সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

কালীগঞ্জে ইলেকট্রিক দোকানে অগ্নিকাণ্ড, ৪২ লাখ টাকার মালামাল ধ্বংস

টিপু সুলতান, কালীগঞ্জ (ঝিনাইদহ)c
প্রকাশ : ০৭ মার্চ ২০২৬, ০৯:১২ পিএম
কালীগঞ্জে ইলেকট্রিক দোকানে আগুন, ৪২ লাখ টাকার মালামাল পুড়ে ছাই। ছবি: প্রতিনিধি

ঝিনাইদহের কালীগঞ্জে শনিবার ভোরে একটি ইলেকট্রিক সামগ্রীর দোকানে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। কালীগঞ্জ শহরের হাজি আকবর আলী সুপার মার্কেটের নেহা ইলেকট্রিক নামের দোকানটিতে আগুন লেগে প্রায় ৪২ লাখ টাকার বিভিন্ন ইলেকট্রিক মালামাল পুড়ে ছাই হয়ে গেছে।

স্থানীয়দের জানানো মতে, সকাল প্রায় ৬টার দিকে মার্কেটের আশপাশের ব্যবসায়ীরা দোকান খুলতে এসে ভেতর থেকে ধোঁয়া ও আগুনের শিখা দেখতে পান। দ্রুত স্থানীয়রা ফায়ার সার্ভিসকে খবর দেন। খবর পেয়ে কালীগঞ্জ ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আধা ঘণ্টার মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনে। তাদের দ্রুত পদক্ষেপের কারণে আগুন পাশের দোকানে ছড়িয়ে পড়েনি।

দোকানের মালিক সেকেন্দার আলী জানিয়েছেন, দোকানে বৈদ্যুতিক তার, সুইচ, বোর্ড, এলইডি লাইট, ফ্যান, সার্কিট ব্রেকারসহ অন্যান্য ইলেকট্রিক সরঞ্জাম সম্পূর্ণভাবে পুড়ে গেছে। তিনি বলেন, "দোকানে প্রায় ৪০ লাখ টাকার মালামাল ছিল। আগুনে সব পুড়ে গেছে। দীর্ঘদিনের কষ্টে গড়ে তোলা ব্যবসা এক মুহূর্তে শেষ হয়ে গেল। আমি সম্পূর্ণ নিঃস্ব হয়ে গেছি।"

ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত স্টেশন অফিসার রবিউল ইসলাম প্রাথমিকভাবে জানিয়েছেন, আগুন বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে লেগে থাকতে পারে। তবে সঠিক কারণ তদন্তের পর নিশ্চিত করা যাবে।

এ ঘটনায় ক্ষতিগ্রস্ত দোকান মালিক কালীগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। সংশ্লিষ্টরা জানিয়েছেন, বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। অগ্নিকান্ডের ঘটনায় মার্কেটের অন্যান্য ব্যবসায়ীরাও উদ্বেগ প্রকাশ করেছেন এবং বৈদ্যুতিক সংযোগ ও নিরাপত্তা ব্যবস্থার উন্নতির দাবি জানিয়েছেন, যাতে ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনা এড়ানো যায়।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সতর্ক থাকুন কুম্ভ, স্থির থাকুন কন্যা

মার্কিন সরকারি ডিভাইসে আবারও টিকটক ব্যবহারের অনুমতি

২০ জুলাই: ইতিহাসে এই দিনে কী ঘটেছিল?

উত্তর-পূর্বাঞ্চলে বন্যার আশঙ্কা, বাড়ছে নদীর পানি

আর্জেন্টিনাকে কাঁদিয়ে অতিরিক্ত সময়ের গোলে দ্বিতীয়বার বিশ্বচ্যাম্পিয়ন স্পেন

ইরানে বড় হামলা চালাতে ইসরায়েলে রিফুয়েলিং বিমান পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

নুসরাত ফারিয়ার নতুন ওয়েব ফিল্ম ‘লাপাত্তা’

তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রথমার্ধ! গোলশূন্য বিরতিতে আর্জেন্টিনা ও স্পেন

ইসরায়েলি সংসদে বিক্ষোভের মুখে কক্ষ ছাড়লেন নেতানিয়াহু

মাঝমাঠের তীব্র লড়াইয়ে ম্যাচ এখনো গোলশূন্য

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

X