃথা না যায়।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উত্তর-পূর্বাঞ্চলে বন্যার আশঙ্কা, বাড়ছে নদীর পানি

আর্জেন্টিনাকে কাঁদিয়ে অতিরিক্ত সময়ের গোলে দ্বিতীয়বার বিশ্বচ্যাম্পিয়ন স্পেন

ইরানে বড় হামলা চালাতে ইসরায়েলে রিফুয়েলিং বিমান পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

নুসরাত ফারিয়ার নতুন ওয়েব ফিল্ম ‘লাপাত্তা’

তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রথমার্ধ! গোলশূন্য বিরতিতে আর্জেন্টিনা ও স্পেন

ইসরায়েলি সংসদে বিক্ষোভের মুখে কক্ষ ছাড়লেন নেতানিয়াহু

মাঝমাঠের তীব্র লড়াইয়ে ম্যাচ এখনো গোলশূন্য

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

আর্জেন্টিনা জিতলে বিয়ে? যা বললেন পরীমণি

রুদ্ধশ্বাস জয়ে সিরিজ বাংলাদেশের

জ্বরের মৌসুমে যা খাওয়া দরকার

X