সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

কালীগঞ্জে সার উদ্ধার ও ব্যবসায়ীকে জরিমানা

কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি
প্রকাশ : ০১ মার্চ ২০২৬, ০৯:২১ পিএম
ঝিনাইদহের কালীগঞ্জ শহরে অবৈধ ভাবে সার বিক্রির অভিযোগে এক ব্যবসায়ীকে ৩০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। ছবি: প্রতিনিধি

ঝিনাইদহের কালীগঞ্জ শহরে অবৈধ ভাবে সার বিক্রির অভিযোগে এক ব্যবসায়ীকে ৩০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। এসময় ২০ বস্তা এমওপি ও আরপি সার জব্দ করে আদালত। রোববার দুপুরে কালীগঞ্জ শহরের নীমতলা বাসস্ট্যান্ডের সাগর ট্রেডার্সের মালিক খাইরুল বাসারকে এ জরিমানা করা হয়। সার ব্যবস্থাপনা আইন ২০০৬ এর ১২ (৩) ধারা অনুযায়ি এই শাস্তি প্রদান করা হয়। ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার রেজওয়ানা নাহিদ। এসময় উপস্থিত ছিলেন, কালীগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা মাহবুব আলম রনি। সার ব্যবসায়ি খাইরুল দীর্ঘদিন প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে অনিয়মের মাধ্যমে বিভিন্ন স্থানে অধিক লাভের আশায় সার বিক্রি করতেন।

কালীগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা মাহবুব আলম রনি বলেন, নির্ধারিত এলাকার বাইরে সার বিক্রির অভিযোগে সার জব্দ ও জরিমানা করা হয়। অভিযুক্ত সার ব্যবসায়ীর নির্ধারিত এলাকা কালীগঞ্জ পৌরসভার মধ্যে হলেও ২০ বস্তা সার একটি স্যালো ইঞ্জিন চালিত গাড়িতে করে ঝিনাইদহ গান্না বাজারে নিয়ে যাচ্ছিলেন। আদালত অভিযোগের সত্যতা নিশ্চিত হয়ে সার জব্দ ও ব্যবসায়ী খাইরুল বাসারকে জরিমানা করে। এছাড়া পরবর্তীতে অবৈধ ভাবে সার বিক্রি না করার জন্য নির্দেশনা দেওয়া হয়।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

আর্জেন্টিনা জিতলে বিয়ে? যা বললেন পরীমণি

রুদ্ধশ্বাস জয়ে সিরিজ বাংলাদেশের

জ্বরের মৌসুমে যা খাওয়া দরকার

যশোর মেডিকেল কলেজে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন উদ্বোধন

যশোরে প্রজাপতি স্কুলের শিক্ষার্থীদের  বৃক্ষ রোপন ও বিতরণ 

মেয়েকে হত্যা করে বস্তাবন্দি লাশ মোটরসাইকেলে নিয়ে ঘুরছিলেন বাবা

২১ বছর পর মালয়েশিয়ার কারাগার থেকে বাড়ি ফিরলেন বাগেরহাটের রতন

মহেশপুরে নিষিদ্ধ ‘চায়না দুয়ারি’ জালের দাপট, হুমকিতে দেশীয় মাছ ও জীববৈচিত্র্য

মোরেলগঞ্জে জেলা পরিষদের প্রশাসকের সঙ্গে বিএনপি নেতাদের মতবিনিময়

সাড়ে ৪ কোটি টাকা ব্যয়ে মোরেলগঞ্জে নতুন ডাকবাংলো ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন

X