সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

ঝিনাইদহে যৌতুক নির্যাতনে গৃহবধূর মাথার চুল কেটে আটক

কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি
প্রকাশ : ০৭ মার্চ ২০২৬, ০৮:৪০ পিএম
ঝিনাইদহে গৃহবধূর উপর যৌতুক নির্যাতনের অভিযোগ। ছবি: প্রতিনিধি

ঝিনাইদহ সদর উপজেলার ভূপতিপুর গ্রামে যৌতুকের দাবিকে কেন্দ্র করে চান্দিনা খাতুন (২২) নামে এক গৃহবধূর উপর বর্বর নির্যাতনের অভিযোগ উঠেছে। বুধবার রাতে স্বামী মো. আমিরুল চৌধুরী (৩২), শ্বশুর মো. মিন্টু চৌধুরী (৫৮) ও শাশুড়ি মোছা. আমেনা খাতুন (৫০) মিলে তার মাথার চুল কেটে জোরপূর্বক বাড়ির পাশের একটি পরিত্যক্ত দোকানঘরে আটকে রাখেন।

ভুক্তভোগী গৃহবধূকে প্রতিবেশীদের সহায়তায় বৃহস্পতিবার পরিবারের সদস্যরা উদ্ধার করে ঝিনাইদহ জেনারেল হাসপাতালে ভর্তি করেন। ঘটনায় চান্দিনা খাতুনের বাবা মাজেদুল মন্ডল বাদী হয়ে সদর থানায় মামলা দায়ের করেছেন।

মামলায় উল্লেখ করা হয়েছে, মালয়েশিয়া প্রবাসী জামাই আমিরুল চৌধুরী এক মাস আগে দেশে ফেরার পর আবার বিদেশ যাওয়ার জন্য এক লাখ ৮০ হাজার টাকা যৌতুক দাবি করেন। টাকা দিতে অস্বীকৃতি জানালে স্বামী, শ্বশুর ও শাশুড়ি মিলে চান্দিনার উপর শারীরিক ও মানসিক নির্যাতন চালান।

চান্দিনা খাতুন জানান, বুধবার রাতে তার স্বামী তাকে একটি ফোন সংক্রান্ত অভিযোগে মারধর শুরু করেন। পরে পরিবারের সদস্যদের না জানিয়ে কাঁচি দিয়ে মাথার চুল কেটে তাকে পরিত্যক্ত দোকানে আটকে রাখা হয়। তিনি বলেন, “সারারাত আমার ছোট ছেলে আমার কাছে আসতে চাইলেও তাকে কাছে যেতে দেওয়া হয়নি।”

ভুক্তভোগীর বাবা মাজেদুল মন্ডল বলেন, “জামাই বিদেশ যাওয়ার আগে আমরা তাকে তিন লাখ ৮০ হাজার টাকা দিয়েছিলাম। এবার দেশে ফিরে আবার টাকা দাবি করলে আমার মেয়ের ওপর নির্যাতন শুরু হয়েছে।”

অভিযুক্তদের মধ্যে জামাই আমিরুল চৌধুরীর মোবাইলে যোগাযোগের চেষ্টা করা হলেও ফোন বন্ধ পাওয়া যায়। তার বাবা মিন্টু চৌধুরী জানান, তিনি ঘটনার সময় বাড়িতে ছিলেন না, পরে এসে জানতে পারেন ছেলে এমন কাজ করেছে।

ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সামসুল আরেফিন জানান, পরিবারের পক্ষ থেকে মামলা দায়ের করা হয়েছে। এখনো কাউকে আটক করা সম্ভব হয়নি। অভিযুক্ত যাতে পালাতে না পারে, তার জন্য এয়ারপোর্টে ব্লক করার ব্যবস্থা করা হয়েছে।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নুসরাত ফারিয়ার নতুন ওয়েব ফিল্ম ‘লাপাত্তা’

তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রথমার্ধ! গোলশূন্য বিরতিতে আর্জেন্টিনা ও স্পেন

ইসরায়েলি সংসদে বিক্ষোভের মুখে কক্ষ ছাড়লেন নেতানিয়াহু

মাঝমাঠের তীব্র লড়াইয়ে ম্যাচ এখনো গোলশূন্য

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

আর্জেন্টিনা জিতলে বিয়ে? যা বললেন পরীমণি

রুদ্ধশ্বাস জয়ে সিরিজ বাংলাদেশের

জ্বরের মৌসুমে যা খাওয়া দরকার

যশোর মেডিকেল কলেজে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন উদ্বোধন

যশোরে প্রজাপতি স্কুলের শিক্ষার্থীদের  বৃক্ষ রোপন ও বিতরণ 

মেয়েকে হত্যা করে বস্তাবন্দি লাশ মোটরসাইকেলে নিয়ে ঘুরছিলেন বাবা

X