সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

কালীগঞ্জে মাদক সেবন ও বিক্রয়ের দায়ে ৪ জনের কারাদণ্ড ও অর্থদণ্ড।

ঝিনাইদহ প্রতিনিধি
প্রকাশ : ০৪ মার্চ ২০২৬, ০৭:৫৩ পিএম
কালীগঞ্জে মাদক মামলায় ৪ জনের কারাদণ্ড। ছবি: সংগৃহীত

ঝিনাইদহের কালীগঞ্জ পৌর এলাকায় পরিচালিত মোবাইল কোর্টের অভিযানে মাদক সেবন ও বিক্রয়ের দায়ে ৪ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়েছে।

বুধবার (৪ মার্চ) বিকেলে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে জব্দকৃত গাজা উপজেলা নির্বাহী কর্মকর্তা রেজওয়ানা নাহিদের উপস্থিতিতে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।

ভ্রাম্যমাণ আদালতের সূত্রে জানা গেছে, অভিযানে মোট ৪টি মামলা দায়ের করা হয়। এর মধ্যে ৩ জনকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ১ জনকে ৪ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। পাশাপাশি মোট ৪০০ টাকা অর্থদণ্ড আদায় করা হয়।

অভিযানটি পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল ফারুক। তিনি স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন, ২০০৯ অনুযায়ী পৃথক মোবাইল কোর্ট পরিচালনা করেন। ওই অভিযানে ২টি মামলায় মোট ১০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

আব্দুল্লাহ আল ফারুক জানান, “মাদক একটি সামাজিক ব্যাধি। সমাজকে মাদকমুক্ত রাখতে প্রশাসনের পক্ষ থেকে নিয়মিত অভিযান চালানো হচ্ছে। মাদক সেবন ও বিক্রয়ের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা অব্যাহত থাকবে। এছাড়া স্থানীয় সরকার আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধেও কঠোর পদক্ষেপ নেওয়া হচ্ছে। জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও চলমান থাকবে।”।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মাঝমাঠের তীব্র লড়াইয়ে ম্যাচ এখনো গোলশূন্য

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

আর্জেন্টিনা জিতলে বিয়ে? যা বললেন পরীমণি

রুদ্ধশ্বাস জয়ে সিরিজ বাংলাদেশের

জ্বরের মৌসুমে যা খাওয়া দরকার

যশোর মেডিকেল কলেজে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন উদ্বোধন

যশোরে প্রজাপতি স্কুলের শিক্ষার্থীদের  বৃক্ষ রোপন ও বিতরণ 

মেয়েকে হত্যা করে বস্তাবন্দি লাশ মোটরসাইকেলে নিয়ে ঘুরছিলেন বাবা

২১ বছর পর মালয়েশিয়ার কারাগার থেকে বাড়ি ফিরলেন বাগেরহাটের রতন

মহেশপুরে নিষিদ্ধ ‘চায়না দুয়ারি’ জালের দাপট, হুমকিতে দেশীয় মাছ ও জীববৈচিত্র্য

মোরেলগঞ্জে জেলা পরিষদের প্রশাসকের সঙ্গে বিএনপি নেতাদের মতবিনিময়

X