সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

মহেশপুর সীমান্ত দিয়ে নারী পাচারের চেষ্টা : তিন দালাল আটক, ৬ নারী উদ্ধার, ৪ মামলায় ৪৮ আসামি

আব্দুর রহমান, মহেশপুর (ঝিনাইদহ) থেকে
প্রকাশ : ১২ মার্চ ২০২৬, ০৫:৩৫ পিএম
আটক ৩ দালাল

ঝিনাইদহের মহেশপুর উপজেলার বিভিন্ন সীমান্ত দিয়ে ভারতে চাকরির প্রলোভন দেখিয়ে ৬ নারীকে পাচারের চেষ্টা। ৪৮ জনকে আসামী করে মহেশপুর থানায় পৃথক ৪টি মামলা দায়ের, ৩ জন দালাল আটক।

মহেশপুর থানা সূত্রে জানা যায়,গত ৯/০৩/২৬ ইং তারিখে মহেশপুর উপজেলার শ্যামকুড় সীমান্তে দিয়ে ভারতে পাচারের সময় যশোর জেলার কোতয়ালি থানার জামরুলতলা গ্রামের এক নারীকে পুলিশ উদ্ধার করে।

এ বিষয়ে ১৬ জনকে আসামী করে মহেশপুর থানার একটি মামলা হয়েছে। যার নাম্বার ১৮তাং-০৯/০৩/২৬ এবং ১ দালালকে আটক করে। সে মহেশপুর থানার তালশার গ্রামের মৃতঃ আঃ কাদের বিশ্বাসের ছেলে আলমগীর বিশ্বাস। তার পর পাচারচক্র নরসিংদী জেলার পলাশ থানার ডাংগা গ্রামের বিলকিস (ছদ্ম নাম) ও তার বান্ধবীকে ৪ দিন আটক থাকার পর ২১ ফেব্রুয়ারি পাচারের চেষ্টা করলে তাদের ২ জনকে ৫৮-বিজিবির কুমিল্লা পাড়ার টহল দল উদ্ধার করে।

এ বিষয়ে মহেশপুর থানার ১ টি মামলা হয়। যার মামলা নাম্বার ৫-তাং-৩/০৩/২৬ ইং। তার পর গত ০৩/০৩/২৬ ইং তারিগে ঢাকার ফকিরাপুল বসবাসরত খোরশেদ আলী স্ত্রী ময়না ছদ্ম নামে ১ জনকে উপজেলা কাজিরবেড় ইউনিয়নের নিশ্চিন্তপুর গ্রাম থেকে ৯৯৯ খবর পেয়ে পুলিশ তাকে উদ্ধার করে। তার কাছ থেকে ২০ হাজার টাকা ১টি মোবাইল ফোন ছিনিয়ে নেয় পাচারচক্র।

এ বিষয়ে মহেশপুর থানার ১০ জনকে আসামী করে একটি মামলা হয়েছে। যার নাম্বার ৭ তাং-৪/০৩/২৬। এর আগে গত ২১/০২/২৬ ইং তারিখে উপজেলার মাটিলা সীমান্ত থেকে ভিকটিম আসিয়া ছদ্ম নামে ১ জনকে উদ্ধার করে এবং ছমির নামে ১ দালালকে আটক করে পুলিশ। উক্ত ভিকটিমের বাড়ি ঝলাকাঠী জেলার মঠবাড়িয়া।

এই ঘটনায় মহেশপুর থানায় ৯ জনকে আসমী করে ১ মামলা হয়েছে। যার নাম্বার ২৫ তাং-২২/০২/২৬ ইং। এবিষয়ে মহেশপুর থানার ওসি বলেন,ভিকটিমদের বর্ণনা মতে মানবপাচার আইনে ৪টি পৃথক মামলা হয়েছে। প্রায় অর্ধশত আসামী এর মধ্যে ২ জনকে আটক করা হয়েছে। বাকিদের আটকের চেষ্টা চলছে। ৫৮-বিজিবি অধিনায়ক লেঃ কর্ণেল রফিকুল আলম বলেন,সীমান্তে পাচাররোধে সব ধরনের চেষ্টা অব্যাহত আছে।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরানে বড় হামলা চালাতে ইসরায়েলে রিফুয়েলিং বিমান পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

নুসরাত ফারিয়ার নতুন ওয়েব ফিল্ম ‘লাপাত্তা’

তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রথমার্ধ! গোলশূন্য বিরতিতে আর্জেন্টিনা ও স্পেন

ইসরায়েলি সংসদে বিক্ষোভের মুখে কক্ষ ছাড়লেন নেতানিয়াহু

মাঝমাঠের তীব্র লড়াইয়ে ম্যাচ এখনো গোলশূন্য

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

আর্জেন্টিনা জিতলে বিয়ে? যা বললেন পরীমণি

রুদ্ধশ্বাস জয়ে সিরিজ বাংলাদেশের

জ্বরের মৌসুমে যা খাওয়া দরকার

যশোর মেডিকেল কলেজে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন উদ্বোধন

যশোরে প্রজাপতি স্কুলের শিক্ষার্থীদের  বৃক্ষ রোপন ও বিতরণ 

X