সোমবার
২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

চাঁদাবাজি বন্ধের পর এবার ঝাড়ু হাতে নামলেন এমপি আবু তালিব

কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি
প্রকাশ : ২৫ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:৪৩ পিএম
বুধবার সকালে ঝাড়ু হাতে শহরের রাস্তা পরিচ্ছন্ন অভিযানে নামেন ঝিনাইদহ-৪ (কালীগঞ্জ) আসনের এমপি মাওঃ আবু তালিব। ছবি: প্রতিনিধি

চাঁদাবাজি বন্ধের পর এবার ঝাড়ু হাতে শহর পরিচ্ছন্নতায় নামলেন নবাগত এমপি মাও. আবু তালিব। বুধবার সকালে ঝিনাইদহের কালীগঞ্জ শহরকে পরিচ্ছন্ন রাখতে এই মহৎ ও ব্যতিক্রমী উদ্যোগটি নিয়েছেন তিনি। ঝিনাইদহ-৪ (কালীগঞ্জ) আসনে জামায়াত থেকে নির্বাচিত এই সাংসদ নিজেই ঝাড়ু হাতে উপস্থিত থেকে দলীয় নেতাকর্মীদের নিয়ে শহরের বিভিন্ন এলাকায় পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রমে অংশ নেন। গত ৩/৪ দিন আগে এমপি আবু তালিব শহরের বিভিন্ন সড়কে উপস্থিত হয়ে চাঁদাবাজদের অবৈধ চাদা আদায় বন্ধ করেন।

এমপি আবু তালিবের নেতৃত্বে পরিচ্ছন্ন টিম শহরের বড় বাজার ও জনতা মোড়সহ গুরুত্বপূর্ণ সড়কে পরিস্কার পরিচ্ছন্ন অভিযানে নামেন। তারা ময়লা-আবর্জনা অপসারণ, ড্রেন পরিষ্কার এবং জনসচেতনতামূলক প্রচারণাও চালান। এ সময় বাজারের ব্যবসায়ী ও পথচারীরাও এমপির উদ্যোগকে স্বাগত জানিয়ে অনেকেই পরিচ্ছন্নতা কাজে অংশ নেন।

এমপি আবু তালিব বলেন, একটি পরিচ্ছন্ন শহর গড়তে শুধু পৌরসভার ওপর নির্ভর করলে হবে না। এসব কাজে পৌর নাগরিকদেরও দায়িত্ব নিতে হবে। তিনি নিয়মিত এমন কর্মসূচি চালু রাখার আশ্বাস দেন। সেইসাথে পৌরবাসীদেরও তাদের নিজ নিজ এলাকায় পরিষ্কার রাখতে আহ্বান জানান। এম পির সাথে পরিচ্ছন্ন কাজে অংশ নেওয়া নেতাকর্মীরা জানান, একটি পরিচ্ছন্ন ও বাসযোগ্য কালীগঞ্জ গড়ার প্রত্যায় নিয়ে আমরা রাস্তায় নেমেছি। এতে সাধারণ মানুষের মধ্যেও একটি ইতিবাচক সাড়া পড়বে বলে আশা করছি।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নুসরাত ফারিয়ার নতুন ওয়েব ফিল্ম ‘লাপাত্তা’

তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রথমার্ধ! গোলশূন্য বিরতিতে আর্জেন্টিনা ও স্পেন

ইসরায়েলি সংসদে বিক্ষোভের মুখে কক্ষ ছাড়লেন নেতানিয়াহু

মাঝমাঠের তীব্র লড়াইয়ে ম্যাচ এখনো গোলশূন্য

বিশ্বজয়ের চূড়ান্ত লড়াই, স্পেনের আক্রমণের সামনে দেয়াল তুলছে আর্জেন্টিনা

কলা ছাড়াও পটাসিয়াম সমৃদ্ধ যেসব ফল ও সবজি খাবেন

যশোর সীমান্ত পরিবহন বাস মালিক সমিতি  আজিমুল সভাপতি ও রানা সাধারণ সম্পাদক মনোনীত

তৌহিদী জনতার বাধায় যশোর ঈদগাহ মাঠে বিশ্বকাপ ফাইনাল ম্যাচ দেখানো বন্ধ

নড়াইলে পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে রাজমিস্ত্রিকে হত্যা

বাংলাদেশের আইন মেনেই শেখ হাসিনার বিচার করা হবে: আইনমন্ত্রী

অভয়নগরে চাঁদার দাবিতে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা ভাংচুর মারপিট, আটক ৪ 

মোংলায় আওয়ামী লীগের ‘গুপ্ত কার্যক্রম’ প্রতিহতের ঘোষণা বিএনপির

মাদকের বিরুদ্ধে সামাজিক ঐক্যের ডাক দিলেন নিপুণ রায় চৌধুরী

নড়াইলে প্রধান শিক্ষককে ছুরিকাঘাত, অফিস সহকারী পলাতক

আর্জেন্টিনা জিতলে বিয়ে? যা বললেন পরীমণি

রুদ্ধশ্বাস জয়ে সিরিজ বাংলাদেশের

জ্বরের মৌসুমে যা খাওয়া দরকার

যশোর মেডিকেল কলেজে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন উদ্বোধন

যশোরে প্রজাপতি স্কুলের শিক্ষার্থীদের  বৃক্ষ রোপন ও বিতরণ 

মেয়েকে হত্যা করে বস্তাবন্দি লাশ মোটরসাইকেলে নিয়ে ঘুরছিলেন বাবা

X