সোমবার
২৯ জুন ২০২৬, ১৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২৯ জুন ২০২৬, ১৫ আষাঢ় ১৪৩৩

ঝিনাইদহের কালীগঞ্জে একই স্থানে বিএনপির দু’গ্রুপের ইফতার মাহফিল, ১৪৪ ধারা জারি

রাজিব হাসান, ঝিনাইদহ
প্রকাশ : ০৮ মার্চ ২০২৬, ০৩:২৩ পিএম
ঝিনাইদহের কালীগঞ্জে একই স্থানে বিএনপির দু’গ্রুপের ইফতার মাহফিল, ১৪৪ ধারা জারি

ঝিনাইদহের কালীগঞ্জে একই স্থানে বিএনপির দু’গ্রুপ ইফতার মাহফিলের আয়োজন করায় সংঘর্ষের আংশকায় ১৪৪ ধারা জারী করেছে উপজেলা প্রশাসন। আজ রোববার (০৮ মার্চ) সকালে পৌর এলাকার নলডাঙ্গা সড়কের লাটা স্ট্যান্ডের পেছনের মাঠে এ নির্দেশনা জারী করা হয়।

বিএনপির দলীয় নেতা ও স্থানীয়রা জানায়, ওই মাঠে বিএনপি থেকে বহিস্কৃত সংসদ নির্বাচনে সতন্ত্র প্রার্থী সাইফুল ইসলাম ফিরোজ দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করেছিলেন। এই কর্মসূচির বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট আবেদন করলে প্রশাসন প্রাথমিকভাবে মৌখিক অনুমতি প্রদান করে। তবে একই সময়ে এবং একই স্থানে ধানের শীষের প্রার্থী রাশেদ খানের পক্ষ থেকেও পাল্টা ইফতার মাহফিলের অনুমতি চেয়ে আবেদন করা হয়।

ঝিনাইদহের কালীগঞ্জে একই স্থানে বিএনপির দু’গ্রুপের ইফতার মাহফিল, ১৪৪ ধারা জারি

এদিকে, একই স্থানে একই সময়ে দুই পক্ষের অনড় অবস্থানের কারণে এলাকায় চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে। এই পরিস্থিতিতে বড় ধরনের কোনো অপ্রীতিকর ঘটনা বা সংঘর্ষের আশঙ্কায় উপজেলা প্রশাসন রোববার সকাল ৬টা থেকে রাত ৮টা পর্যন্ত ওই এলাকায় ১৪৪ ধারা জারি করে সকল ধরনের সভা-সমাবেশ ও গণজমায়েত নিষিদ্ধ ঘোষণা করেন । এ বিষয়ে কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রেজেওয়ানা নাহিদ বলেন, জননিরাপত্তার স্বার্থে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সংশ্লিষ্ট এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

যশোরে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস পালিত

মহেশপুরে গাজীরননেছা বালিকা বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

মোরেলগঞ্জে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে নারিকেল চারা ও কৃষি প্রণোদনা বিতরণ

শৈলকুপায় পাঁচ দিনের ব্যবধানে দুই কিশোরের মৃত্যু

সুনামগঞ্জ পৌরসভায় ৫৪ কোটি ১৫ লাখ টাকার বাজেট ঘোষণা

মণিরামপুরে সেতুর কাজ থমকে, দুর্ভোগে ২০ গ্রাম

আগামী ইউপি নির্বাচন ঘিরে মণিরামপুরে বিএনপির ঐক্যের শপথ

নড়াইলে গণতন্ত্র অলিম্পিয়াড, অংশ নিলেন ২৭৫ শিক্ষার্থী

যশোর নওয়াপাড়ায় কৃষক দলের কর্মী সমাবেশ অনুষ্ঠিত

কেশবপুরে মাইকেল মধুসূদনের ১৫৩তম মৃত্যুবার্ষিকী পালিত

কেশবপুরে মাদ্রাসার কমিটি গঠন নিয়ে বিরোধ, সংবাদ সম্মেলনে মারধরের অভিযোগ

যশোরে পৃথক অভিযানে মাদক ও চাকুসহ তিনজন আটক

যশোরে আওয়ামী লীগের দুই কর্মীর বিরুদ্ধে বিএনপি নেতাকে হত্যার হুমকির অভিযোগ, তদন্তে পুলিশ

হেরোইনের মামলায় বেনাপোলের জামাল হোসেনের যাবজ্জীবন কারাদণ্ড

যশোরে যত্রতত্র গাড়ি পার্কিং রোধে ট্রাফিক পুলিশের বিশেষ অভিযান শুরু

পলাশবাড়ীতে মারধর ও বাড়িঘর ভাঙচুরের প্রতিবাদে সংবাদ সম্মেলন

রাম মন্দিরের অনুদান আত্মসাৎ, বিপাকে মোদি সরকার

সুনামগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতাল দ্রুত চালুর দাবিতে বিক্ষোভ-সমাবেশ

শৈলকূপায় বিদ্যালয়ের আঙিনায় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

যশোর জেনারেল হাসপাতালে দালাল চক্রের সন্দেহে একজন আটক

X